প্রিয়াঙ্কা-নিকের বিয়েতে হেলিকপ্টার কেন?
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮
বিয়ের জন্য ভারতে এসেছেন নিক জোনাস। এখন তিনি আছেন দিল্লিতে। প্রিয়াঙ্কা চোপড়াও আছেন সেখানে। এই মুহূর্তে তিনি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির কাজ করছেন। ২৯ নভেম্বর শুরু হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা, চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। তার আগেই রাজস্থানের যোধপুরের উমেদ প্যালেসে পৌঁছে যাবেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর মার্কিন পপ তারকা নিক জোনাস। এখন এই প্রাসাদে আছেন মধু চোপড়া। মেয়ের বিয়ে বলে কথা! সবকিছু তিনি নিজে কাছে থেকে তদারকি করছেন। কোথাও এতটুক ভুল হওয়ার উপায় নেই।
জানা গেছে, বিয়ের আগে যোধপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে উমেদ প্যালেসে আসবেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। উমেদ প্যালেসে যাওয়া ও ফেরার জন্য হেলিকপ্টার বুক করা হয়েছে। একই হেলিকপ্টারে কয়েকজন আমন্ত্রিত অতিথিকেও বিমানবন্দর থেকে উমেদ প্যালেসে নিয়ে যাওয়া হবে। প্রতিদিন পাঁচ–ছয়বার হেলিকপ্টারটি বিমানবন্দর থেকে উমেদ প্যালেসে যাওয়া–আসা করবে। কেন এই ব্যবস্থা নেওয়া হলো? এই দুই তারকার সংশ্লিষ্ট একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, পাপারাজ্জিদের ঝামেলা এড়াতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
এরই মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের বিয়ের সবকিছুর সময় চূড়ান্ত করা হয়েছে। ২৯ নভেম্বর উমেদ প্যালেসে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। সেদিন মেহরানগড় দুর্গে হবে নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার মেহেদি ও সংগীতের অনুষ্ঠান। ৩০ নভেম্বর আমন্ত্রিত অতিথিদের জন্য থাকছে ককটেল পার্টি। নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়ার ঘনিষ্ঠজনেরা এই পার্টিতে অংশ নেবেন। তবে বিয়ের মূল অনুষ্ঠান হবে উমেদ প্যালেসে। আগামী ১ ডিসেম্বর গায়েহলুদের অনুষ্ঠান। ২ ডিসেম্বর প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের বিয়ে হবে হিন্দুরীতিতে। ৩ ডিসেম্বর খ্রিষ্টান মতে বিয়ে করবেন এই দুই তারকা।
এদিকে মুম্বাই মিররের এক প্রতিবেদন থেকে জানা গেছে, আগামী ডিসেম্বরে দিল্লি ও মুম্বাইয়ে নবদম্পতির দুটি রিসেপশন পার্টি হবে। দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে হবে একটি অনুষ্ঠান। আর মুম্বাইয়ের অনুষ্ঠানে অংশ নেবেন বলিউডের বন্ধুরা। তবে এখনো নাকি এই দুটি রিসেপশনের তারিখ নির্ধারণ করা হয়নি।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন নিক জোনাস। প্রিয়াঙ্কাকে নিয়ে পরিচিতজনদের সঙ্গে ‘থ্যাংস গিভিং’ ডিনারে অংশ নেন। জানা গেছে, ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির কাজ শেষ করে বিয়ের প্রস্তুতি নেবেন প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে দিল্লিতে নিক জোনাসকে স্বাগত জানিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘ওয়েলকাম হোম, বেবি’।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
