বাংলাদেশকে ২ বিলিয়ন ডলারের নতুন সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৪
সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক বলেন, বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যায় পুর্নবাসন, বাতাসের গুণগত মান উন্নয়ন এবং স্বাস্থ্যখাতে এই অর্থবছরে প্রায় দুই বিলিয়ন ডলারের নতুন অর্থায়ন জোগাড় করতে পারে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এ কথা জানান।
অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সহায়তা করতে চলতি অর্থবছরে বাংলাদেশকে ঋণ প্রদান বাড়ানোর জন্য বিশ্বব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর।
আবদুলায়ে সেক বলেন, আমরা যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব সমর্থন করতে চাই। বিশ্বব্যাংক বাংলাদেশের জরুরি আর্থিক প্রয়োজনে সহায়তা করবে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রধান বলেন, নতুন প্রতিশ্রুতি ছাড়াও বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে বহুপাক্ষিক ঋণদাতারা তাদের বিদ্যমান কর্মসূচি থেকে অতিরিক্ত প্রায় এক বিলিয়ন ডলার সহায়তা দেবে।
বিশ্বব্যাংকের কান্ট্রিপ্রধান সেক বলেন, প্রতিবছর চাকরির বাজারে যোগদানকারী ২০ লাখ মানুষসহ তরুণদের জন্য এবং বাংলাদেশের জন্য সংস্কার খুবই গুরুত্বপূর্ণ।
প্রধান উপদেষ্টা. ড. ইউনূস বলেন, গত ১৫ বছরের চরম দুঃশাসনের অবসান শেষে বাংলাদেশের সংস্কার এবং নতুন যাত্রায় তহবিল প্রদানে বিশ্বব্যাংককে নমনীয় থাকতে হবে।
ড. ইউনূস বলেন, ছাই থেকে আমাদের নতুন কাঠামো তৈরি করতে হবে। আমাদের বড় ধরনের সহায়তা দরকার এবং আমাদের ছাত্র-জনতার স্বপ্নের দিকে মনোনিবেশ করতে হবে।
প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সহায়তা করুন, আমাদের টিমের অংশ হোন।
গত দীর্ঘ ১৫ বছরে শেখ হাসিনার স্বৈরশাসন আমলে দুর্নীতিবাজদের পাচার করা বিলিয়ন বিলিয়ন ডলার পুনরুদ্ধারে বিশ্বব্যাংকের কাছে কারিগরি সহায়তা চান প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, চুরি হওয়া সম্পাদক ফেরত আনার প্রযুক্তি আপনাদের কাছে। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের ব্যাংকের দক্ষতা প্রয়োজন।
চুরি হওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশকে সহায়তা করতে রাজি হন বিশ্বব্যাংকের কান্ট্রি প্রধান।
তিনি বলেন, আমরা আপনাকে সহায়তা করতে পারলে খুশি।
আবদুলায়ে সেক বলেন, ডাটা ট্র্যান্সফারেন্সি, সঠিক তথ্য, ট্যাক্স সংগ্রহের ডিজিটালাইজেশন এবং আর্থিকখাতের সংস্কারে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করতে চায়।
ড. ইউনূস বলেন, বাংলাদেশ তার প্রতিষ্ঠানগুলোকে ঠিক করা এবং বড় ধরনের সংস্কারের এই সুযোগ হাত ছাড়া করতে পারে না। আমরা একবার এটি হারিয়ে ফেললে, এটি আর কখনো ফিরে আসবে না।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবে শহীদদের প্রতি সমবেদনা জানান।
ঢাকার দেয়ালে তরুণদের আঁকা গ্রাফিতি ও ম্যুরাল দেখে মুগ্ধ হয়েছেন জানিয়ে আবদুলায়ে সেক বলেন, তার পেশাগত জীবনের ৩০ বছরের মধ্যে তিনি কোথাও এমনটা দেখেননি।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
