রাষ্ট্রপতির মর্যাদা রাখতে অবসরের পর অন্য পদে যাওয়া উচিত নয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩
রাষ্ট্রপতি পদ থেকে অবসরের পর অন্য কোনো পদে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতি পদের মর্যাদা সবার রাখা উচিত বলেও তিনি মনে করেন।
তিনি বলেন, আমি বিশ্বাস করি দেশের রাষ্ট্রপতি হওয়ার পরে যতই লোভনীয় কিছু হোক না কেন সেখানে তার কোনো অবস্থাতেই যাওয়া ঠিক নয়। এটা করলে তা দেশের মানুষকে অপমান করা হবে, বেইজ্জতি করা হবে। দেশের মানুষের সম্মান ক্ষুণ্ন হয় এমন কোনো কাজে অবসরের পর আমি যাবো না।
রোববার (১২ মার্চ) রাতে বঙ্গভবনে সাংবাদিকদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ ও মতবিনিময়ের সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ এসব কথা বলেন।
আগামী ২৩ এপ্রিল আবদুল হামিদের রাষ্ট্রপতির মেয়াদ পূর্ণ হবে। এজন্য রাষ্ট্রপতি গণমাধ্যমকর্মীদের সম্মানে বঙ্গভবনে নৈশভোজের আয়োজন করেন। নৈশভোজে অবসরের পর রাষ্ট্রপতি তার নিকুঞ্জের বাড়িতে থাকবেন বলেও জানান। রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদ আর মাত্র ৪২ দিন দায়িত্বে আছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, আমাদের দেশে এরকমও হয়েছে রাষ্ট্রপতি হওয়ার পরে কেউ মন্ত্রী হয়েছেন। আবার রাষ্ট্রপতির পর মন্ত্রী হয়েছেন। আবার দেখা গেল কেউ এমপি নির্বাচনে নমিনেশন না পেয়ে উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে দাঁড়ায় গেলো। হায়াত থাকলে হয়তো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও দাঁড়িয়ে যেতো। এটা হওয়া উচিত নয়। আমি যে অবস্থাতে চলি না কেন এদেশের মানুষের সম্মান ক্ষুণ্ন হোক এমন কোনো কাজে যাবো না।
তিনি বলেন, রাষ্ট্রপতি পদের মর্যাদা সবার রাখা উচিত। এখান থেকে বেরিয়ে আর কিছু তার করা ঠিক নয়। আমি বিশ্বাস করি দেশের রাষ্ট্রপতি হওয়ার পরে যতই লোভনীয় কিছু হোক না কেন সেখানে তার কোনো অবস্থাতেও যাওয়া ঠিক নয়।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সম্প্রতি প্রকাশিত তার আত্মজীবনী বইয়ের কিছু উদাহরণও বক্তব্যে তুলে ধরেন। এ সময় তিনি স্ত্রীকে নিয়ে লেখা একটি অধ্যায়ের প্রসঙ্গও টানেন।
বইয়ের ওই অংশটি পুরোপুরি ঠিক নয় বলে তার স্ত্রী অভিযোগ করেছেন উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, বইয়ে আমার বিয়ে সংক্রান্ত ব্যাপারে যা লিখেছি তা সব ঠিক নয় বলে দাবি করেছে। আর বলেছেন আমি কিছু কিছু কথা লিখিনি। সমস্যা হচ্ছে যে, কমপ্লিটলি অ্যারেঞ্জ ম্যারেজ হলে এক রকম হয়। দেড় দুই বছর থেকে জানাশুনা থাকলে যা হয়। সেখানে তো সমস্যা একটু থাকবে। কারণ তার দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টি ভঙ্গি। কথা এবং লেখায় একটু পার্থক্য তো থাকবেই। তবে আমি বলতে পারি আমি যা লিখেছি ঠিক লিখেছি। তার হয়তো পছন্দ না হতে পারে। সুতরাং সঠিক করে আর লেখার কিছু নেই। আমি যা লিখেছি সত্য লিখেছি। তার কাছে হয়তো আমার এই কথাগুলো ভালো লাগেনি।
অবসরকালে সাংবাদিকদের তার বাসায় যাওয়ার আমন্ত্রণ জানিয়ে আবদুল হামিদ বলেন, মাঝে মধ্যে কেউ এলে আমার সময়টা ভালো কাটবে। আর এখনকার মতো তখন তো ওই আসা যাওয়ার বাধাটা থাকবে না। একেবারে ফ্রি হয়ে যাবে। সমস্যা থাকবে না। তবে এক সঙ্গে সবাই আইসেন না তাহলে সমস্যা হবে, ৪/৫ জন করে আইসেন।
বক্তব্যের শুরুতেই রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, রাজনীতি করার সময় আমি বক্তৃতা করেছি ঠিকই কিন্তু রাষ্ট্রপতি হওয়ার পর আমার তো লিখিত বক্তৃতা দিতে হয়। রাষ্ট্রপতির মেয়াদ ১০ বছর হয়ে যাচ্ছে। ১০ বছর হতে আর মাত্র ৪২ দিন বাকি। ৪২ দিন পর আমার ১০ বছর পূর্ণ হবে। এর আগে প্রথমে আমি হই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব মারা যাওয়ার পর আমি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ছিলাম ৪০ দিন।
তিনি বলেন, আমি ক্লাস নাইন থেকে রাজনীতি করি। ১৯৬১ সালে নাইন টেনে থাকাকালে ছাত্রলীগ করেছি। আমি মেট্রিক পাস করার পরই নেতা হয়ে গেছি। রাজনীতির শুরু থেকে এ পর্যন্ত সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমার একটা পুরাতন সম্পর্ক। রাজনীতিতে আমি যতটুকু সুনাম অর্জন করেছি এতে সাংবাদিক ভাইদের যথেষ্ট অবদান রয়েছে। পার্লামেন্টে থাকা আবস্থায় আপনাদের সঙ্গে যেভাবে কথাবার্তা বলতে পারতাম এ ১০ বছরে ওইভাবে কথাবার্তা হয়নি। তবে রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হওয়ার পর আমার আর এ সমস্যা থাকবে না।
নৈশভোজে বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিকরাও বক্তব্য রাখেন।
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
