সোনালি ব্যাগের খরচ কমানোর চেষ্টা করছি: মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ মার্চ ২০২৩
সোনালি ব্যাগের খরচ কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। রোববার (৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এমন করেন।
সোনালি ব্যাগ নিয়ে অনেক আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, চার-পাঁচ বছর হলেও সেটি মার্কেটে আসছে না। এই ব্যাগের ভবিষ্যৎ কী জানতে চাইলে তিনি বলেন, এটি যতদিন পর্যন্ত আমরা মার্কেটিং করতে না-পারব, ততদিন বাণিজ্যিকভাবে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো উৎপাদনে আগ্রহ দেখাবে না। এটির খরচ দরকষাকষির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। আমরা এখন খরচ কমিয়ে আনার চেষ্টা করছি।
তিনি বলেন, ব্যক্তিগত মালিকানাধীন মিলগুলোর সঙ্গেও আমরা আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা যখন প্লাস্টিক পণ্যের সঙ্গে খাপ-খাইয়ে মার্কেটিংয়ে দিতে পারব, তখন প্রাইভেট মিলগুলোও তা উৎপাদনে যেতে পারবে। কিন্তু আমরা খরচ কমিয়ে আনতে পারছি না।
তিনি আরও বলেন, সোনালি আঁশ পাটের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস। পরিবেশবান্ধব হিসেবে পাটের গুরুত্ব বিবেচনায় পাট চাষে কৃষকদের আগ্রহ সৃষ্টি, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটপণ্যের ব্যবহার বৃদ্ধি এবং প্রাকৃতিক তন্তু হিসেবে সোনালি আঁশের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় অন্যান্য বছরের ন্যায় এবারও জাতীয় পাট দিবস উদযাপন করতে যাচ্ছে।
আগামীকাল ৬ মার্চ জাতীয় পাট দিবস উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট সচিব আব্দুর রউফ। ‘পাট শিল্পের অবদান-স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এ প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এ খাতে অবদানের জন্য এদিন ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হবে পুরস্কার।
সরকারি পাটকলগুলো বন্ধ হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে গোলাম দস্তগীর গাজী বলেন, পাটকল নিয়ে যে অনীহা, সত্যিকার অর্থে সারা পৃথিবীতে প্লাস্টিকের যে ঊর্ধ্বগতি ছিলে, সে কারণেই। পাকিস্তান আমলে ও পরে বাংলাদেশে পাটের যে গতি ছিল, সেটা ম্লান হতে হতে আমরা এক সময়ে লোকসানের দিকে চলে এসেছি। প্লাস্টিকের কারণেই এটি হয়েছে।
‘প্লাস্টিক আসার পরে সব ব্যাগ প্লাস্টিকেই তৈরি হওয়া শুরু হয়। সারা পৃথিবীতেই এটি হয়েছে। অথচ বিশ্বজুড়ে আমাদের পাটজাতপণ্য রফতানি হতো। সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসতো পাটপণ্য দিয়ে। কিন্তু প্লাস্টিক আবিষ্কার হলে সেই ঊর্ধ্বগতি কমে যায়,’ যোগ করেন মন্ত্রী।
তিনি বলেন, পৃথিবীতে প্লাস্টিকের কারণে যে দূষণ তৈরি হয়েছে, তাতে অনেক দেশই এখন এই পণ্য ব্যবহার বর্জন করছে। এতে পাটপণ্যের গতি আবার বেড়েছে। এতে যে মিলগুলোতে আমরা লসে ছিলাম, তার পাশাপাশি প্রাইভেট মিলও চালু হয়েছে। ২০০টির মতো প্রাইভেট মিল তারা তাদের মতো করে চালু করেছে। আমাদের সরকারি মিলও চালু হয়েছিল। কিন্তু সরকারি মিলগুলো আমরা লাভজনক করতে পারিনি। কারণ আমাদের মেশিনগুলো পুরনো ছিল। কিন্তু প্রাইভেটগুলোতে নতুন নতুন মেশিন এনে তারা লাভবান হয়েছে। এতে পাটপণ্যে আবার ঊর্ধ্বগতি চলে এসেছে।
মন্ত্রী জানান, আগামী ৬ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে পাট দিবসের মূল অনুষ্ঠান এবং মতিঝিলস্থ করিম চেম্বারে বহুমুখী পাটপণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হবে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও দেশব্যাপী বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বহুল প্রচারিত জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
তিনি বলেন, পাটখাত উন্নয়নে গবেষণা কার্যক্রম, পাটবীজ উৎপাদনে সয়ম্ভরতা অর্জন, প্রচলিত ও বহুমুখী পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণের মাধ্যমে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করার লক্ষ্যে এ বছর পাট দিবসে মোট ১১টি ক্যাটাগরিতে ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়াও পাট সংশ্লিষ্ট অংশীজনদের শুভেচ্ছা স্মারক দেওয়া হবে।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
