জুনের মধ্যে তিন ধাপে পাঁচ সিটি নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন ধাপে পাঁচ সিটি করপোরেশনের ভোট করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। সেক্ষেত্রে ঈদুল আজহার আগে মে থেকে জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৫ মার্চ) কমিশনের ১৬তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ইসি সচিব বলেন, ইসির রোডম্যাপের আলোকে কোন কাজে কতটুকু অগ্রগতি তা কমিশনকে অবহিত করা হযেছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নতুন দল নিবন্ধন চলমান, নতুন সীমানার খসড়া প্রকাশ, পর্যবেক্ষক সংস্থার আবেদন যাচাই-বাছাই চলছে।
আরও পড়ুন>> শতাধিক ইউপি-পৌরসভায় ভোট বৃহস্পতিবার
জাহাংগীর আলম বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে কমিশন সভায় আলোচনা হয়েছে। সেক্ষেত্রে রোডম্যাপ ধরে অগ্রগতি জানানোর পাশাপাশি হাতে থাকা ইভিএম রক্ষণাবেক্ষণে অর্থ ছাড়ের বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। ১ লাখ ১০ হাজার ইভিএম মেরামত করতে হবে।
তিনি বলেন, মেশিন টুলস ফ্যাক্টরি থেকে প্রাপ্ত তথ্যমতে- ১ লাখ ১০ হাজার মেশিনকে মেরামত করে আমরা আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যবহার করতে পারবো, এ ব্যাপারে আপ্রাণ চেষ্টা করবো। অর্থ মন্ত্রণালয়ের অর্থপ্রাপ্তি সাপেক্ষে আমরা সংখ্যাটা (কটি ইভিএম সক্ষম ও কটি আসনে) ব্যবহার হবে তা চূড়ান্ত করতে পারবো। এটা কমিশন সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
আরও পড়ুন>> আমরাও চাচ্ছি নির্বাচন অংশগ্রহণমূলক হোক: সিইসি
এখন অর্থমন্ত্রণালয়ে অর্থ ছাড়ে চিঠি দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, অর্থ ছাড়ে সম্মতি দেয় তাহলে পরবর্তী ধাপে আমরা জানাতে পারবো- আসলে কোন কোন আসনে কতটি নির্বাচনী এলাকায় ইভিএম ব্যবহার করতে পারবো। সর্বোচ্চ ৬০-৭০ টি আসনে সম্ভব কি না জানতে চাইলে সচিব জানান, বিষয়টি নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে।
তিনি বলেন, সংখ্যা নির্ভর করতে ইভিএম মেশিনের ওপর। যেগুলো আছে এরমধ্যে কতগুলোকে সক্ষম ব্যবহারযোগ্য করে তুলতে পারবো, তার ওপর নির্ভর করছে কতটি আসনে ইভিএম ভোট হবে।... আমাদের সক্ষমতা কমিশন সবসময় বলেছে, ৭০-৮০ আসনে সর্বোচ্চ ইভিএম ব্যবহার করা যাবে। এটা আপ্রাণ চেষ্টা করা হবে, এ সিদ্ধান্ত থেকে আমরা সরে আসিনি।
যতদূর সম্ভব বেশি সংখ্যক আসনে ইভিএমে ভোট করা হবে। নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা একেক জায়গায় একেক রকম, যদি ছোট এলাকা নেওয়া যায় তাহলে বেশি আসন নেওয়া যাবে। বড় এলাকা হলে কম আসনে ইভিএম করতে হবে।
ইসি সচিবালয় এসব বিষয়ে চূড়ান্ত করে কমিশন সভায় উপস্থাপন করবে।
তিন ধাপে পাঁচ সিটিতে ভোট করার সিদ্ধান্ত:
সংসদ নির্বাচনের আগে তিন ধাপে পাঁচ সিটি করপোরেশনের ভোট করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। সেক্ষেত্রে ঈদুল আজহার আগে মে থেকে জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানান ইসি সচিব।
সচিব বলেন, নির্বাচন হবে জুনের পরে কোনটা কখন হবে তখন জানাবো। মে থেকে জুনের মধ্যে নির্বাচন করতে হবে। এইচএসসি পরীক্ষা হবে সম্ভাব্য ৭ জুলাই থেকে। সেজন্যে এসএসসি পরীক্ষা শেষে ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যবর্তী সময়ের তিন ধাপে পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন>> অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন দেখতে চায় অস্ট্রেলিয়া
পাঁচ সিটি নির্বাচন সংসদ নির্বাচনের আগে করতে হবে। প্রাথমিক আলোচনা হয়েছে- এপ্রিলে রমজান শেষে এসএসসি পরীক্ষা ২৩ মে পর্যন্ত, হিসাব অনুযায়ী ২৯ জুলাই ঈদুল আজহা উদযাপন করা হবে। ঈদুল আজহার আগে এবং এসএসসি পরীক্ষা শেষে এ মধ্যবর্তী সময়ে পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করবো এমন সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীত তফসিলের সময় কোন টা কোন তারিখে হবে তা বিস্তারিত জানানো হবে। এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন সচিব।
মেয়াদ বিবেচনা করে এপ্রিলের মধ্যে তফসিল করা হবে। সেক্ষেত্রে ইভিএমে সব নির্বাচন হবে। সিসি ক্যামেরা রাখার বিষয়ে পরিকল্পনা থাকলেও তা করা হবে কিনা ওই সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঈদুল ফিতরের পরে দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
ইসি সচিব জানান, ঈদুল ফিতরের পরে সংযুক্ত আরব আমিরাতে টিম পাঠিয়ে এনআইডির প্রাইলট প্রকল্প চালু করা হবে।
তিনি জানান, প্রত্যেক ভোটার সংশ্লিষ্ট দূতাবাসে এসে আবেদন করবে, এরপর আবেদন দেশে স্থানীয়ভাবে যাচাই-বাছাই ও তদন্ত হবে। পরে দূতাবাসে এসে ফিঙ্গার প্রিন্ট ও অন্যান্য তথ্য নেওয়া হবে। দেশে নির্বাচন কমিশন স্মার্ট কার্ড তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে। সেখান থেকে এনআইডি নিতে পারবেন প্রবাসী বাংলাদেশি।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
