দেশের বাণিজ্য বাড়াতে কূটনীতিকদের তৎপর হওয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ মার্চ ২০২৩
দোহা, (কাতার) থেকে: স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ টেকসই করতে বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়াতে অর্থনৈতিক কূটনীতি জোরদারে তৎপর হতে বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় দোহায় প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থল হোটেল ওয়ালডর্ফ এস্টোরিয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের দূতদের সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি কূটনীতিকদেরকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি জোরদারে সক্রিয় হতে হবে।
টানা তিনবারের সরকারপ্রধান বলেন, যেহেতু আমাদের উত্তরণ হবে ডেভেলপিং কান্ট্রি হিসেবে, ডেভেলপিং কান্ট্রি হিসেবে কোনো কোনো দেশের সঙ্গে আমরা আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়াতে পারি, কোথায় আমাদের লাভ হবে। আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যেন টিকে থাকতে পারি, এগিয়ে যেতে পারি, উন্নত দেশে আমাদের উত্তরণ ঘটে সুদীপের দৃষ্টি রেখে সব দেশের সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে।
শেখ হাসিনা বলেন, একসময় কূটনীতি ছিল রাজনৈতিক বিষয়, এখন এটা অর্থনৈতিক বিষয়। অর্থাৎ ইকনোমিক ডিপ্লোমেসি। আমাদের যারা কাজ করছেন সব সময় এটা লক্ষ্য রাখবেন। আমরা কোনো দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে পারি, কোনো দেশে আমাদের পণ্য রপ্তানি সুযোগ আছে, আমরা যেগুলো আমদানি করি, সেগুলো কোনো দেশ থেকে কম দামে ন্যায্যমূল্যে আমদানি করতে পারি সেটা দেখতে হবে।
তিনি বলেন, সবচেয়ে বড় কথা ব্যবসা-বাণিজ্য আরও বাড়ানোর একান্তভাবে দরকার। কোনো কোনো দেশে আমাদের উৎপাদিত পণ্যের কী কী চাহিদা আছে সেটা দেখা এবং কোথায় আমরা বাজারজাত করার সুযোগ পেতে পারি।
বিভিন্ন দেশের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখতে বাংলাদেশের নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের পররাষ্ট্রনীতি সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়। অন্তত আমি এটুকু দাবি করতে পারি বাংলাদেশ এই নীতিটা যথাযথভাবে পালন করছে।
তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা সবার সঙ্গে বজায় রাখবো। তবে যেখানে আমরা অন্যায় দেখবো নিশ্চয়ই আমরা কথা বলব। কিন্তু সেটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে। যেমন মিয়ানমারে যখন ঘটনা ঘটলো আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিলাম। কিন্তু আমরা মিয়ানমারের সঙ্গে ঝগড়া লিপ্ত হইনি। রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরাতে কূটনৈতিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।
কাতার, সৌদি আরব, কুয়েত, ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা দূত সম্মেলনে অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি-৫) উপলক্ষে কাতার সফরে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে শনিবার (৪ মার্চ) কাতার আসেন তিনি। আগামী ৮ মার্চ দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
