জুলাই সনদ নিয়ে সমঝোতার উদ্যোগ, বিএনপি এখনো নীরব
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫
জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ও গণভোটের সময়সূচি নিয়ে রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নিয়েছে এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি এবং গণতন্ত্র মঞ্চভুক্ত আরও ছয়টি দল। বুধবার রাজধানীর পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে এই নয় দলের জরুরি বৈঠকে শুধু সনদ নয়, সম্ভাব্য জোট গঠনের বিষয়েও আলোচনা হয়। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি দলগুলো।
বৈঠক শেষে নেতারা জানান, সনদ ইস্যুতে সৃষ্ট অচলাবস্থা নিরসনে বিএনপি ও জামায়াতে ইসলামী সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে জামায়াত এই আলোচনার জন্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও হামিদুর রহমান আযাদকে নিয়ে একটি কমিটি করেছে। তবে বিএনপি এ বিষয়ে এখনো কোনো অবস্থান জানায়নি।
জামায়াত আগেই জুলাই সনদ ও গণভোটের সময় নিয়ে বিএনপিকে আলোচনার আহ্বান জানিয়েছিল। সরকারের পক্ষ থেকেও রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানানো হয় এবং এক সপ্তাহের সময় দেওয়া হয়। তবে এখন পর্যন্ত বিএনপি আলোচনায় বসার ইঙ্গিত দেয়নি।
বিএনপি নির্বাচনের দিনই ‘নোট অব ডিসেন্ট’সহ গণভোট চায়, আর জামায়াত চায় নভেম্বরে নোটমুক্ত গণভোট। এই মতবিরোধ নিরসনে জামায়াত সরকারের মধ্যস্থতা চাইলেও সরকার জানায়, রাজনৈতিক দলগুলোকেই আলোচনার মাধ্যমে সমাধান বের করতে হবে।
এর আগে সেপ্টেম্বরেও নয় দল জুলাই সনদ নিয়ে ঐকমত্যের চেষ্টা করেছিল, কিন্তু বিএনপি তার অবস্থান থেকে সরে না আসায় আলোচনা ফলপ্রসূ হয়নি।
বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, মুখপাত্র ফারুক হাসান, গণসংহতির জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের শহিদুল্লাহ কায়সার, জেএসডির তানিয়া রব, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।
হাসনাত কাইয়ুম বলেন, “সরকার রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছানোর সুযোগ দিয়েছে। আমরা সেই লক্ষ্যেই আলোচনা করছি। কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে, বাকি দলগুলোর সঙ্গেও আলোচনা করব।”
রাশেদ খান বলেন, “নির্বাচন সামনে রেখে বিভাজনের রাজনীতি বেড়েছে। ফেব্রুয়ারির নির্বাচনের আগে সব দলকে নিয়ে ঐক্যমত্যের চেষ্টা চলছে।”
অন্যদিকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “আমাদের মূল লক্ষ্য সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। এজন্য বিএনপি ও জামায়াতের সঙ্গে আলোচনায় যেতে হবে— সবাইকে কিছু না কিছু ছাড় দিতে হবে।”
বৈঠকে জোট গঠন নিয়েও আলোচনা হয়। নয় দল সূত্রে জানা গেছে, নেতৃত্ব ও প্রতীক ব্যবহারের বিষয়ে মতভেদ থাকায় এখনো ঐক্য গঠন হয়নি। তবে যৌথ নেতৃত্বে জোট গঠনের সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
বৈঠকের মুখপাত্র ফারুক হাসান বলেন, “বিএনপি-জামায়াতের বাইরে তৃতীয় শক্তি হিসেবে নতুন জোট গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। জনগণও নতুন রাজনৈতিক বিকল্প চায়।”
এনসিপির আখতার হোসেন বলেন, “সব রাজনৈতিক দলকেই আলোচনায় আসতে হবে। সংকট নিরসনে সরকারকেও সাহসী ভূমিকা নিতে হবে।”
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
