বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৬ ১৪৩২   ০১ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬  

সংগ্রহীত ছবি

সংগ্রহীত ছবি

ত্রয়োদশ সংসদের নির্বাচিত এমপি ও মন্ত্রীদের শপথ গ্রহণের একদিন পরই নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে বৈঠক শুরু হয়। এর আগে বেলা ১২টা ৩৫ মিনিটে সরকারপ্রধান সচিবালয়ে তার দফতরে পৌঁছান। মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গেও পৃথক বৈঠকে বসবেন বলে জানা গেছে।

 

প্রধানমন্ত্রীর পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশ নেন। নিজ নিজ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক মতবিনিময় শেষে তারা সচিবালয়ের এক নম্বর ভবনে যোগ দেন।

 

নতুন সরকারের প্রথম কার্যদিবস উপলক্ষে সচিবালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) সদস্যদের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপরতা লক্ষ্য করা গেছে।

 

বিএনপির নেতৃত্বাধীন এবারের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ মোট ৫০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৪ জন এবং প্রতিমন্ত্রী ২৫ জন। মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ ৪১ জনই নতুন মুখ। তাদের মধ্যে ১৬ জন প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হয়েছেন। অন্যদিকে, পূর্ণমন্ত্রীদের মধ্যে ৯ জন এর আগেও বিএনপির বিভিন্ন সরকারের সময়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগের আরো খবর