জিনের অস্তিত্ব নিয়ে প্রতারণা, লাখ লাখ টাকা হাতিয়ে নেন বিল্লাল
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩
প্রতারণার অভিযোগে গ্রেফতার বিল্লাল হোসেন।
কথায় আছে, ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। ভোলার চরফ্যাশনের বিল্লাল হোসেনও যেন সেই ফকিরের প্রতিচ্ছবি। বিল্লালের কেরামতির কাছে অসহায় আত্মসমর্পণ প্রকৌশলী, ডাক্তারদের মতো সমাজের উচ্চশিক্ষিত লোকজনের!
বাড়িতে জিনের উৎপাতের দোহাই দিয়ে এক অবসরপ্রাপ্ত সরকারি প্রকৌশলীর কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে বিল্লাল হোসেনের বিরুদ্ধে। সম্প্রতি প্রকৌশলী রুহুল আমিনের মেয়ের করা মামলার তদন্ত করতে গিয়ে বিল্লালকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বাড়িতে জিনের উৎপাত আছে কিনা তা নাকি মুহূর্তেই বলে দিতে পারেন বিল্লাল। গুনে গুনে তিনি এও নাকি বলতে পারেন কতগুলো জিন, বাড়ির কোন কোন জায়গায় আস্তানা গেড়েছে। জিন বোতলবন্দি করতেও নাকি বিশেষ দক্ষতার অধিকারী তিনি। আর এই কেরামতির জন্য তার দরকার হয় একটি কোরআন শরিফ, লোহার বড় একটি পেরেক আর কিছু সুতা।
সুতা দিয়ে প্রথমে ধর্মীয় গ্রন্থটি তিনি চারকোনা করে বাঁধেন। মাঝ বরাবর লোহার পেরেক ঢুকিয়ে এক আঙুল দিয়ে ধরেন। অন্যপাশ থেকে আরেকজন। যদি কোরআন শরিফটি ঘুরতে থাকে তাহলে বাড়িতে জিনের অস্তিত্ব আছে। তবে বিল্লালের এই ঠকবাজি ধরে ফেলেন গোয়েন্দারা। কোরআন শরিফ পাল্টে আইনের একটি বই দিয়ে পরীক্ষা করে দেখা যায় একই কাণ্ড। আইনের বইও ঘুরছে। অভিযুক্ত বিল্লাল হোসেন বলেন, ‘আমি আগে কৃষিকাজ করতাম। মাছের চাষ করতাম। পরে এক ওস্তাদের কাছ থেকে এই কবিরাজি শিখেছি। মন্ত্র পড়ে জিন শনাক্ত করি এবং জিন ছাড়িয়ে দিই।
প্রকৌশলী রুহুল আমিনের মেয়ের অভিযোগ, বাড়িতে জিনের ব্যাপক উৎপাত আছে এমন দোহাই দিয়ে তার বাবার কাছ থেকে ৩০ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বিল্লাল। গাজীপুরে তাদের একটি বাড়িও তার নামে লিখে নেয়ার বন্দোবস্ত করেছে। বাকপ্রতিবন্ধী নাতিকে পানি পড়া দিয়ে সুস্থ করার জন্যও বিল্লালের হাতে তুলে দিয়েছেন প্রচুর টাকা। অথচ রুহুল আমিনের মেয়ে এবং মেয়ের স্বামী দুজনেই পেশায় চিকিৎসক। এত কিছুর পরেও ঘোর কাটে না প্রকৌশলী রুহুলের। তিনি এখনও বিশ্বাস করতে চান অলৌকিক ক্ষমতার অধিকারী বিল্লাল।
রুহুল বলেন, বিল্লালের তদবিরের ফলে আমরা সুস্থতা অনুভব করি। না হলে তো বিশ্বাস স্থাপন হতো না। আমার বাসার এসি, ফ্রিজসহ যাবতীয় জিনিসপত্র জিন অত্যাচার করে নষ্ট করে ফেলছে। বাধ্য হয়ে বিল্লালের কাছে এসেছি।
শুধু রুহুল আমিন নন, জাদুটোনা, আর ভূত-প্রেতের অসুখ সারাতে বিল্লাল অনেকের কাছ থেকেই মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ বলছে, শিক্ষিত মানুষের এমন অসচেতনতাকেই কাজে লাগায় বিল্লালের মতো কথিত কবিরাজরা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার মশিউর রহমান সাংবাদিকদের বলেন, এই মূর্খ কবিরাজ বিভিন্নজনের কাছ থেকে বিকাশ এবং অন্যান্য মাধ্যমে লাখ লাখ হাতিয়ে নিয়েছেন। প্রকৌশলী রুহুল আমিনের কাছ থেকেও গত এক মাসে এক লাখ ৬৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ওই কবিরাজ।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, এখনও অনেক মানুষ মন্ত্রে বিশ্বাস করেন। এতে শুধু যে তারা অর্থ হারায় তা না, পারিবারিকভাবেও নানান অশান্তি দেখা দেয়। এগুলো থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
