‘স্বপ্নেও ভাবি নাই নিজের ঘর হবে’
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২ মার্চ ২০২৩
নারায়ণগঞ্জের এসহাক মিঞা (৭০)। এক সময় রিকশা চালিয়ে চার সদস্যের পরিবারের খরচ চালাতেন। হঠাৎ সড়ক দুর্ঘটনায় একটি পা হারিয়ে অচল হয়ে পড়েন। ভিক্ষা করে সংসার চালাতে শুরু করেন। যা আয় হতো তা দিয়ে সংসার চালানোই তার জন্য কষ্টকর। বাস্তবতাকে মেনে নিয়ে যেই স্বপ্ন তিনি কখনোই দেখেননি, সেই স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসহাক মিঞা এখন প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরের মালিক।
বুধবার (২২ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আশ্রয়ণ প্রকল্প-২ (চতুর্থ পর্যায়) এর আওতায় এসহাক মিঞাসহ মোট ২৫৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারে দুই শতক জমিসহ ঘর তুলে দেওয়া হয়।
ঘর পাওয়ার পর এসহাক মিঞার সঙ্গে কথা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, জীবনের শেষ সময়ে চলে এসেছি। বয়স চলে ৭০ বছর। যখন গায়ে বল ছিল তখন রিকশা চালিয়েছি। হঠাৎ একদিন সড়ক দুর্ঘটনায় আমার ডান পা কাটা গেল। এরপর জীবনে যেন অন্ধকার নেমে এল। আমার স্ত্রী তখন মানুষের বাসা-বাড়িতে কাজ করতো। কোনো রকম ডাল ভাত খেয়ে বেঁচে ছিলাম। ঘর ভাড়া জমে গেল ৬-৭ মাসের। বাড়ির মালিক বাসা থেকে বের করে দিলেন। মাস তিনেক কখনো রাস্তায় কখনো রেল স্টেশনে কোনো রকম রাত কাটিয়েছি। পরে বাধ্য হয়ে পেটের দায়ে ভিক্ষা শুরু করলাম।
তিনি বলেন, ভিক্ষা করে কোনো রকম দিন চলে, সিদ্ধিরগঞ্জের কলাবাগ এলাকায় সিরাজ উদ্দিন আমাকে মায়া করে তার বাড়ির একটি ঘরে মাসিক দুই হাজার টাকা ভাড়ায় থাকতে দিলেন। যদিও তখন সেখানে ঘর ভাড়া আরও বেশি ছিল। এরই মধ্যে আমার স্ত্রীর হার্টে সমস্যা ধরা পড়লো, সঙ্গে ডায়াবেটিস তাকে পেয়ে বসলো। ভিক্ষার টাকায় যা রুজি হতো তা দিয়ে সংসারই চলতো না ঠিক মতো। এর সঙ্গে ওষুধ খরচ, বাসা ভাড়াতো আছেই। ছেলেটাকে স্কুলে দিয়েছিলাম, পয়সার অভাবে বেশি পড়াতে পারিনি। এক মেয়েকে স্থানীয়দের সহায়তায় বিয়ে দিয়েছি। বর্তমানে জিনিসপত্রের যে দাম, নুন আনতে পানতা ফুরায় অবস্থা। এভাবেই চলছিল আমাদের জীবন।
ঘর পেয়ে এসহাক বলেন, কখনো স্বপ্নেও ভাবি নাই যে নিজের ঘরবাড়ি হবে। যে মানুষ দুই বেলা খাবার জোটাতে পারে না, তার আবার ঘর বাড়ির স্বপ্ন। হঠাৎ একদিন খবর শুনলাম, শেখ হাসিনা আমার মত ভূমিহীন ও গৃহহীনদের জন্য দুই শতক জমি ও আধা পাকা ঘর দেবেন। আমিও আশা নিয়া আবেদন করলাম। ভাবি নাই আমার মতো গরিবের কথা কেউ ভাবে, ভাবি নাই আমার নিজের একটি ঘর হবে। আমার জন্য কোনো রকম খেয়ে পড়ে বেঁচে থাকাটাই বড় যুদ্ধ ছিল। সেখানে নিজের ঘর নিয়া ভাবার সুযোগ কই? তবে যখন শুনলাম শেখ হাসিনার সরকার গরিব অসহায়দের ঘর দেবে, তখন বিষয়টা আমার কাছে স্বপ্নই মনে হয়েছে। শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়েছে, আর সেই শেখের বেটি হাসিনা আমাদের মাথা গোঁজার জায়গা দিল। আল্লাহ যেন তারে ভালো রাখে, সুস্থ রাখে।
শুধু এসহাক মিঞাই নয়, চোখের কোনে জমা আনন্দ-উচ্ছ্বাসের ছলছল জল নিয়ে হতদরিদ্র নাসির উদ্দিন, নাজমা বেগম, জমিলা খাতুনসহ অনেকেই এভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার দীর্ঘয়ু কামনা করেন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ঘর প্রদানের আগে উপকারভোগীদের উদ্দেশে বলেন, আপনারা এবার নিজের বাড়িতে ঈদ করবেন, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে? নিজের জায়গায় নতুন ঘরে আপনাদের ঈদ কাটবে, এই অনুভূতি সত্যিই অন্য রকম। নিজের বাড়িতে নিজের জায়গায় থাকা ও ঈদ করার শান্তিই আলাদা। এই স্বাধীনতার মাসে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল, এই মাসে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছায় আপনাদেরকে নিজেদের ঘর বুঝিয়ে দিতে পেরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আনন্দিত ও গর্বিত।
তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে গোটা নারায়ণগঞ্জে প্রায় দেড় হাজার ঘর প্রদান করেছি। আজকে মোট ২৫৫ পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। আমরা নারায়ণগঞ্জ সদর উপজেলাকে আগামী জুলাই মাসের মধ্যে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করতে পারব।
প্রসঙ্গত, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারাদেশের ভূমিহীন ও গৃহহীনদের জমি ও ঘর প্রদানের উদ্যোগ নেয় সরকার। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত ১৫০০ এর অধিক পরিবারে জমিসহ আধা-পাকা একক ঘর প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৪২টি, বন্দর উপজেলায় ৩৩টি, নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৯৮টি, রূপগঞ্জ উপজেলায় ৪০টি ও সোনারগাঁ উপজেলায় ৪২টিসহ মোট ২৫৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বুঝিয়ে দেওয়া হয়।
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
