বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৬ ১৪৩২   ০২ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
রেল খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে : রেলমন্ত্রী

রেল খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে : রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রেলওয়ের উন্নয়নে কাজ হচ্ছে। রেল ব্যবস্থার উন্নয়নে সরকার ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় করে দিয়েছে। ঐতিহ্যগতভাবে আমরা একটি রুগ্ণ, ভঙ্গুর রেল ব্যবস্থা পেয়েছি, সেখান থেকে রেল খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

০৫:০৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

ঢাকায় দ.কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত

ঢাকায় দ.কোরিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত

দুই দি‌নের সফ‌রে ঢাকায় পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ভবিষ্যৎ কৌশল বিষয়ক বিশেষ দূত জ্যাং সুং মিন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে পৌঁছা‌ন তিনি। এসময় তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের ইস্ট এশিয়া অ‌্যান্ড প‌্যা‌সি‌ফিক অনু‌বিভা‌গের মহাপ‌রিচালক তৌ‌ফিক হাসান।

০৪:৫৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

ব্রেন টিউমারে মারা গেলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহরুফা

ব্রেন টিউমারে মারা গেলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহরুফা

পুলিশ সদরদপ্তরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মাহরুফা হোসেন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ২০১৫ সালে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত হন।

০৪:৪২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন। তিনি বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

০৪:২৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

রাজউকের ‘কোটিপতি কর্মচারীদের’ বিষয়ে তদন্ত প্রতিবেদন চান হাইকোর্ট

রাজউকের ‘কোটিপতি কর্মচারীদের’ বিষয়ে তদন্ত প্রতিবেদন চান হাইকোর্ট

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ‘কোটিপতি কর্মচারীদের’ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৫ মার্চের মধ্যে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাজউককে অগ্রগতি জমা দিতে বলেছেন আদালত। একইসঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেছেন।

০৪:২৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

তৈরি পোশাকের নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

তৈরি পোশাকের নতুন বাজার খোঁজার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় বস্ত্র দিবসের অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের জন্য নতুন নতুন পণ্য উৎপাদন ও বাজার খুঁজে বের করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

০৩:৫৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

স্বাভাবিক জীবনে ফিরতে ৯৯৯ নম্বরে ‘নিখোঁজ’ তরুণের ফোন

স্বাভাবিক জীবনে ফিরতে ৯৯৯ নম্বরে ‘নিখোঁজ’ তরুণের ফোন

গত বছরের ২৭ ডিসেম্বর, এসময় হিজরতের উদ্দেশ্যে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ায় যোগ দিতে ঘর ছেড়েছিলেন এক তরুণ। সবশেষ ২৬ বছর বয়সী এই তরুণ স্বাভাবিক জীবনে ফিরতে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করেন। পরে তাকে উদ্ধার করে থানায় নেয় উত্তরখান পুলিশ।

০৩:৪৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

বইমেলা ঘুরে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো বিকাশের দেওয়া বই

বইমেলা ঘুরে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো বিকাশের দেওয়া বই

প্রথমবার একুশে বইমেলায় ঘুরতে এসে দারুণ উচ্ছ্বসিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থী সুদিপ, সাকিবুল ও আল আমিন। তাদের মতোই মেলায় ঘুরে দিনশেষে বিকাশের দেওয়া গল্পের বইসহ নানা ধরনের বই উপহার পেয়ে আনন্দ দ্বিগুণ হয়েছে রাজশাহীর গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থী শুভজিত, আরেফিন ও শুভ্রজিৎ এবং রাজশাহী আলোর পাঠশালার মণিকা, সুরভী, জেসমিন ও ঐশির।

০৩:৪২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং “AAA” অর্জন ঢাকায় মেজবান

প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং “AAA” অর্জন ঢাকায় মেজবান

প্রভাতী ইন্স্যুরেন্স কো: লি:-

নন-লাইফ বীমা খাতে প্রভাতী ইন্স্যুরেন্স কো: লি: সর্বোচ্চ ক্রেডিট রেটিং “AAA” অর্জন উদযাপন উপলক্ষে ১১ ফেব্রুয়ারী ২০২৩ রোজ শনিবার, শুটিং ক্লাব, গুলশান-১, ঢাকায় মেজবান অনুষ্ঠিত হয়

০৩:২৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক বৃত্তির ফল

২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক বৃত্তির ফল

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক শিক্ষার উদ্যোগ ও অর্জন নিয়ে সংবাদ সম্মেলনে সচিব এ তথ্য জানান। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

০২:২৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

ওবায়দুল কাদেরের জন্য ২০০ মণ মাংস দিয়ে এমপি একরামুলের মেজবান

ওবায়দুল কাদেরের জন্য ২০০ মণ মাংস দিয়ে এমপি একরামুলের মেজবান

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অর্ধ লাখ মানুষের মেজবানের আয়োজন করেছেন নোয়াখালী-৪ আসনের (সদর-সুবর্ণচর) সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

০১:৪৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

বিএনপি পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে : ওবায়দুল কাদের

বিএনপি পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে : ওবায়দুল কাদের

বিএনপি পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নোয়াখালীর বসুরহাটের বঙ্গবন্ধু চত্বরে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

০১:৪৫ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

আজ ১৪ ই ফেব্রুয়ারী জাতীয় সুন্দরবন দিবস।

আজ ১৪ ই ফেব্রুয়ারী জাতীয় সুন্দরবন দিবস।

সুন্দরবন, প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি।

০১:৩২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

ভালোবাসা দিবসে আনন্দ ছড়াতে ফুল বিক্রি করছেন ঢাবির তিন ছাত্র

ভালোবাসা দিবসে আনন্দ ছড়াতে ফুল বিক্রি করছেন ঢাবির তিন ছাত্র

আজ বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ফুল বিক্রেতাদের সরব উপস্থিতি দেখা গেছে। এবার ফুলের দাম চড়া। তবু ভালোবাসা প্রকাশের অন্যতম অনুষঙ্গ ফুল কিনছেন তরুণ-তরুণীরা।

০১:০৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

নতুন নতুন বাজার খুঁজে বের করার তাগিদ প্রধানমন্ত্রীর

নতুন নতুন বাজার খুঁজে বের করার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গার্মেন্টসে যারা কাজ করেন তাদের নতুন বাজার খুঁজে বের করতে হবে, নতুন নতুন পণ্য উৎপাদন করতে হবে। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পোশাক ব্যবহার করা হয়। নতুন ওই বাজার আমরা খুঁজে বের করতে পারি। ইতোমধ্যে কিছু পাওয়া গেছে।

১২:৪৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের দুর্নীতির তদন্ত চেয়ে রিট

বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের দুর্নীতির তদন্ত চেয়ে রিট

গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীত দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান। 

১২:২৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

শ্রুতিকটু বিদ্যালয়ের নাম পরিবর্তনের গেজেট ছয় মাসের মধ্যেই: প্রত

শ্রুতিকটু বিদ্যালয়ের নাম পরিবর্তনের গেজেট ছয় মাসের মধ্যেই: প্রত

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম শ্রুতিকটু ও নেতিবাচক, সেগুলোর নাম পরিবর্তন করে সুন্দর, রুচিশীল, শ্রুতিমধুর এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় ইতিহাস, সংস্কৃতির সঙ্গে মিল রেখে রাখার উদ্যোগ নেয়া হয়েছে।

১২:১৯ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

যারা শ্রমিকদের খোঁজ নিতে আসেন তাদের চেয়ে এগিয়ে আছি

যারা শ্রমিকদের খোঁজ নিতে আসেন তাদের চেয়ে এগিয়ে আছি

বিভিন্ন দেশ থেকে যারা আমাদের শ্রমিকদের অবস্থা ও শিল্প-কারখানার খোঁজ-খবর নিতে আসেন, আমরা তাদের চেয়ে এক্ষেত্রে এগিয়েছি (এগিয়ে আছি) বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিল্পকারখানা কিন্তু পরিবেশবান্ধব করতে পেরেছি। বিশেষ করে, তৈরি পোশাক খাতে সবুজ কারখানা গড়তে পেরেছি। এখন বাংলাদেশে সবুজ কারখানার সার্টিফিকেট পেয়েছে ১৮৭টি। উৎপাদনশীলতা বাড়াতে আমরা নজর দিচ্ছি।

১১:৫৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

ভারতের পররাষ্ট্র সচিব আসছেন আজ

ভারতের পররাষ্ট্র সচিব আসছেন আজ

বাংলাদেশ ও ভারতের মধ্যে বুধবার অনুষ্ঠেয় ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) ভারতের পক্ষে নেতৃত্ব দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা আজ (মঙ্গলবার) ঢাকায় আসছেন।

১১:১৩ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

১১:০৯ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

আজ আসছেন শোলেট, গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু

আজ আসছেন শোলেট, গুরুত্ব পাবে রোহিঙ্গা ইস্যু

সংক্ষিপ্ত সফরে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সেলর ডেরেক এইচ শোলেট। সফরে দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের বিশেষ এ উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব দেবেন।

১০:৪৫ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

ভালোবাসার দিনে এলো বসন্ত

ভালোবাসার দিনে এলো বসন্ত

ভালোবাসার দিনে এলো বসন্তপ্রকৃতিতে লেগেছে রঙ ও প্রাণের ছোঁয়া। মঙ্গলবার (১৪ ফেব্রয়ারি) ভালোবাসা দিবসে প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। অর্থাৎ পহেলা ফাল্গুন আর ভ্যালেনটাইন্স ডে একই দিনে। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উদ্‌যাপনে সারাে দেশে তাই নানা আয়োজন। 

০৯:৫৪ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

ভোলাহাটে উদ্ধার হওয়া মূর্তি দুটি গেল জাতীয় জাদুঘরে

ভোলাহাটে উদ্ধার হওয়া মূর্তি দুটি গেল জাতীয় জাদুঘরে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার একটি মাঠ থেকে মাটি খনন করার সময় উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তি দুটি বাংলাদেশ জাতীয় জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় জাদুঘরের তিন সদস্যের একটি প্রতিনিধি দলের কাছে মূর্তি দুটি হস্তান্তর করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

০৮:৩০ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার

৫০ বছরে চালের উৎপাদন চারগুণ বেড়েছে: কৃষিমন্ত্রী

৫০ বছরে চালের উৎপাদন চারগুণ বেড়েছে: কৃষিমন্ত্রী

গত ৫০ বছরে চালের উৎপাদন চারগুণ বেড়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক।

০৭:০৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার