জননিরাপত্তা বিভাগে নতুন সচিব মোঃ জাহাংগীর আলমের যোগদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুন ২০২৪
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নতুন সচিব মোঃ জাহাংগীর আলম বৃহস্পতিবার কর্মস্থলে যোগদান করেছেন।
নতুন সচিব হিসেবে যোগদান উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার। এসময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গত (২১ মে ২০২৪ খ্রি.) মোঃ জাহাংগীর আলমকে জননিরাপত্তা বিভাগের নতুন সচিব হিসেবে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তিনি নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। জাহাংগীর আলম সদ্য অবসরে যাওয়া সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।
সচিব জাহাংগীর আলম ১৯৬৯ সালের ১৫ মে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য হিসেবে ২৫ এপ্রিল ১৯৯৪ সালে সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলায় যোগদান করেন।

তিনি ১৯৮৪ সালে যশোর বোর্ড হতে এসএসসি, ১৯৮৬ সালে ঢাকা বোর্ড হতে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি সেন্টার ফর মার্কেটিং এ্যান্ড ম্যানেজমেন্ট (CMM) হতে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট (PGDPM) ডিগ্রী অর্জন করেন। আমেরিকার ডিউক বিশ্ববিদ্যালয় হতে নেগোসিয়েশন স্কিল এবং অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি হতে তিনি আইসিটি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। তাছাড়া তিনি ভারতের লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমী অব এডমিনিস্ট্রেশন হতে ডেভেলপমেন্ট এডমিনিস্ট্রেশন বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন।
চাকুরী জীবনে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বগুড়া জেলার আদমদিঘী, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া, নারায়ণগঞ্জ জেলার বন্দর, ঢাকা জেলার কেরানীগঞ্জ ও নবাবগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি), ভোলা জেলার ভোলা সদর ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় দায়িত্ব পালন করেছেন। এছাড়া উপসচিব হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, জেলাপ্রশাসক হিসেবে বাগেরহাট এবং কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেছেন। যুগ্মসচিব হিসেবে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অতিরিক্ত সচিব হিসেবে জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

সরকারি দায়িত্ব পালনকালে তিনি শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি), বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলাপ্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল এ্যাওয়ার্ড প্রাপ্ত। সমগ্র কর্মজীবনে দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণের উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, সার্কভুক্ত দেশসমূহ, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, ফ্রান্স, ইটালি, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, নরওয়ে, ডেনমার্ক, অস্ট্রিয়া, তুরস্ক ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। এছাড়া সৌদি আরবে ৬ বছর মৌসুমী হজ্জ অফিসার হিসেবে দায়িত্ব পালনসহ এ পর্যন্ত ৬ বার পবিত্র হজ্জব্রত পালন করেছেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ২৬ জানুয়ারি ২০২৩ তারিখে তাঁকে বাংলাদেশ ব্রীজ ফেডারেশনের সভাপতি নিয়োগ করা হলে তিনি সভাপতি হিসেবে বাংলাদেশ ব্রীজ ফেডারেশনের দায়িত্ব পালন করছেন।
তাঁর সহধর্মিনী বেগম কানিজ ফারজানা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মনোবিজ্ঞানে স্নাতক, সম্মান ও এমএসসি ডিগ্রি অর্জন করেছেন। তাঁদের একমাত্র কন্যা বিশ্ববিদ্যালয়ে এবং দুই পুত্র কলেজ ও স্কুলে অধ্যয়নরত।
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৫৯ বাংলাদেশিসহ ১৮৪ বন্দিকে দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া
- মঙ্গলবার শপথ অনুষ্ঠানে থাকছেন যারা
- প্রধানমন্ত্রীর নতুন বাসভবন কোথায়?
- মঙ্গলবার শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ
- সংবিধান সংস্কার পরিষদের শপথেরও প্রস্তুতি চলছে
- খণ্ডিত ফল উপস্থাপনায় হতাশ না হয়ে শক্তিশালী অবস্থান ধরে রাখুন
- বিশ্বের কোন দেশে রোজার সময় সবচেয়ে কম, আর কোথায় বেশি?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- `হ্যাঁ` জয়ী হলেও জুলাই সনদের কিছু বিষয় বাস্তবায়ন করা হবে না
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
