পিলিভিট : অ্যা রিয়েল সাগা
শাহরিয়ার শ্রাবণ
প্রকাশিত: ২ আগস্ট ২০২৩
ফটোগ্রাফার: সুদীপ দাস
হিমালয়ের পাদদেশ ঘেঁষে ভারত-নেপাল সীমান্তে এক বৈচিত্র্যময় পরিবেশ দ্বারা পরিবেষ্টত পিলিভিট টাইগার রিজার্ভ যা উচ্চ গাঙ্গেয় সমতল জৈব-ভৌগলিক প্রদেশের তরাই আর্ক ল্যান্ডস্কেপের অংশ। জঙ্গলের ধার বেয়ে বয়ে চলেছে অসংখ্য ছোট ছোট ক্যানাল / নদী। আর সেই নদীর পাড়ে জঙ্গলের শেষ প্রান্তে আছে হাজার মানুষের বাস। যাইহোক জীবন সংগ্রামের এক কঠিন বাস্তব গল্পের জন্য বছর ছয়েক পিছনে ফিরে যাওয়া যাক....পিলিভিটের অন্দরমহলে। সময়টা ২০১৭ র আশেপাশে। নোটবন্দীর পর আবার সাধারণ মানুষ আস্তে আস্তে জীবনের ছন্দ ফিরে পাওয়ার পথে। UPI, Paytm, ডিজিটাল ইন্ডিয়া নয়, তাদের লক্ষ্য ডে টু ডে জীবনধারণ। ভাগ্যদেবী এখানে খুব একটা সুপ্রসন্ন নয়। খাদ্যের জন্য নিয়ত সংগ্রাম এই ছন্নছাড়া মানুষদের। কখনো খাদ্যের খোঁজে বনে গিয়ে পড়তে হচ্ছে হিংস্র পশুর কবলে। দু’বেলা দু’মুঠো অন্নের জোগাড়ও এদের হয়ে ওঠে না। সরকারও এসব গ্রামের প্রতি বেশ উদাসীন। উপরন্তু সদ্য সদ্য "টাইগার রিজার্ভ" ঘোষিত হওয়ার জন্য বন বিভাগের আইনের কড়াকড়ি। নিরুপায় হয়ে গ্রামবাসী খুঁজে নিলেন অভিনব কিন্তু হৃদয় বিদারক এক পন্থা। অভাবের রোষানলে খুঁজে পাওয়া এই অদ্ভুত চিন্তাটাকে বাস্তব বিবেচনায় মানবতার পরিপন্থীই বলা যায়। জঙ্গলের রক্ষণাবেক্ষণ, বন্যপ্রাণী ও মানুষের সহাবস্থানের জন্য সেখানে গড়ে উঠেছে ‘পিলিভিট বাঘ সংরক্ষণ কেন্দ্র’ বা ‘পিটিআর’। শিকার এবং শিকারির সামঞ্জস্যপূর্ণতা রক্ষা করাই এ কেন্দ্রের মূল লক্ষ্য। ৮০০ বর্গকিলোমিটার জায়গা জুড়ে এই জঙ্গলে বাঘের আবাসভূমি। পি টি আরের তখনকার হিসেব অনুযায়ী প্রায় ৩৬টির উপর বাঘের আশ্রয়স্থল এই পিলিভিট জঙ্গল। পিলিভিট জঙ্গলের পাশেই একটি ছোট্ট গ্রাম। এ গ্রামেই একদিন সকালে গ্রামবাসীরা যখন জীবিকার খোঁজে বের হয়েছে, তখন গ্রামের শেষদিকে জঙ্গলের পাশের খোলা জমিতে একটি মৃতদেহ পাওয়া গেল। সাড়া পড়ে গেল চারিদিকে। লাশের আধ-খাওয়া শরীর দেখে বুঝতে বাকি রইল না, এ বাঘের কীর্তি। খোঁজ নিতেই নিহত বৃদ্ধের বাড়ির ঠিকানা পাওয়া গেল। পরিবারের সকলেই শোকের পরিবর্তে তড়িঘড়ি করে পিটিআরে খবর দেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। পিটিআর থেকে লোক এসে সরেজমিনে তদন্ত করে বাঘের থাবাতেই বৃদ্ধ হত্যা হয়েছে বলে প্রমাণ পেল। ভারতে বন বিভাগের আইন বেশ কড়া। কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী, বন্য জন্তুর হামলায় মৃত্যু হলে মৃতের পরিবারকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হয়। আক্রান্ত পরিবার খুব দ্রুতই ক্ষতিপূরণ পেয়ে গেল। সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু গোলমালটা শুরু হলো ক্ষতিপূরণ পাওয়ার পর থেকে। বাঘের আক্রমণে মৃত্যুর এই ঘটনা ঘটে ওই বছরের শুরুর দিকে। কিন্তু ফেব্রুয়ারি মাস শুরু হতেই, প্রথম পনের দিনের মাথায় সেই গ্রামে বাঘের কবলে মৃত্যুর সাত-সাতটি অভিযোগ জমা পড়ে পিটিআরে! কর্তৃপক্ষের তখন টনক নড়ে ওঠে। কারণ পিলিভিটের জঙ্গলটি ছিল বেশ গভীর এবং সেখানে হার্ভিভোর (তৃণভোজী) সংখ্যাও কম নয়। বাঘের খাদ্যের অভাব হবার কথা নয়। আর নিতান্তই খাদ্যের অভাব না হলে বাঘ সাধারণত লোকালয়ে আসে না। এটা আরও চিন্তার ব্যাপার হয়ে দাঁড়ায়, কারণ বাঘ কোনো গরু-ছাগল না মেরে সরাসরি মানুষের উপর আক্রমণ চালাচ্ছিল। ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে গরু, ছাগল জঙ্গলের ধারে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, দিনের শেষে বাড়ি ফিরে আসছে, আর মানুষ টপাটপ বাঘের পেটে চলে যাচ্ছে।পিটিআর-এর এক জরুরি বৈঠকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্যের সম্মুখীন হয়। গ্রামের যে ক’জন বাঘের শিকার হয়, তাদের সকলেই ছিলেন বয়সে বৃদ্ধ। পাশাপাশি বাঘের থাবায় নিহত লাশগুলো জঙ্গলের ভেতরে কোথাও পাওয়া যায়নি। পাওয়া গেছে জঙ্গলের বাইরে, লোকালয়ে। অর্থাৎ দেখে মনে হচ্ছিলো বাঘ লোকালয়ে এসে এই কাণ্ড ঘটিয়েছে। পিটিআর কর্মকর্তারা এই ব্যাপারে উর্দ্ধতনদের অবহিত করলে ব্যাপারটি নিয়ে ব্যাপক সন্দেহের সৃষ্টি হয়। ফলে পুরো বিষয়টি তখন কেন্দ্রীয় সরকার পরিচালিত সংস্থা ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো (ডব্লিউসিসিবি) বা বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোকে জানানো হয় এবং তাদের পিলিভিট এলাকায় সংঘটিত বাঘের হামলায় মৃত্যুর ঘটনাগুলো তদন্তভার দেওয়া হয়। WCCB পিটিআর ও এর আশপাশে হওয়া এ ধরনের হামলাগুলো যাচাই করে। প্রতিটি ঘটনা ও মৃতদেহ উদ্ধারের স্থানগুলো আলাদা আলাদা করে খতিয়ে দেখে। গ্রামের নিহতদের পরিবারের সাথে কথা বলে। কিন্তু কারো কাছ থেকে তেমন কোনো তথ্য উঠে আসেনি। "অ্যা ওয়েল প্ল্যানড স্ক্রিপ্ট", যেখানে মৃত ও জীবিত মানুষেরা খুব নিপুণভাবে অভিনয় করে গেছেন। পর্দার সিনেমার মতো পরিচালক কিন্তু এখানে দেখাতে পারতেন না "গল্পটি একটি কাল্পনিক ঘটনা, যেখানে বাস্তবের সঙ্গে গল্পের বা চরিত্রের কোনো যোগাযোগ নেই। তদন্তের সময় এক কৃষকের প্রতি সন্দেহ হয়। তার বয়স ষাটের উপরে, নাম জার্নেইল সিং। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রথমদিকে কিছুই বলতে চাইছিলেন না বৃদ্ধ। কিন্তু একসময় স্বীকার করেন, যেহেতু বাঘের অভয়ারণ্য বানিয়ে ফেলার কারণে বন থেকে আর সম্পদ আহরণ করা যাচ্ছে না, সেহেতু পরিবারকে দারিদ্র্য থেকে বাঁচাতে এটাই একমাত্র উপায়। তখন প্রশ্ন ওঠে, তাহলে কি পরিবারের লোকজনই বৃদ্ধদের জোর করে ঠেলে দিচ্ছে বাঘের মুখে? জার্নেইল সেই সন্দেহ নাকচ করে দিয়ে বলেন যে, সারাজীবন অনেক পরিশ্রম করেও যখন পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারছিলেন না, তখন বাঘের হাতে মৃত্যুকেই শ্রেয় বলে মনে করেন তারা। তার মতে, গ্রামের বৃদ্ধরা স্বেচ্ছায় এই পরিকল্পনা করেন, যাতে করে পরিবারকে অনাহারে, অপুষ্টিতে মরতে না হয়। বাঘের হামলায় মৃত্যুর পর তাদের দেহ গ্রামের কাছে জমির মধ্যে ফেলে রাখা হয়, যাতে মনে হয় গ্রামে ঢুকে হামলা চালিয়েছিল বাঘ, আর তাতেই মৃত্যু হয়েছে বৃদ্ধদের। দেহে বাঘের হামলার চিহ্ন স্পষ্ট থাকে। কাজেই বন দপ্তরের কর্মীদের বোঝার উপায় থাকে না যে, এর পুরোটাই পরিকল্পিত। আর দেহ যদি বাঘের রিজার্ভের ভেতর থাকে তাহলে তারা কোনো ক্ষতিপূরণ দাবি করতে পারে না। তাই দেহগুলোকে রিজার্ভ এরিয়া থেকে বের করে এনে লোকালয়ের জমিতে রাখা হয়। তদন্তের পর ঘটনার পুরো বিবরণ দিয়ে একটি রিপোর্ট জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের কাছে পাঠায় ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর তদন্তকারী অফিসার কলিম আথার। তদন্তে গ্রামের অভিবাসীদের দায়ী করে রিপোর্ট জমা দেয়া হয়। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের "শেরডিল: দ্য পিলিভিট সাগা" সিনেমার সৌজন্যে এই ঘটনা অল্পবিস্তর অনেকেরই অজানা নয়। আমি শুধু গল্পের সঙ্গে আরও কিছু তথ্য সংগ্রহ করে পরিবেশনা করার চেষ্টা করেছি মাত্র। ঘটনাটি সত্য বা মিথ্যা বা স্ক্রিপ্টেড বা ম্যানুপুলেটেড যা-ই হোক না কেন, মূল প্রশ্ন মানবতার। এই সকল গরীব দুঃখী লোকেরা অত্যন্ত দুঃখ কষ্টের সঙ্গে জীবনযাপন করছে। বিশাল ভারতবর্ষ যেখানে আধুনিকতার ছোঁয়ায় প্রতিদিন উন্নত রাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে, ডিজিটাল ইন্ডিয়া, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের দোড়গোড়ায় আমাদের দেশ সেখানে এ ধরনের হৃদয় বিদারক ঘটনা সত্যিই নাড়া দিয়ে গেছে পুরো দেশকে। মানুষ কতটা নিরুপায় হলে বাঘের মুখে স্বেচ্ছায় গিয়ে পড়তে পারে, তা কোনো বর্ণনায় তুলে আনা সম্ভব নয়। আসলেই আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন কত ঘটনার সাক্ষী হই, যেখানে বাস্তবতা আর কল্পনা মিলে একাকার হয়ে যায়। প্রকৃতির মধ্যে ঘটে যাওয়া এমন বাস্তব ঘটনা জানার পর ‘জীবন থেকে গল্প, নাকি গল্প থেকে জীবন’- সেই বিষয়ে মনে অনেক প্রশ্ন জেগে ওঠে।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
