ভারতের ট্রেন ভাড়া বেড়ে বিমানের ছুঁইছুঁই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জুন ২০২৪
ঢাকা ও খুলনা থেকে ভারতের কলকাতা ও নিউ জলপাইগুড়ি রুটে নিয়মিত চলাচল করে আন্তঃদেশীয় মোট তিনটি ট্রেন। ডলারের দাম বাড়ার কারণ দেখিয়ে আবারও এসব রুটে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি নিয়ে করোনার পরের দুই বছরে আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া পঞ্চমবারের মতো বাড়তে যাচ্ছে। আগামী ১৫ জুনের যাত্রা থেকে যাত্রীদের নতুন এ ভাড়া গুনতে হবে।
এভাবে ভাড়া বাড়ানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্তঃদেশীয় ট্রেনের যাত্রীরা। তারা বলছেন, বাংলাদেশ রেলওয়ে দফায় দফায় ভারতগামী ট্রেনের ভাড়া বাড়াচ্ছে। ভাড়া বাড়াতে বাড়াতে এমন অবস্থায় পৌঁছেছে যে ট্রেনের ভাড়া বাসের চেয়ে দ্বিগুণ হয়েছে। এটি বিমানের ভাড়ার কাছাকাছি গিয়ে ঠেকেছে। এমন অবস্থায় যাত্রী হারাতে পারে আন্তঃদেশীয় ট্রেনগুলো।
সংশ্লিষ্টরা বলছেন, করোনার সময় আন্তঃদেশীয় ট্রেন-চলাচল দুই বছর বন্ধ ছিল। ২০২২ সালের ২৯ মে ঢাকা-কলকাতা-ঢাকা ও খুলনা-কলকাতা-খুলনা রুটে যথাক্রমে মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস চলাচল শুরু করে। এর মধ্য দিয়ে আবারও আন্তঃদেশীয় ট্রেন-যোগাযোগ চালু হয়। এর দুদিন পর ১ জুন চলাচল শুরু করে আন্তঃদেশীয় ট্রেন মিতালী এক্সপ্রেস। ট্রেনটি সর্বশেষ বাংলাদেশ-ভারত রুটে চলাচল করেছিল ১৯৬৫ সালে।
করোনার পর ২০২২ সালের ২৯ মে ফের আন্তঃদেশীয় ট্রেন চলাচল শুরুর আগে ২৩ মে তিনটি ট্রেনের ভাড়া বাড়ায় বাংলাদেশ রেলওয়ে। সেটি ২৪ মে থেকে কার্যকর হয়।
‘ডলারের দাম বাড়ার কারণে বাংলাদেশ ও ভারত একসঙ্গে বসে এ ভাড়া সমন্বয় করেছে। এর আগেও ভাড়া সমন্বয় করা হয়েছে, কখনও বাড়ানো হয়নি’
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) শাহ আলম কিরণ শিশির
ওই সময় দেখা যায়, মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া তিন হাজার ৬০৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া দুই হাজার ৫৭০ টাকা নির্ধারণ করা হয়। বন্ধন এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া দুই হাজার ৫৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া এক হাজার ৫৩৫ টাকা করা হয়। মিতালী এক্সপ্রেস ট্রেনের এসি বার্থ (শুয়ে যাওয়ার কেবিন) ভাড়া পাঁচ হাজার ২৫৫ টাকা, এসি সিট (বসে যাওয়ার কেবিন) ভাড়া তিন হাজার ৪২০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া দুই হাজার ৭৮০ টাকা নির্ধারণ করা হয়।
দ্বিতীয় দফায় অর্থাৎ ওই বছরের (২০২২ সাল) ৩০ নভেম্বর ডলারের দাম বাড়ার সঙ্গে সমন্বয় করে আন্তঃদেশীয় তিনটি ট্রেনের ভাড়া বাড়ানো হয় এবং ১ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়।
ওই সময় দেখা যায়, মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া চার হাজার ১৯৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া দুই হাজার ৯৬৫ টাকা নির্ধারণ করা হয়। বন্ধন এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া দুই হাজার ৩৫০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া এক হাজার ৭৩৫ টাকা করা হয়। মিতালী এক্সপ্রেস ট্রেনের এসি বার্থ (শুয়ে যাওয়ার কেবিন) ভাড়া পাঁচ হাজার ৯১৫ টাকা, এসি সিট (বসে যাওয়ার কেবিন) ভাড়া চার হাজার ৬৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া তিন হাজার ২১০ টাকা নির্ধারণ করা হয়।
তৃতীয় দফায় ২০২৩ সালের ৬ জুন আবারও ডলারের দাম বাড়ার সঙ্গে সমন্বয় করে আন্তঃদেশীয় তিনটি ট্রেনের ভাড়া বাড়ানো হয় এবং ১ জুলাই থেকে কার্যকর করা হয়।

ওই সময় দেখা যায়, মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া চার হাজার ৭৯৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া তিন হাজার ৫৩০ টাকা নির্ধারণ করা হয়। বন্ধন এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া দুই হাজার ৯০০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া দুই হাজার ২৬৫ টাকা করা হয়। মিতালী এক্সপ্রেস ট্রেনের এসি বার্থ (শুয়ে যাওয়ার কেবিন) ভাড়া ছয় হাজার ৫৭০ টাকা, এসি সিট (বসে যাওয়ার কেবিন) ভাড়া চার হাজার ১৭৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া তিন হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়।
চতুর্থ দফায় অর্থাৎ ওই বছরের (২০২৩ সাল) ৫ অক্টোবর ডলারের দাম বাড়ার সঙ্গে সমন্বয় করে আন্তঃদেশীয় তিনটি ট্রেনেরই ভাড়া বাড়ানো হয় এবং ১০ নভেম্বর থেকে তা কার্যকর করা হয়।
ওই সময় দেখা যায়, মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া চার হাজার ৯০০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া তিন হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়। বন্ধন এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া দুই হাজার ৯৫০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া দুই হাজার ৩০০ টাকা করা হয়। মিতালী এক্সপ্রেস ট্রেনের এসি বার্থ (শুয়ে যাওয়ার কেবিন) ভাড়া ছয় হাজার ৭২০ টাকা, এসি সিট (বসে যাওয়ার কেবিন) ভাড়া চার হাজার ২৯০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া তিন হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়।

সর্বশেষ পঞ্চম দফায় আগামী ১৫ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে আরেকটি নতুন ভাড়া। এটিও ডলারের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে করা হয়েছে বলে জানানো হয়েছে। সেখানে দেখা গেছে, মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া ৫ হাজার ১১০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ৩ হাজার ৭৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। বন্ধন এক্সপ্রেস ট্রেনের এসি সিট (কেবিন) ভাড়া ৩ হাজার ৫৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৩৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবং মিতালী এক্সপ্রেস ট্রেনের এসি বার্থ (শুয়ে যাওয়ার কেবিন) ভাড়া সাত হাজার ২৫ টাকা, এসি সিটের ভাড়া ৪ হাজার ৫২০ টাকা এবং এসি চেয়ারের ভাড়া ৪ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুধু মিতালী এক্সপ্রেস ট্রেনের এসি সিটের ভাড়া ছাড়া বাকি প্রতিটি ট্রেনের ভাড়ার মধ্যে সরকারের ট্রাভেল ট্যাক্স অন্তর্ভুক্ত আছে।
ভাড়া বাড়ানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আন্তঃদেশীয় ট্রেনের যাত্রীরা। তারা বলছেন, বাংলাদেশ রেলওয়ে দফায় দফায় ভারতগামী ট্রেনের ভাড়া বাড়াচ্ছে। ভাড়া বাড়াতে বাড়াতে এমন অবস্থায় পৌঁছেছে যে ট্রেনের ভাড়া বাসের চেয়ে দ্বিগুণ হয়েছে। এটি বিমানের ভাড়ার কাছাকাছি গিয়ে ঠেকেছে। এমন অবস্থায় যাত্রী হারাতে পারে আন্তঃদেশীয় ট্রেনগুলো
বাসের ডাবল, বিমানের ছুঁইছুঁই
খোঁজ নিয়ে জানা গেছে, আন্তঃদেশীয় রুটে বিআরটিসি-শ্যামলী বাসে ঢাকা থেকে কলকাতা পর্যন্ত ভাড়া লাগে দুই হাজার থেকে দুই হাজার ৩০০ টাকা। একই বাসে ঢাকা থেকে শিলিগুড়ি যেতে ভাড়া লাগে দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা। অন্যদিকে বাংলাদেশ বিমান, নভোএয়ার ও ইউএস-বাংলার একটি ফ্লাইটে ঢাকা থেকে কলকাতা যেতে ভাড়া লাগে আট থেকে নয় হাজার টাকা।
আন্তঃদেশীয় রুটে ট্রেনে চলাচল করা যাত্রী আশরাফুল আলম ঢাকা পোস্টকে বলেন, ভারতে যাওয়ার ট্রেনের ভাড়া বেশ কয়েকবার বাড়ানো হলো। সবসময় ডলারের মূল্য বৃদ্ধির কথা বলা হয়। ভাড়া বাড়াতে বাড়াতে এমন পর্যায়ে গিয়েছে যে ট্রেনের ভাড়া এখন বাসের ভাড়ার ডাবল (দ্বিগুণ)। অন্যদিকে, এটি বিমানের ভাড়ার কাছাকাছি পৌঁছেছে। ফলে যাদের টাকা-পয়সা কম তারা বাসে এবং যাদের টাকা বেশি তারা বিমানে যেতে আগ্রহী হবেন। মাঝ দিয়ে বাংলাদেশ রেলওয়ে যাত্রী হারাবে।
অপর যাত্রী মাহমুদুল হাসান বলেন, কলকাতায় ট্রেনে যেতে-আসতে এখন ১০ হাজার টাকার বেশি লাগবে। বাসে যেতে-আসতে লাগে পাঁচ হাজার টাকা। বর্তমান ভাড়া তো বাসের ডাবল হয়ে গেল। অন্যদিকে, বিমানে আপ-ডাউন লাগে ১৫ থেকে ১৮ হাজার টাকা। সিঙ্গেল ট্রিপে সাড়ে সাত থেকে নয় হাজার টাকা লাগে।
বাস-মালিকদের সুবিধা করে দিচ্ছে রেলওয়ে
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়ে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ডলারের দাম বৃদ্ধির সঙ্গে ট্রেনের ভাড়া সমন্বয় করা চলে না। তেলের দাম বাড়লেও ট্রেনের ভাড়া কিন্তু বাড়ে না। ভারত এর উৎকৃষ্ট উদাহরণ। দেশটিতে ডলার বা তেলের দাম বাড়লেও ট্রেনের ভাড়া কখনও বাড়ানো হয় না। অথচ আমাদের দেশে ডলারের কথা বলে কয়েকবার ভাড়া বাড়ানো হলো। এশিয়ার মধ্যে আমাদের দেশে ট্রেনের ভাড়া সর্বোচ্চ।
‘আন্তর্জাতিক রুটে আবারও ট্রেনের ভাড়া বাড়ানোর মধ্য দিয়ে বাস-মালিকদের সুবিধা করে দিচ্ছে রেলওয়ে। অন্যদিকে, সাধারণ মানুষের মধ্যে ট্রেন ব্যবহারে অনীহা তৈরি করছে।’
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) শাহ আলম কিরণ শিশির ঢাকা পোস্টকে বলেন, ‘ডলারের দাম বাড়ার কারণে বাংলাদেশ ও ভারত একসঙ্গে বসে এ ভাড়া সমন্বয় করেছে। এর আগেও ভাড়া সমন্বয় করা হয়েছে, কখনও বাড়ানো হয়নি।’
বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ইন্টারচেঞ্জ) মো. মিহরাবুর রশিদ খাঁন বলেন, ‘আমরা আগেই অর্ডার ইস্যু করে দিয়েছি। ভাড়া বাড়াইনি, মূলত সমন্বয় করা হয়েছে। আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া নিজ নিজ দেশের সঙ্গে সমন্বয় করা হয়েছে।’
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৫৯ বাংলাদেশিসহ ১৮৪ বন্দিকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া
- মঙ্গলবার শপথ অনুষ্ঠানে থাকছেন যারা
- প্রধানমন্ত্রীর নতুন বাসভবন কোথায়?
- মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ
- সংবিধান সংস্কার পরিষদের শপথেরও প্রস্তুতি চলছে
- খণ্ডিত ফল উপস্থাপনায় হতাশ না হয়ে শক্তিশালী অবস্থান ধরে রাখুন
- বিশ্বের কোন দেশে রোজার সময় সবচেয়ে কম, আর কোথায় বেশি?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- `হ্যাঁ` জয়ী হলেও জুলাই সনদের কিছু বিষয় বাস্তবায়ন করা হবে না
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
