শানাই-এর নায়িকা হবার গল্প
প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯
পরিচালক গাজী মাহবুব নতুন একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। ‘ভালোবাসা ২৪×৭’ নামের এই চলচ্চিত্রে অভিনয় করছেন নবাগতা চিত্রনায়িকা শানাই। তার বিপরীতে রয়েছেন অভিনেতা জায়েদ খান। গাজী মাহবুব ইতোমধ্যে ‘প্রেমের তাজমহল’ নির্মাণ করে খ্যাতি অর্জন করেছেন। আর নির্মাণ করতে যাওয়া নতুন ছবিটির মহরত সম্পন্ন হয়েছে। এই গুণী চিত্রপরিচালকের হাত ধরেই পর্দায় আসছেন শানাই।
শানাইয়ের পুরো নাম সুপ্রভা বিনতে মাহবুব। নায়িকা হবেন এটা কখনো ভাবেননি। শোবিজ অঙ্গনে পদার্পন ছিল, তাও খুব বেশিদিন আগে না। গত কোরবানির ঈদের পরে প্রথম একটি ফ্যাশন হাউজের পোশাকের মডেল হন। ফটোশুটে অংশ নেন। লুক ভালো হওয়ায় আরো কয়েকটি কাজ হাতে পান। ধীরে ধীরে, এভাবেই চলছিল।
গত বছরের শেষের দিকের কথা। নভেম্বরের শুরুতে গুলশান ক্লাবে একটা ফ্যশন শো-তে অংশ নিয়েছিলেন শানাই । সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত হয়েছিলেন। শানাই বলেন, 'সেই ফ্যাশন শো-ই যে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আমি বুঝিনি। আমি যে নায়িকা হবো এরকম কিছুই ভাবিনি। শোবিজে জোরালো ভাবে কাজ করবো, এমন কিছুও মাথায় আসে নি। কিন্তু ওই ফ্যাশন শো-তে আমি যেন জীবনের লক্ষ্য খুঁজে পেলাম।'
কীভাবে? শানাই বলেন, 'আমি শো শেষ করে বের হবার সময় গাজী মাহবুব ভাই আসেন। তিনি তার পরিচয় দিয়ে জানালেন তার সাথে একদিন এফডিসি গিয়ে দেখা করতে। আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। আসলে কী হতে যাচ্ছে, সত্যি কথা সেদিন রাতে আমার ঘুম আসছিল না। যাইহোক, ঠিকই একদিন এফডিসি গিয়ে করে এলাম। মাহবুব ভাই আমাকে তার ছবির নায়িকা হিসেবে মোটামুটি ঠিক করে ফেললেন। বুকের ভেতর নতুন এক হৃদস্পন্দন। ফাইনালি ছবির তো মহরতও হয়ে গেল। এখন তো শুটিং শুরু হতে যাচ্ছে।'
শানাই পারবে অভিনয়? এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল গাজী মাহবুবকে। তিনি বলেন, 'শানাই অনেক প্রাণবন্ত একটা মেয়ে। ওই ফ্যাশন শো-তে ওর লুক আমার ভালো লেগেছে। মনে হলো চরিত্রের সাথে মানানসই একটা মুখ শানাই। ওকে বললাম। সে পরিচালক সমিতিরে অফিসে একদিন আসলো, ওকে যাচাই করে দেখলাম। চূড়ান্ত করে ফেললাম। মাহবুব বলেন, 'শানাই আসলেই মেধাবী। আর ওর মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাস আছে। আত্মবিশ্বাস মানুষকে অনেক ওপরে নিয়ে যায়।'
জন্ম ঢাকার ধানমন্ডিতে হলেও শানাইয়ের পৈত্রিক নিবাস উত্তরবঙ্গের নীলফামারীতে। পড়াশোনার একটা সময় কেটেছে রংপুরে। বর্তমানে ঢাকায় বলতে গেলে স্থায়ী। বাবা-মা দুজনই পদস্থ কর্মকর্তা। বাবা সংস্কৃতি মনা হওয়ায় কাজে বেশ উৎসাহ পাচ্ছেন। শানাই বলেন, 'আসলে নায়িকা হতে চাইনি ঠিকই কিন্তু আমার মনের ভেতর সবসময় এমন একটা চিন্তা কাজ করতো- আমাকে সবার চেয়ে আলাদা কিছু হতে হবে। কিংবা এমন কিছু করতে হবে যাতে সবাই আমাকে চেনে। হয়তো এটাই আমার পথ। চলচ্চিত্রেই আমি ভালো করতে চাই।'
‘ভালোবাসা ২৪×৭’ সিনেমাটি একটি রোমান্টিক গল্পের উপর নির্মাণ করা হচ্ছে। বি-বাড়িয়া ফিল্মস প্রযোজিত এ সিনেমায় জায়েদ খান-সানাই ছাড়াও আরো অভিনয় করবেন-সোহেল রানা, আনোয়ারা, রেসি, ইলিয়াস কোবরা, ডিজে সোহেলসহ অনেকে।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
