সুন্দরবন উপকূলে আতঙ্কে জেলেরা, র্যাবের স্থায়ী ক্যাম্পের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩
পাথরঘাটা (বরগুনা): দীর্ঘদিন পর বঙ্গোপসাগরে দস্যুদের তৎপরতা আবারও বেড়েছে। সাগরে মাছ ধরতে গিয়ে দস্যুদের হামলার শিকার হয়েছেন জেলেরা।
র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কয়েক বছর ধরে বঙ্গোপসাগরে দস্যুমুক্ত থাকলেও আবার হামলার ঘটনা ঘটায় জেলেদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে। যার কারণে আবারও উপকূলের মৎস্যজীবীদের মধ্যে র্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপনের দাবি নতুন করে আলোচনায় এসেছে।
১৭ ফেরুয়ারি বরগুনার পাথরঘাটা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পায়রাবন্দর থেকে পশ্চিমে ভয়া এলাকায় এফবি ভাই ভাই ট্রলারে গভীর রাতে হামলা চালিয়ে রসদ সামগ্রী লুটে নেয় দস্যুরা। ট্রলারে থাকা ৯ জেলেকে কুপিয়ে, পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় জীবন বাঁচাতে অপর ৯ জেলে সাগরে ঝাঁপ দেন। তিনদিন পর নিখোঁজ ৯ জেলের মধ্যে ৪ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করলেও চিকিৎসাধীন এক জেলের মৃত্যু হয়। এখন পর্যন্ত ৫ জেলের সন্ধান মেলেনি। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি এখনো উদ্ধার অভিযান চালাচ্ছে তারা।
দীর্ঘদিন পর সাগরে দস্যুদের তৎপরতা বাড়ায় উপকূলের জেলেরা মাছ শিকারে যেতে আতঙ্কে আছেন। অনেক জেলে ভয়ে, আতঙ্কে সাগরে মাছ ধরতে যাচ্ছেন না। সাগরে যারা ছিলেন অনেকে ঘাটে ফিরছেন বলেও জানা গেছে।
মৎস্যজীবীরা বলছেন, গত কয়েক বছর ধরে নির্বিঘ্নে সাগরে মাছ শিকার করেছেন জেলেরা। এখন আবারও দস্যুতা শুরু হওয়ায় জেলেদের মাঝে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। তবে মৎস্যজীবীদের পক্ষ থেকে পাথরঘাটায় র্যাবের স্থায়ী ক্যাম্পের দাবি করে এলেও এখন পর্যন্ত তা হয়নি। তারা মনে করেন, দস্যু নির্মূলে উপকূলে র্যাবের স্থায়ী ক্যাম্পের বিকল্প নেই।
অন্যদিকে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সাগরে অস্থিরতা তৈরি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ২০২১ সালের ১২ ডিসেম্বর বরগুনার পাথরঘাটা উপজেলার জেলেদের সঙ্গে মতবিনিময়ের সময় পাথরঘাটায় র্যাবের স্থায়ী ক্যাম্পের দাবি করায় আশ্বস্ত করেছিলেন র্যাব জিডি আবদুল্লাহ আল মামুন।
ওই সময় তিনি বলেছিলেন, ‘দস্যুতা করলে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আমরা সুন্দরবন দস্যুমুক্ত করেছি। সমুদ্রও আমাদের নিয়ন্ত্রণে আছে, সমুদ্র ও উপকূলীয় অঞ্চল নিয়ন্ত্রণে রাখবে র্যাব।
তিনি বলেন, এখন পর্যন্ত হোমিওপ্যাথি ওষুধ দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে এলোপ্যাথি বন্ধ করে রেখেছি। এলোপ্যাথি কিন্তু পকেটে আছে। যার যে ব্যবস্থা দরকার আমরা সেই ব্যবস্থাই নেব।
উপকূলের জেলেদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন, দস্যু অধ্যুষিত এলাকা বলে পরিচিত উপকূলীয় উপজেলা পাথরঘাটায় র্যাবের স্থায়ী ক্যাম্প স্থাপন দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। এ দাবি এখন প্রাণের দাবি। তাছাড়া জেলেদের জীবনের নিরাপত্তা, সুস্বাস্থ্য নিশ্চিতসহ দুর্যোগকালীন এবং দস্যুদের কবল থেকে উদ্ধার করতে দ্রুত উদ্ধার যান (হেলিকপ্টার) এখন সময়ের দাবি।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগরে দস্যুদের অত্যাচার আবার শুরু হয়েছে। জেলেদের নিরাপত্তার জন্য সাগরে কোস্টগার্ড, নৌবাহিনী ও উপকূলে নৌপুলিশের টহল জোরদার ও পাথরঘাটায় র্যাবের ক্যাম্প স্থাপন ও সুন্দরবন এলাকায় নৌবাহিনীর ঘাঁটি করার দাবি জানান তিনি।
র্যাব-৮ এর পটুয়াখালী কোম্পানি অধিনায়ক তুহিন রেজা বলেন, র্যাবের স্থায়ী ক্যাম্পের বিষয় আইনগত, জনবল এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বড় সিদ্ধান্তের বিষয় থাকে। এ অঞ্চলে একটি ঘটনা ঘটলে আমাদের দুটি নদী পার হয়ে যেতে হয়, ক্ষেত্রে পাথরঘাটায় একটি সাব ক্যাম্প হলে আমাদের জন্য এবং স্থানীয়দের জন্য ভালো হয়। ইতোমধ্যেই আমি সাব ক্যাম্পের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছি।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
