বিএনপি ও জোট নেতাদের প্রতীক্ষার অবসান এ মাসেই
তরুন কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫
ফাঁকা ৬৩ আসনে মনোনয়ন চূড়ান্ত হচ্ছে
চলতি নভেম্বর মাসের মধ্যেই অঘোষিত ৬৩টি আসনে মনোনয়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এসব আসনে দল ও জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে।
এ বিষয়ে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বিএনপি। শিগগিরই জোটের প্রধান ও শরিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমঝোতার ভিত্তিতে ফাঁকা আসনগুলোতে বিএনপি ও জোটের প্রার্থী একই সঙ্গে বা ধাপে ধাপে ঘোষণা করা হতে পারে।
এদিকে ইতোমধ্যে ঘোষিত প্রার্থী তালিকার কয়েকটি আসনে যে বিরোধ তৈরি হয়েছে, তা নিরসনে কাজ করছে দলটি। কেন্দ্রীয় নির্দেশনায় স্থানীয় পর্যায়ের নেতারা সমঝোতার উদ্যোগ নিয়েছেন।
তারপরও সমাধান না হলে সংশ্লিষ্ট আসনের মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় ডেকে এনে সমঝোতা করাচ্ছে কেন্দ্র। গত শুক্রবার কুমিল্লা–৯ আসনে মনোনীত প্রার্থী আবুল কালাম ও মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলার মধ্যে বিরোধ মিটিয়ে দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিএনপির প্রত্যাশা, শিগগিরই বাকি আসনগুলোর সমস্যা সমাধান হয়ে যাবে। প্রয়োজনে সীমিতসংখ্যক আসনে পরিবর্তন আসতে পারে।
৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করে। বাকি ৬৩ আসন ফাঁকা রাখা হয়। পরে মাদারীপুর–১ আসনে প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়।
দলীয় সূত্র জানায়, ফাঁকা আসনগুলো নিয়ে দলটি বেশ কিছুদিন ধরে কাজ করছে এবং শরিকদের তালিকা থেকে বাস্তবতার ভিত্তিতে একটি শর্টলিস্ট করেছে বিএনপি। মাঠপর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের সম্পর্কে খোঁজখবরও নেওয়া হয়েছে।
বিশেষ করে কে কতটা জনপ্রিয় এবং বিজয়ী হওয়ার সম্ভাবনা কতটা—এসব বিষয় বিবেচনায় রাখা হচ্ছে। সংশোধিত আরপিও অনুযায়ী জোট শরিকরা নিজেদের প্রতীকেই ভোট করবে—এ বিষয়টি বিএনপির জন্য বড় বিবেচ্য হয়ে উঠেছে।
শরিকদের নিয়ে আসন–বণ্টন প্রক্রিয়ার অংশ হিসেবে গত বুধবার জাতীয়তাবাদী সমমনা জোট এবং শুক্রবার ১২–দলীয় জোটের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন নজরুল ইসলাম খান। নিবন্ধনবিহীন এই দুটি জোট দ্রুত মনোনয়ন চূড়ান্ত করার অনুরোধ জানায়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই তারেক রহমান শরিকদের সঙ্গে যুগপৎ মনোনয়ন বিষয়ে ভার্চুয়ালি আলোচনা করবেন। সংশোধিত আরপিওর জটিলতার বিষয়টিও মিত্রদের সামনে তুলে ধরা হয়।
স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী নির্বাচনে শরিকদের যে আসন বিএনপি ছাড়বে, তার বিষয়ে আলাপ–আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। আর আরপিও সংশোধন না হলে নিবন্ধিত শরিকদের নিজেদের প্রতীকেই ভোট করতে হবে। তিনি আরও বলেন, ইতোমধ্যে ঘোষিত আসনগুলোর যেসব জায়গায় সমস্যা, সেখানে সমঝোতার চেষ্টা চলছে। পাশাপাশি যেসব আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি, সেগুলোও দ্রুত ঘোষণা করা হবে। আশা করা হচ্ছে, নভেম্বরের মধ্যেই সব মনোনয়ন চূড়ান্ত হবে।
জামায়াত ছাড়া ইসলামী ও বামপন্থি কয়েকটি দলকে নিয়ে বৃহত্তর নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে বিএনপি। নতুন আরপিও অনুযায়ী এসব নিবন্ধিত দল নিজেদের প্রতীকেই নির্বাচন করবে। অন্তর্বর্তী সরকার গত ৪ নভেম্বর আরপিও সংশোধন গেজেট প্রকাশ করেছে।
বিএনপি সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে শরিকদের জন্য ৫৯টি আসন ছেড়েছিল। এবার ২৫ থেকে ৩০টি আসন ছাড়ার চিন্তা করছে দলটি। তবে গত নির্বাচনের তুলনায় এবার জামায়াতকে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে, ফলে আসন বণ্টনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিজয়ী হওয়ার সম্ভাবনা বিবেচনায় এনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় শরিকদের জন্য আসন ছেড়ে দেবে বিএনপি। জোটটি কত বড় হবে, তার ওপর নির্ভর করবে মোট আসন ছাড়ের সংখ্যা।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
