সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৩ ১৪৩২   ২৮ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০২

‘মি-টু’ নিয়ে যা বললেন প্রীতি জিনতা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮  

বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ‘হ্যাশট্যাগ মি-টু’ আন্দোলন। বলিউডে নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের পর আরও একাধিক অভিনেত্রী বিষয়টি নিয়ে মুখ খুলেন। এবার ‘মি-টু’ নিয়ে মুখ খুলেছেন প্রীতি জিনতা।

বলিউডে ক্যারিয়ার গড়তে এসে নিজে যৌন হয়রানির শিকার হননি বলে জানান প্রীতি। তিনি বলেন, আমার এধরনের কোনও অভিজ্ঞতা নেই।  আর একটা কথা সত্যি যে মানুষ তোমার সঙ্গে সেভাবে ব্যবহার করবে যেমনটা তুমি সুযোগ দেবে।

প্রীতি জিনতা আরও বলেন, এটা সত্যি যে অনেক ক্ষেত্রে নারী ও পুরুষ তাদের ক্ষমতার অপব্যবহার করেন। অনেক নারী ‘মি-টু’ বিষয়টিকে নিজেদের প্রচারণায় ব্যবহার করছেন। আবার সত্যিই এমন ঘটনার শিকার হয়েছেন অনেক নারী।

যৌন হয়রানি শুধু বলিউডে নয়, সব জায়গাতেই আছে বলে মনে করেন প্রীতি। তিনি বলেন, ‘মি-টু’ বিষয়টা শুধু বলিউডেই নয়, সর্বক্ষেত্রেই রয়েছে। তার জন্য গোটা বলিউড ইন্ডাস্ট্রিকে খারাপ বলা অন্যায়। কারণ এখানে অনেক ভালো লোকও রয়েছে।

এই বিভাগের আরো খবর