চাপে পড়ে তদন্ত ছাড়া বিমার টাকা দেবেন না: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মার্চ ২০২৩
চাপে পড়ে তদন্ত ছাড়া বিমার টাকা দেবেন না: প্রধানমন্ত্রীবিমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফোকাস বাংলা
ঢাকা: কোনো চাপের কাছে মাথা নত না করতে বিমা কোম্পানির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতি যথাযথভাবে তদন্ত না করে চাপে পড়ে বিমার টাকা না দিতে বলেছেন তিনি।
বুধবার (১ মার্চ) জাতীয় বিমা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আহ্বান জানান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই বিমা শিল্পটা যাতে ভালোভাবে গড়ে ওঠে, সে জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। বিমা কোম্পানিও অনেক বেড়েছে। সব ক্ষেত্রেই কিন্তু বিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এর প্রচারটা ভালোভাবে করুন। বিমা পলিসি যাতে মানুষ গ্রহণ করে, সে জন্য প্রচারটা খুব দরকার। এজেন্ট নিয়োগ করে তাদের দিয়ে কাজ করানো হলে কর্মসংস্থানও বাড়বে।
তিনি বলেন, মানুষকে যদি সচেতন করা যায়, তবে তারা আরও উদ্বুদ্ধ হবে এবং বিমা করতে আরও আন্তরিক হবে। আসলে আমাদের দেশের মানুষের অনীহা আছে। থার্ড পাটি ইনস্যুরেন্সের কথা বলা হলো গাড়িতে, আসলে এটা যে কত ক্ষতি করে, আমি নিজেও ভুক্তভোগী। যথাযথ বিমা ছাড়া সড়কে কোনো পরিবহন যেন না চলে, সেটা আমরা দেখবো। আমরা বিমা খাতকে আধুনিকায়নের জন্য প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, ইন্ডাস্ট্রিজ যে বিমা করে না, সেটা ঠিক না। কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যায়, গার্মেন্টসে শুধু আগুন লাগত। হঠাৎ আমার নজরে পড়ল, কোনো কোনো গার্মেন্টস আমি নাম বলতে চাই না, কিছু দিন পরপরই খালি তাদের আগুন লাগে। আর তাতেই এসে টাকা চায়, মোটা অঙ্কের টাকা চায়। তখন আমি ইনস্যুরেন্স কোম্পানিকে বললাম, এখন টাকা দেবেন না, আমি তদন্ত করব। আমি আলাদাভাবে বিশেষভাবে তদন্ত করব।
তিনি বলেন, তদন্তের পর দেখা গেল ওই কাখানারই এক শ্রমিক, একটা মেয়েকে ২০ হাজার টাকা দিয়ে, যেখানে কিছুই নেই, কিন্তু আগুন দিয়ে ইনস্যুরেন্সের মোটা অঙ্কের টাকা চেয়ে বসে আছে। ওই মেয়েকে যখন ধরা হলো, সে স্বীকার করল যে তাকে দিয়ে এটা করানো হয়েছে। ঘন ঘন এত আগুন একটা জায়গায় লাগছে কেন? ইনস্যুরেন্সের দাবিদার হয়ে যায় টাকা পায়।
বিমা কোম্পানির উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমার অনুরোধ থাকবে, সতর্ক থাকা দরকার, কতটুকু ক্ষতি হলো। যথাযথভাবে তদন্ত করা দরকার। যথাযথভাবে তদন্ত না করে কারো চাপে পড়ে কোনো টাকা দেবেন না। আগুন লাগলো এক ফ্ল্যাটে, সেই ফ্ল্যাটে কোনো ইনস্যুরেন্স করা ছিল না, কিন্তু পাশের একটি ফ্ল্যাটে ইনস্যুরেন্স ছিল, সেখানে হয়তো কিছুটা আগুন লেগেছিল, কিন্তু মোটা অঙ্কের একটা টাকা বের করে নিয়ে গেলো। একটি ফ্ল্যাটে কি ৪০ কোটি টাকার মতো সম্পদ থাকতে পারে? ইনস্যুরেন্স কোম্পানি ৪০ কোটি টাকা দেবে। এর জবাব আছে আপনাদের কাছে, টাকাটা কীভাবে গেলো সাধারণ বিমা থেকে?
তিনি বলেন, এই ধরনের একটি ঘটনা এসেছে সামনে, আমি এরও একটা তদন্ত করাব, কত সম্পদ একটা ফ্লাটের মালিকের কাছে আছে যে, তার ৪০ কোটি টাকা খরচ হয়ে গেল, আর বিমার টাকা তুলে নিয়ে গেল। যার ঘরটা বেশি পুড়ল, তার বিমাও নেই, সে কিছুই পেল না। এই সব বিষয়ে বোধ হয় সবার একটু নজর দিতে হবে।
তিনি আরও বলেন, আরেকটি কথা বলব, কারো চাপের কাছে মাথা নত করবেন না দয়া করে। আমাদের কাছে লোক আসেই, আমি বলেন আর আমাদের মন্ত্রিপরিষদের সদস্যই বলেন বা যেই বলেন, তারা তো এসে তদবির করেই, কিন্তু এখানে আগে আপনাদের দেখতে হবে যে প্রকৃত ক্ষতি কতটুকু। দাবিদার বড় দাবি করবে, কিন্তু প্রকৃত ক্ষতি যাচাই-বাছাই করেই তো আপনি তার অর্থটা দেবেন। সেটা কেন করা হয় না? তাহলে আমি কি মনে করব যে যারা তদন্ত করতে আসে, তারাও এর ভাগিদার। তাদেরও নিশ্চয়ই কিছু হাত আছে কি না, সেটাও তো আমার সন্দেহ হচ্ছে। ইনস্যুরেন্স কোম্পানির বদনাম হোক, সেটা আমি চাই না। কারণ আমিও তো এই পরিবারের একজন, সেটাও তো আমার দেখতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫৯ সালের ১৭ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর আলফা ইনস্যুরেন্সে যোগ দিয়েছিলেন কারণ তখন রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। যেহেতু জীবন-জীবিকার জন্য কিছু করতে হবে, তখন তিনি আলফা ইনস্যুরেন্সে যোগ দেন। এই সময় আমাদের পরিবারে একটা স্বাচ্ছন্দ্য এসেছিলো, কারণ বাবা ভালো বেতন পাচ্ছেন। তখনই ধানমন্ডির বাড়িটা, আমার মা দুইটা কামরা করে আমাদের নিয়ে তোলেন।
তিনি বলেন, ইনস্যুরেন্স কোম্পানির সঙ্গে আমাদের আত্মার যোগাযোগ আছে। ইনস্যুরেন্স কোম্পানির কাজে বঙ্গবন্ধু ঢাকার বাইরে যেতেন এবং আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেখা করতেন। স্বাধীনতার বিষয়টাকে ধীরে ধীরে আরও সামনে নিয়ে আসার সেই সুযোগটা তিনি পেয়েছিলেন। ওই ইনস্যুরেন্স কোম্পানিতে বসে ৬ দফা তিনি করেছিলেন। পুরো জিনিসটা টাইপ করেছিলেন মোহাম্মদ হানিফ (ঢাকার সাবেক মেয়র)। আমাদের যে স্বাধীনতা অর্জন এবং ৬ দফা প্রণয়ন, এই ইনস্যুরেন্স কোম্পানিতে বসেই করা। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে আমি বলব এই ইনস্যুরেন্সের একটা যোগসূত্র রয়ে গেছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইনস্যুরেন্স কোম্পানি অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন। অনুষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
