দুঃসময় এলে দুর্দিনের নেতাকর্মীরাই পাশে থাকবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩
আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী
# ঢাকা মহানগরের ওয়ার্ড ও থানা কমিটি দ্রুত করার নিদের্শ
# জেলা-উপজেলার মিটিংয়ের উন্নয়ন তুলে ধরতে হবে
# তৃণমূলের সমস্যা সমাধানের নির্দেশ
# সিলেট, খুলনা ও বরিশাল মহাসমাবেশ করবে আওয়ামী লীগ
দলের দুঃসময়ে যারা সামনে ছিল, যারা দুর্দিনের কর্মী, কমিটি করার সময় তাদের সামনে রেখে মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দলের আট সাংগঠনিক সম্পাদককে এমন নিদের্শ দিয়েছেন বলে সভায় অংশ নেওয়া একাধিক নেতা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
শনিবার (১২ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সব সদস্য অংশ নেন।
সভা সূত্রে জানা গেছে, শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি। তারপর একে একে সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক তাদের বিভাগীয় রিপোর্ট পেশ করেন। সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন যখন সাংগঠনিক রিপোর্ট পেশ করেন তখন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জেবুন্নেছা হক কমিটি গঠন নিয়ে বিভিন্ন অভিযোগ করেন। তিনি তার এলাকার সাংগঠনিক অবস্থান তুলে ধরে বলেন, আমি অনেক ত্যাগী নেতার নাম দিয়েছিলাম। ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। কমিটিতে রাখা হয়নি। টাকাওয়ালা দেখে কমিটি দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, শুধু টাকা আছে তাদের কমিটিতে রাখবে, আর যাদের টাকা নেই তাদের রাখবে না, সেটা তো হতে পারে না। টাকা থাকলেও সে দলের ত্যাগী কী না যাচাই-বাছাই করে কমিটি দিতে হবে। দুর্দিনের কর্মীদের নেতা বানাতে হবে। আজকে যারা আসছে তারা দলের মধ্যে গণ্ডগোল করছে। দুঃসময় এলে আমার দুর্দিনের নেতাকর্মীরাই থাকবে। ওরা (ব্যবসায়ী, আমলা, হাইব্রিড নেতা) কিন্তু আসবে না। সুনামগঞ্জে যে সমস্যা রয়েছে, আপনারা বসে ঠিক করে ফেলুন।
আরও পড়ুন>>> দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার লোভ নেই আ.লীগের
সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বক্তব্য রাখেন। তিনি বলেন, আপনি (প্রধানমন্ত্রী) নিদের্শ দিয়েছিলেন এলাকায় কারও বিরুদ্ধে কেউ যেন কিছু না করে, সবাই মিলে-মিশে থাকতে হবে। বিএনপির মধ্যে যে ভেদাভেদ ছিল সেটা তারা ভুলে গিয়ে এক হয়েছে। কিন্তু আওয়ামী লীগ এখনো পারেনি। এখনও আমরা নিজেদের বিরুদ্ধে নিজেরা বলাবলি করি। এগুলো বন্ধ করতে হবে।
সভায় উপস্থিত নেতারা জানান, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার সব ওয়ার্ড ও থানার কমিটি দ্রুত সময়ের মধ্যে করার নিদের্শ দিয়েছেন দলের সভাপতি। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সাংগঠনিক রিপোর্ট পেশ করার সময় এমন নিদের্শনা দেওয়া হয়।
শেখ হাসিনার বক্তব্যের বরাত দিয়ে সূত্র জানায়, শেখ হাসিনা বলেছেন ঢাকা মহানগরের ওয়ার্ড ও থানা কমিটি দ্রুত সময়ের মধ্যে করতে হবে। দ্রুত সময়ের মধ্যে করতে না পারলে মহানগরের কমিটি ভেঙে দেওয়া হবে। কমিটি না থাকার কারণে গত ৬ আগস্ট বিশেষ বর্ধিত সভায় মহানগরের নেতাদের বক্তব্য দিতে দেওয়া হয়নি বলে স্মরণ করিয়ে দিয়েছেন দলের প্রধান।
আরও পড়ুন>>> এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন ২ সেপ্টেম্বর, জনসভা করবে আ.লীগ
সূত্র আরও জানান, গত ৬ আগস্ট বিশেষ বর্ধিত সভায় সব ভারপ্রাপ্তকে ভারমুক্ত করা হয়েছিল। সেই বিষয়টি সভায় অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতাদের জেলা ও উপজেলা গিয়ে মিটিং করার জন্য বলেছেন প্রধানমন্ত্রী। সেখানে আওয়ামী লীগের সব উন্নয়ন তৃণমূলের তুলে ধরার জন্য নেতাদের নিদের্শ দেওয়া হয়েছে। এছাড়া সিলেট, খুলনা ও বরিশাল বিভাগে মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। তবে তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি।
সভায় অংশ নেওয়া একাধিক নেতা জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্য রাখার সময় বিএনপির সব অপকর্ম তুলে ধরার জন্য নিদের্শ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। জিয়াউর রহমানের আমল, তারেক জিয়ার আমলের যত অপকর্ম হয়েছে সেগুলো তুলে ধরতে বলেছেন। এছাড়া আওয়ামী লীগের গত ১৫ বছরের সব উন্নয়ন তুলে ধরারও বিষয়েও আলোচনা হয়েছে সভায়।
অন্যদিকে তৃণমূলের যে দ্বন্দ্ব রয়েছে, সেগুলোকে নিরসন করার জন্য সব সাংগঠনিক সম্পাদককে নিদের্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সভা সূত্র।
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
