বৃষ্টির মতো কুয়াশা মানিকগঞ্জে , ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৩
গত কয়েক দিন ধরে ঘন কুয়াশা আর শীতের কারণে ভোগান্তিতে পড়ছেন মানিকগঞ্জের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। পুরো উপজেলা কুয়াশার চাদরে ঢাকা পড়ায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, রাজমিস্ত্রীসহ নানা শ্রেনী পেশার মানুষগুলো চরম ভোগান্তিতে পোহাচ্ছন । বৃষ্টির মতো রাতভর পড়ছে কুয়াশা। অনেক বেলা করেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে সড়কে। এছাড়া তীব্র শীতের কারণে ঠাণ্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বয়স্ক ও শিশুরা।
গত কয়েক দিন থেকে দুপুর ১২টা পর্যন্ত থাকছে ঘন কুয়াশা। দেখা মিলছে না সূর্যের। ফলে বিপাকে পড়ছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সকালে বাড়ি থেকে বেড় হয়েও কোনো কাজ পাচ্ছেন না তারা। কয়েকদিন সকাল থেকে শুরু হওয়া ঘন কুয়াশায় মানিকগঞ্জের উপজেলার বিভিন্ন বাজার মোড়, সড়ক এলাকার রোডঘাট গুলোতে ঘন কুয়াশার কারণে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া দিনের অধিকাংশ সময়ই সূর্যের দেখা মেলেনি। ফলে শীতের দাপটে জনজীবনে দূর্ভোগের পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছেন এখানকার খেটে খাওয়া সাধারণ মানুষগুলো।
আজ মঙ্গলবার (৩জানুয়ারি ২০২৩ ) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে দেখা যায় ঘন কুয়াশার কারনে রাস্তায় গাড়ির সংখ্যা অনেক কম। পরিবহন কম থাকার কারনে সাধারন কর্মজীবী মানুষ তাদের নিদিষ্ট গন্তব্য স্থাথে যেতে বিলম্ব হচ্ছে। উপজেলার আঞ্চলিক সড়কগুলোতে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে ও কাঁচামাল পরিবহন করতে দেখা গেছে কৃষকদের । শীতের বাড়ার সাথে সাথে মানিকগঞ্জের হাসপাতাল গুলোতে বাড়ছে শীতজনিত রোগ-বালাই। নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেক শিশু ও বৃদ্ধ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন।
তারাসিমা গার্মেন্টস শ্রমিক রুবেল হোসেন জানানঃ তীব্র কুয়াশা আর শীতের কারণে মানুষ ঘরের বাইরে কম বের হচ্ছে। জরুরী প্রয়োজন ও অফিসগামী মানুষ ছাড়া বাইরে তেমন লোকজনের আনাগোনা নেই।
মানিকগঞ্জ বাস স্টান্ডের রিক্সাচালক দেলু মিয়া বলেন, দিনের অধিকাংশ সময়েই কুয়াশা থাকছে। এ কারণে জরুরী প্রয়োজন আর অফিসগামীরা ছাড়া রাস্তায় কেউ বের হচ্ছে না। কুয়াশার কারণে ঠিকমত রাস্তা দেখা যায়না। দিনের অনেকটা সময় যাত্রী অভাবে বসে থাকতে হচ্ছে। ভাড়ার রিক্শা নিয়ে তেমন আয় করতে না পারায় ভোগান্তিতে আছি।
সুমন নামের আর এক রিকশাচলক বলেন, পেটের দায়ে এই হাঁড় কাঁপানো শীত আর কুয়াশার মধ্যে রিকশা নিয়ে আসছি। চারমাথায় বসে আছি, লোকজন নাই।
সাটুরিয়া উপজেলার তিল্লী গ্রামের আবুল বলেন, বীজতলায় পানি দিতে যাচ্ছি। অতিরিক্ত শীত ও কুয়াশায় ধানের চারা বেড়ে উঠতে সমস্যা হয়। এভাবে কুয়াশা পড়তে থাকলে বীজতলার ক্ষতি হবে।
এদিকে উপজেলার মানিকগঞ্জ সদর এলাকার স্কুল শিক্ষক মতিন বলেন, অন্যান্য দিনের চেয়ে গত কয়েকটি থেকে ঘন কুয়াশা পড়েছে। বাচ্চারা শীতে কুঁকড়ে স্কুলে আসে । ঠান্ডা জনিত কারনে জ্বর-সর্দি-কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু।
পাটুরিয়া ঘাটের মিজান জানান, ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিকভাবে বিগত কয়েকদিন যাবত ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দফা দফায় বন্ধ থাকছে ফেরি চলাচল। ফলে ঘাটগুলোতে আটকে পড়ছে যাত্রী এবং যানবাহন। আটকে পড়া এসব যাত্রী এবং যানবাহন শ্রমিকদেরকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে ফেরি পার হতে। যাত্রীদের যেন ভোগান্তির শেষ নেই ফেরি ঘাটগুলোতে।গাড়ির জন্য রাস্তায় কষ্ট, ফেরির জন্য ঘাটে।এছাড়া দিনের অধিকাংশ সময়ই সূর্যের দেখা মেলে না।
মানিকগঞ্জ বাস স্টান্ডে সেলফি পরিবহনের ড্রাইভার বাবুল বলেনঃ মধ্যরাত থেকে ঘন কুয়াশা পড়ায় বাড়ছে শীতের তীব্রতা। ফলে দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে ঢাকা আরিচা সড়কে। এত ঘন হয়ে জমে যে ২০ হাত দূরের জিনিসও দৃশ্যমান হয় না। শীত বাড়ায় বিপাকে পড়ছে খেটে খাওয়া মানুষ ও ড্রাইবার। সময় মতো গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। কুয়াশার কারনে স্বল্প গতিতে চলতে হচ্ছে। ফলে সময় লাগছে বেশি। বিশেষ করে ঢাকাগামী বাসগুলো আমাদের শঙ্কা নিয়ে চলাতে হয়। কিন্ত শীতের কারনে মানিকগঞ্জের মার্কেট ঘুরে দেয়া যায়, কষ্ট থেকে পরিত্রাণের জন্য দোকানগুলোতে গরম কাপড়ের বেচা-কেনা জমজমাট।
গোলড়া গ্রামের ঝাল মুড়ি বিক্রেতা রসিদ হোসেন বলেন, আমি সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে ঘুরে চানাচুর বিক্রি করি। কিন্তু গত কয়েক দিন ধরে বেশ ঠান্ডা পড়ছে। এ কারণে সাইকেল চালিয়ে চলাচল করতে খুব সমস্যা হচ্ছে। এছাড়া ঠান্ডার কারণে গ্রামগঞ্জে ঘুরছি, কিন্তু মানুষ আগের মতো বাইরে বের না হওয়ায় বিক্রি কমে গেছে।
এছাড়া মানিকগঞ্জে শিশু ও বয়স্কদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বেশি ভোগান্তিতে পড়েছেন নদীর তীরবর্তী চরাঞ্চলের বাসিন্দারা। উষ্ণ কাপড়ের অভাবে দুস্থ ও অসহায় মানুষদের ভোগান্তি বাড়ছে।হতদরিদ্র মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ভোর থেকে সকালে দীর্ঘ সময় পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
