রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৩ ১৪৩২   ২৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩

দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা

তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬  

দায়িত্ব শেষ হবার পর সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা

দায়িত্ব শেষ হবার পর সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা

 

দায়িত্ব শেষ হওয়ার পর প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী তার সামাজিক কার্যক্রমে নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

 

প্রেস সচিব বলেন, উপদেষ্টারা দেশের গর্বিত সন্তান। তারা দেশের জন্য কাজ করেছেন, ভবিষ্যতেও এখানেই থাকবেন এবং সরকারের বাইরে থেকেও দেশের জন্য কাজ করে যাবেন।

 

শফিকুল আলম জানান, আগামী মঙ্গলবারের শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা পতাকাবাহী গাড়িতে পৌঁছাবেন এবং অনুষ্ঠান শেষে বাসায় ফিরে যাবেন পতাকা ছাড়া গাড়িতে।

 

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন,

“গুমের শিকার ও জুলাই অভ্যুত্থানের নেতারা অংশ নেওয়ায় এ নির্বাচনের মাধ্যমে ইতিহাসের সেরা বিরোধী দল গঠিত হয়েছে।”

 

তিনি আরও বলেন, ঐতিহাসিক ও সফল নির্বাচন আয়োজনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী, পুলিশ ও আনসারসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন। শফিকুল আলম দাবি করেন, এ নির্বাচনের মাধ্যমে পুলিশ বাহিনী তাদের আত্মমর্যাদা ফিরে পেয়েছে। ভোটগ্রহণ চলাকালে প্রধান উপদেষ্টা পুলিশ সদর দপ্তরে অবস্থান করে বডিওর্ন ক্যামেরা প্রযুক্তির মাধ্যমে ১৭টি কেন্দ্রের সঙ্গে সরাসরি কথা বলেন।

এই বিভাগের আরো খবর