রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের জট
রিয়াদ হোসাইন
প্রকাশিত: ৩ মে ২০২৩
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরেছে অধিকাংশ মানুষ। অফিস আদালত, ব্যাংক, দোকানপাট-শপিংমল পুরোদমে চালু হওয়ায় রাজধানী ঢাকায় যানবাহনের চাপও বেড়েছে।
ফলে সড়ক ফিরতে শুরু করেছে পুরনো রূপে। যানবাহনের চাপে বিভিন্ন সড়কের মোড়ে সিগন্যালে এখন অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। দেখা মিলছে যানজটেরও।
বুধবার (৩ মে) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।
এছাড়া এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় সকালের দিকে সড়কে গণপরিবহনের চাপ বেড়েছে। ফলে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে নগরবাসীকে।
সকালে কারওয়ান বাজার, বাংলামোটর ও শাহবাগ এলাকায় দেখা গেছে ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে রিকশা, অটোভ্যান, সিএনজিসহ সব ধরণের যানবাহন চলাচল করছে। একই চিত্র দেখা গেছে সায়েন্সল্যাব ও পল্টন এলাকায়। সেখানে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। আর এ এলাকাগুলোতে ট্রাফিক পুলিশের কার্যক্রমও ছিল চোখে পড়ার মতো।
এদিকে যানজটের শহরে গণপরিবহণের দিন অনকেটাই শেষ হয়ে গেছে। মানুষ এখন বেশি বেশি এক গাড়ির এক যাত্রী নির্ভর হয়ে পড়েছে। যতটা মানুষের বৃদ্ধিজনিত কারণে রাজধানীর সড়ককে দীর্ঘ করেছে, তার চেয়ে বেশি করছে ব্যক্তিগত প্রাইভেটকার, মাইক্রোবাস, জিপ। অনেকেই আবার যাত্রার জন্য পাঠাও বা উবারে বাইক নিতে পছন্দ করেন। তবে তাদেরও এদিন সিগন্যালে অপেক্ষা করতে দেখা গেছে।
আজ (বুধবার) দুপুরে আজমপুর থেকে বিমানবন্দর, কাওলা থেকে খিলক্ষেত, হোটেল র্যাডিসন থেকে মহাখালী পর্যন্ত হালকা যানজটের খবরও পাওয়া গেছে।
উত্তরা থেকে গুলিস্তান রুটের বাস চালক মো. রাহাত হোসেন বলেন, সকালে জ্যাম তেমন ছিল না। কিন্তু এখন ফেরার পথে এমইএস এসে কিছুটা জ্যামে পড়েছি। আর্মি স্টেডিয়াম থেকে বনানী পর্যন্ত আসতে সময় লেগেছে প্রায় আধা ঘণ্টা।
রাইড শেয়ারিং অ্যাপে চলা একটি মোটরসাইকেলের চালক সাইফুল ইসলাম বলেন, জ্যামের কথা বলে লাভ নাই। ঈদের ছুটিতে কয়েকদিন রাস্তা ফাঁকা থাকলেও এখন আবার আগের অবস্থা শুরু হয়েছে। আমি সকাল ৮টায় বের হয়েছি। বেশ কিছু ভাড়াও মেরেছি। তবে বিজয় স্মরণীসহ প্রায় সব মোড়েই সিগন্যালে পড়ে সময় গেছে প্রচুর।
এসব বিষয়ে বিভিন্ন মোড়ে অবস্থানরত ট্রাফিক পুলিশদের সঙ্গে কথা বললে তারা জানান, ঈদের ছুটি শেষ হয়ে অফিস-আদালত, দোকানপাট-শপিংমল খুলেছে। সে কারণে মানুষের পাশাপাশি যানবাহনের চাপ বেড়েছে।
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
