বরিশালে চিকিৎসক সংকট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩
বিভাগের স্বাস্থ্য সেবা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠানগুলোয় চিকিৎসকদের অর্ধেক পদ শূন্য। এসব পদে নিয়োগের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট বিভাগ নাকি সেটি পাত্তা দিচ্ছে না। এতে ক্ষোভ জন্মেছে চিকিৎসক নেতাদের মনে। সেবা গ্রহীতারাও চরম বিপাকে। জানা গেছে, বরিশালের ‘শান’ শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে কাগজে-কলমে শয্যা ১ হাজার হলেও দৈনিক দুই হাজার রোগী ভর্তি থাকছেন। বহির্বিভাগে সেবা নেন প্রায় তিন হাজার মানুষ। অথচ সে হিসেবে চিকিৎসক নেই।
হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, হাসপাতালে ৫২৬ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু আছেন মাত্র ২৯৮ জন। পদ শূন্য ২২৮টি। হাসপাতালে প্রায়ই রোগীদের প্রতি অবহেলা করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় এ সমস্যা বর্তমান।
চিকিৎসকরাও স্বীকার করেছেন এ কথা। তাদের দাবি, দীর্ঘদিন শূন্য পদে নিয়োগের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট বিভাগ সেটি পাত্তা দিচ্ছে না। তাই হাসপাতালে আসা রোগীদের সেবা দান ব্যাহত হয়।
ক্ষুব্ধ রোগী ও তাদের স্বজনরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসকদের সংকট দীর্ঘদিনের। বিশেষজ্ঞ চিকিৎসকও পাওয়া যায় না। মেডিসিন বিশেষজ্ঞ ছাড়া এ হাসপাতালে আসা সেবা গ্রহীতাদের আর কোনো ভরসার জায়গা নেই।
শেবাচিম’র পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম এ ব্যাপারে বাংলানিউজকে বলেছেন, দ্রুত সময়ের মধ্যে কলেজের সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদগুলো পূরণ করতে পারলে চলমান সংকট নিরসন হবে। এ ছাড়া হাসপাতালের মেডিকেল কর্মকর্তাদের পদগুলো পূর্ণ হয়ে গেছে চিকিৎসা সেবা পুরোপুরি নিশ্চিত করতে সমস্যা হবে না।
বিভাগের সরকারি হাসপাতালগুলোয় ১২৮১ জন চিকিৎসক থাকার কথা। আছে মাত্র ৬৮৮ জন। পদ ফাঁকা ৫৯৩টি। তাই সেবার মান ঠিক নেই। দীর্ঘদিনের ভোগান্তিতে কষ্ট হচ্ছে রোগীদের।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক বাদে বরিশালে বিভাগে মোট ১২৫টি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। বরিশালের স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ জেলায় ৭৮০ জন চিকিৎসকের জায়গায় সেবা দিচ্ছেন মাত্র ৪৬৫ জন। শূন্য পদের সংখ্যা ৩১৫। পটুয়াখালীতে ২৫৯ জনের জায়গায় আছে মাত্র ১১৮ জন চিকিৎসক। শূন্য পদের সংখ্যা ১৪১। ভোলায় ২৪৭ চিকিৎসকের জায়গায় আছেন ১২৯ জন। শূন্য পদের সংখ্যা ১১৮। পিরোজপুরে ১৯২টি চিকিৎসক পদের জায়গায় শূন্য পদের সংখ্যা ৭৭। দায়িত্ব পালন করেন মাত্র ১১৫ জন চিকিৎসক। বরগুনা জেলায় ১৮৬ চিকিৎসকের জায়গায় কাজ করেন ৮৫ জন। শূন্য পদের সংখ্যা ১০১। ঝালকাঠি জেলায় ১৪৩ জনের স্থলে শূন্য পদের সংখ্যা ৬৯। কাজ করেন মাত্র ৭৪ জন চিকিৎসক।
এ সংকটের ব্যাপারে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ডা. জি.এম.নাজিমুল হক বলেন, হাসপাতালগুলোয় মিড লেভেলের চিকিৎসকরা ২৪ ঘণ্টা সেবা দেন। তাদের ক্রাইসিস দীর্ঘদিন ধরে রয়ে গেছে। এ সংকট থেকে পরিত্রাণ পেতে সরকারকে এখনই চিন্তা করতে হবে।
অ্যাসোসিয়েশনের বরিশাল শাখার আজীবন সদস্য ডা. প্রদীপ কুমার বণিক বলেন, একজন চিকিৎসক দিয়ে চারজন চিকিৎসকের কাজ করানো সম্ভব নয়। দ্রুত জনবল বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, অধিদপ্তর থেকে দ্রুতই জেলার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর চিকিৎসক সমন্বয় করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
