পঞ্চগড়ে অন্যায় ভাবে বাড়ি ভাঙচুর করতে গিয়ে আটক-৪
পঞ্চগড় প্রতিনিধি।
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২
পঞ্চগড় পৌরসভার অভ্যন্তরে ব্যক্তি মালিকানাধীন জমি অন্যায় ভাবে দখলের উদ্দেশ্যে বাড়ির ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করেছে সদর থানা পুলিশ । বৃহস্পতিবার (২৯-ডিসেম্বর) সকাল আনুমানিক পৌনে এগারোটার সময় ভুক্তভোগীর নির্মানাধীন বাড়িতে এই চাঞ্চল্যকর হামলার ঘটনাটি ঘটে । ভুক্তভোগী তাৎক্ষণিক পুলিশের দারস্ত হলে সদর থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে চারজনকে আটক করে । ভুক্তভোগী আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে জানান, কয়েক দফা কেনাবেচার পর এই জমি আমি ক্রয় করি। তারপর থেকে প্রায় ৩৩ বছর যাবত ভোগ দখল করে আসতেছি।আমার নামে এই জমির খারিজ, খতিয়ান,পৌরসভার ট্যাক্স, দাখিলা সহ সব বৈধ কাগজপত্র আছে। তার পরেও স্থানীয় একটি কুচক্রী মহল আমাকে জমি হতে উচ্ছেদ করার চেষ্টা করছে। এ নিয়ে আমি আদালতের দ্বারস্থ হলে মামলার রায় প্রাপ্ত হই। প্রতিপক্ষ যেন জমিতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য আদালত নিষেধাজ্ঞার আদেশ প্রদান করে। এরপরেও তারা বিভিন্নভাবে আমাকে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। স্থানীয় একটি প্রভাবশালী মহল আমার কাছ থেকে অনেক টাকা দাবি করে যা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তারই পরিপেক্ষিতে আজকে তারা স্থানীয় কিছু লোকজনকে লেলিয়ে দেয়। নাম জানা অজানা প্রায় ৩০ জনের একটি সুসংগঠিত দল আমার বাড়িতে হামলা চালায়। তারা আমার মেয়েকে বাড়িতে একা পেয়ে মারধর করে। বাড়ির পশ্চিম ও দক্ষিণ পাশের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। তারা আমার বাড়ির পানির পাম ভেঙ্গে ফেলে। আমার মেয়ের হাতে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও একটি বাটন মোবাইল ছিনিয়ে নেয়। আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে নির্মাণাধীন বাড়ির মালপত্র কেনার জন্য আমার সাথে থাকা ১ লক্ষ ৬০ হাজার টাকা তারা জোরপূর্বক ছিনিয়ে নেয়। আমাদের পরিবারে আমি আমার স্ত্রী ও এক মেয়ে ছাড়া আর কেউ নেই। তারা অন্যায় ভাবে বিভিন্ন সময় আমাদের ওপর চড়াও হয়। বিভিন্নভাবে হুমকি প্রদান করে। এতে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আজকে দিনে দুপুরে তারা যেভাবে আমাদের উপর হামলা করেছে তা কল্পনা করা যায় না। আমরা তাৎক্ষণিক প্রশাসনের দ্বারস্থ হলে পুলিশ চারজনকে আটক করে। এ ঘটনায় আমরা সদর থানা পুলিশের কাছে একটি লিখিত এজাহার জমা দিয়েছি। এ বিষয়ে পঞ্চগড় সদর থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ দুলাল উদ্দিন বলেন, অন্যায় ভাবে বাড়ি ভাঙচুরের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হই। এবং চারজনকে আটক করি। অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মোঃ আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে বিবাদী করে একটি এজাহার জমা দিয়েছেন। আটক চারজনকে আদালতে প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে অন্যান্য দোষীদের বিরুদ্ধে আইনানুুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা বলেন, যার বৈধ কাগজপত্র আছে জমির প্রকৃত মালিক সেই। যারা আদালতের নির্দেশ অমান্য করে ক্ষমতার জোরে জমি দখলের চেষ্টা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অনেকক্ষেত্রেই ভাড়াটে সন্ত্রাসীদের সহযোগিতায় কিছু অসাধু ব্যক্তি অন্যায় ভাবে জমি দখলের চেষ্টা করে। এ সব ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলে মানুষ আর ক্ষমতার জোরে জমি দখলের চেষ্টা করবে না।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
