বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৫ ১৪৩২   ০১ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
নিরপরাধ ব্যক্তিকে সাজা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিরপরাধ ব্যক্তিকে সাজা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেবীগঞ্জে ব্যক্তিগত ক্ষোভে নিরপরাধ ব্যক্তিকে সাজা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন. পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ব্যক্তিগত ক্ষোভের কারণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিরপরাধ ব্যক্তিকে সাজা দেওয়ায়, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানি সরদার এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। সোমবার(৬-ফেব্রুয়ারি) বিকেল দুপুর দুইটায় ঘটনাস্থলের পাশে এই সংবাদ সম্মেলন আয়োজন করেন।

০৭:২০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রোববার

হবিগঞ্জে উৎসব মুখর পরিবেশে এসএসসি ৯৫’ব্যাচের মিলন মেলা

হবিগঞ্জে উৎসব মুখর পরিবেশে এসএসসি ৯৫’ব্যাচের মিলন মেলা

হবিগঞ্জে উৎসব মুখর পরিবেশে এসএসসি ৯৫’ব্যাচের

“সময়কে ধরে রাখা যায়না, মনে রেখো বন্ধুত্ব হারায় না” এ শ্লোগানে হবিগঞ্জে উৎসব মুখর পরিবেশে এসএসসি ৯৫ ব্যাচ হবিগঞ্জ জেলা ইউনিট’র মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ফেসবুক গ্রুপের মাধ্যমে রেজিষ্টেশন সম্পন্ন করে হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে ৯৫’ব্যাচের প্রায় ৪শ’ সদস্য মিলন মেলায় অংশ নেয়। সকাল ১০ ঘটিকা থেকে শুরু হওয়া হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মাঠে এ মিলন মেলা দিনব্যাপি ছিল উৎসব মুখর । এক বন্ধু অপর বন্ধুকে সরাসরি দেখতে পেয়ে আনন্দে মেতে উঠেন।

০২:০৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রোববার

বসুন্ধরার জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চট্টগ্রাম অডিশন শুরু

বসুন্ধরার জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার চট্টগ্রাম অডিশন শুরু

দেশের সর্ববৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের আয়োজনে পবিত্র কুরআনে হাফেজদের সর্ববৃহৎ মিলনমেলা জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩'র চট্টগ্রাম বিভাগের অডিশন শুরু হয়েছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে নগরের এলজিইডি ভবনের নিচতলায় সকাল থেকে প্রতিযোগিতায় অংশ নিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে কুরআনে হাফেজরা।

১২:৪০ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রোববার

প্রেমিক নিয়ে দুই তরুণীর মারামারি, ভিডিও ভাইরাল

প্রেমিক নিয়ে দুই তরুণীর মারামারি, ভিডিও ভাইরাল

জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় দুই জোড়া তরুণীর মারামারির ভিডিও ভাইরাল হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মারামারির এ ঘটনা ঘটে।

১২:২৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রোববার

চুয়াডাঙ্গায় প্যাকেটজাত চিনি উধাও
মানা হচ্ছে না নির্ধারিত মূল্য

চুয়াডাঙ্গায় প্যাকেটজাত চিনি উধাও

চুয়াডাঙ্গায় পাওয়া যাচ্ছে না প্যাকেটজাত চিনি। ফলে রিফাইনার মিলের চিনি কিনছেন ভোক্তারা। এছাড়া নির্ধারিত মূল্যে চিনি না পাওয়ায় চাহিদা থাকলেও বাধ্য হয়ে ক্রেতারা আগের থেকে কম পরিমাণে চিনি কিনছেন। গত কয়েকদিন চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন পাইকারি ও খুচরা বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

১১:৪২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রোববার

মায়ের অপরাধে কারাগারে দুই বছরের শিশু

মায়ের অপরাধে কারাগারে দুই বছরের শিশু

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছের এক নারীকে মাদক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। মায়ের সঙ্গে কারাগারে সঙ্গী হয়েছে তার দুই বছরের ছেলে সন্তানও। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। পরে সন্ধ্যায় মা ও ছেলেকে রংপুর কারাগারে নেওয়া হয়।

১১:২৬ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রোববার

চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির ২৪ তম সাধারণ সভা

চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির ২৪ তম সাধারণ সভা

চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির ২৪ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পবিস এর নয়গোলাস্থ সদর দপ্তরে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সমিতির পরিচালনা বোর্ডের সভাপতি পলাশ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সচিব রাজু আহমেদ কোষাধ্য¶ শামসুন নাহার. ১নং এলাকার পরিচালক কামরুল হাসান, ৩নং এলাকার পরিচালক রাকিবুল ইসলাম, ৫নং এলাকার পরিচালক ওবাইদুর রহমান, ১ ও ২নং এলাকার মহিলা পরিচালক ইমরোজ জাহান, ৩ ও ৪নং এলাকার মহিলা পরিচালক আরিফা খাতুন, সমিতির ১ ও ২নং এলাকার মনোননীত পরিচালক রশিদুল হক, ৫,৬ ও ৭ এলাকার মনোননীত পরিচালক মশিউর রহমান।

০৭:০১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

রাবিতে কাহালু উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ অনুষ্ঠিত 

রাবিতে কাহালু উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ অনুষ্ঠিত 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত বগুড়া জেলার কাহালু উপজেলার নবীন শিক্ষার্থীদের বরণ করেছে কাহালু উপজেলা ছাত্র কল্যাণ সমিতি।

০৫:২৮ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

কুমিল্লার শহরতলীতে ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লার শহরতলীতে ছুরিকাঘাতে যুবক খুন

কুমিল্লায় ছুরিকাঘাতে এক যুবক খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে শহরতলীর আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত যুবক গোবিন্দপুর পশ্চিমপাড়ার একটি বাড়ির ভাড়াটিয়া রাজিব (১৯)। তার বাড়ি রংপুরে।এ ঘটনায় এক অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।

০৫:২৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি ও ডাকাতি হওয়া ধান বোঝাই ট্রাক সহ ডাকাত দলের মূল হোতা সহ ৭ সদস্যকে আটক করেছে নওগাঁ জেলা পুলিশ।

০৩:৫৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গ্রামবাংলার মাটির চুলা

আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গ্রামবাংলার মাটির চুলা

কালের প্রবাহে হারাতে বসেছে মানিকগঞ্জের  আবহমান বাংলার প্রাচীন ঐতিহ্যের স্মারক মাটির চুলা । মানবসভ্যতার ঊষালগ্ন থেকে দেশের অন্য অঞ্চলের মত মানিকগঞ্জ জেলার  গ্রামীণ নারীদের একমাত্র অবলম্বন ছিল মাটির চুলায় রান্না। এক সময় এ জেলায় গ্রামীণ মানুষের রান্নার একমাত্র অবলম্বন ছিল মাটির চুলা। বর্তমানে বিদ্যুৎ আর গ্যাসের যুগে কাঠ, খড়ি জ্বালানির ঝামেলা এড়াতে ঝুঁকছেন বিদ্যুৎ, গ্যাস, ম্যাজিক চুলার ব্যবহারের দিকে। এতে আবহমান বাংলার চিরায়িত ঐতিহ্যবাহী মাটির চুলা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে মাটির চুলায় রান্না করা খাবার ও রান্নার স্বাদ। হারিয়ে যাচ্ছে মায়েদের নিপুন হাতের শৈল্পিক হস্তশিল্প।

০২:৪৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ এমপি জিল্লুল হাকিমের

শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ এমপি জিল্লুল হাকিমের

শীতার্ত মানুষের সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। ইতি মধ্যে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার সকল ইউনিয়নে শীতের কম্বল প্রদান করেছেন তিনি নেতা কর্মীদের মাধ্যমে

০২:৪৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা 

সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী জেলা 

সভাপতি বাদল সম্পাদক হুমায়ূন -সম্মিলিত সংস্কৃতির জোট ফেনী জেলা শাখার প্রতিনিধি সভা ৮ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় ফেনী পৌর চত্বরের আনন্দ কমিউনিটি সেন্টারে সিনিয়র সহ সভাপতি কবি মনজুর তাজিমের সভাপতিত্বে কবি ও গীতিকার মুহাম্মদ ইকবাল চৌধুরী সভা পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। 

১১:৪৪ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নড়াইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুন খাঁ র‌্যাব'র হাতে গ্রেপ্তার। ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মামুন খাঁ (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (১০ জানুয়ারি) ভোর রাতে নড়াগাতি থানা পুলিশের একটি টিম নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ এলাকা থেকে র‌্যাব-৩ টিকাটুলি ঢাকা এর আভিযানিক টিমের সহায়তায় তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত মামুন নড়াগাতির দক্ষিণ বিলাফর গ্রামের এজ্জেদ খাঁ এর ছেলে

১১:৪২ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

জিনের অস্তিত্ব নিয়ে প্রতারণা, লাখ লাখ টাকা হাতিয়ে নেন বিল্লাল

জিনের অস্তিত্ব নিয়ে প্রতারণা, লাখ লাখ টাকা হাতিয়ে নেন বিল্লাল

কথায় আছে, ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। ভোলার চরফ্যাশনের বিল্লাল হোসেনও যেন সেই ফকিরের প্রতিচ্ছবি। বিল্লালের কেরামতির কাছে অসহায় আত্মসমর্পণ প্রকৌশলী, ডাক্তারদের মতো সমাজের উচ্চশিক্ষিত লোকজনের!

১০:১১ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

ভূমিকম্পের বড় ধরণের ঝুঁকিতে সিলেট অঞ্চল

ভূমিকম্পের বড় ধরণের ঝুঁকিতে সিলেট অঞ্চল

 ভূমিকম্পের বড় ধরণের ঝুঁকিতে রয়েছে সিলেট অঞ্চল। জানা যায় বাংলাদেশের সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চলে কয়েকটি প্লেট থাকার কারণে এসব এলাকা ভূমিকম্পের বড় ঝুঁকিতে রয়েছে। ভূতত্ত্ব বিশেষজ্ঞরা এমন আশঙ্কার কথা জানিয়েছেন।

০৯:৫৭ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

পিকনিকের বাস দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২, আহত ৪

পিকনিকের বাস দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২, আহত ৪

নড়াইলের সিমান্ত বর্তি বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পিকনিকের বাস দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২, আহত ৪০।

০৯:১৩ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

প্রান্তিক জনপদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রান্তিক জনপদের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

প্রান্তিক এই জনপদের মানুষদের জীবিকার অবলম্বন হয় জুমচাষ নয় দিনমজুরী অথবা বনের উপকরণ সংগ্রহ করে যেটুকু বিক্রি করা যায়।
এই এলাকার মূল সড়ক ধরে প্রতিদিন কতো জন প্রতিনিধি-সরকারি কর্মকর্তা আসা-যাওয়া করেন। কিন্তু হতদরিদ্র এসব মানুষের দু:খ-দুর্দশার কথা কখনো মন দিয়ে শোনার কারো সময় হয় না।

০৪:১৫ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

আবারো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন নূর-এ আলম সিদ্দিকী

আবারো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন নূর-এ আলম সিদ্দিকী

আবারো নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বিপিএম।

০৪:১১ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

নীলফামারীতে উগ্রবাদ প্রতিরোধে দিনব্যাপী সেমিনার।

নীলফামারীতে উগ্রবাদ প্রতিরোধে দিনব্যাপী সেমিনার।

নীলফামারীতে উগ্রবাদ,জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষক,ছাত্র-ছাত্রী,গণমাধ্যমকর্মী ও সুশিল সমাজের ভূমিকা নিয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

০৪:০৯ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

ধর্ষণের পর ২ বোনকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

ধর্ষণের পর ২ বোনকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

আদালত থেকে দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে কারাগারে নেওয়া হচ্ছে
রংপুর নগরীর মধ্য গণেশপুর এলাকায় দুই বোনকে হত্যার দায়ে মাহফুজার রহমান রিফাত (২২) নামে এক যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেওয়া হয়। একই মামলায় অপর আসামি রিফাতের সহযোগী আরিফুল ইসলাম আরিফের (২৭) সাত বছরের কারাদণ্ড দেন আদালত।

১২:৪৯ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কুমিল্লা বরুড়ায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৮ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে উপজেলা সদরের মৌলভীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১২:০০ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

গোষ্ঠিগত দ্বন্দ্বের জেরে বাড়িঘর ভাংচুর ও লুটপাট গ্রেফতার ৪

গোষ্ঠিগত দ্বন্দ্বের জেরে বাড়িঘর ভাংচুর ও লুটপাট গ্রেফতার ৪

নড়াইলে বাড়িঘর ভাংচুর ও লুটপাট আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে নড়াইলের ফুলদহ গ্রামে প্রতিপক্ষের ৩০টির অধিক বাড়িঘর স্থাপনায় ব্যাপক ভাংচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

০৩:০৮ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার

নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব‍্যক্তি নিহত

নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ব‍্যক্তি নিহত

নওগাঁর বদলগাছীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪৮) নামে এক ব‍্যক্তি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৬টায় বদলগাছী গোবরচাঁপা হাটের পাহাড়পুর-মিঠাপুর তিন মাথা মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার পাহাড়পুর ইউপির গোয়ালভিটা গ্রামের আব্বাস আলীর ছেলে। নিহত রফিকুল ইসলাম মেয়ের বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার পথে গোবরচাপা ইসলামিয়া ব্যাংকের সামনে পৌছলে পাথর বোঝায় একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

০৭:১৭ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

এই বিভাগের জনপ্রিয়