গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ৪ হাজার ৫২ টি ঘর পেয়েছে ভূমিহী
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩
গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ২৪৭টি নতুন ঘর গৃহহীন ও ভূমিহীন পরিবার পেয়েছে। আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে গোপালগঞ্জে ঘর ও ২ শতাংশ জমির কাগজপত্র আনুষ্ঠানিকভাবে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলায় আয়োজিত ঘর বিতরণ অনুষ্ঠান থেকে হস্তান্তর করা হয় । ৪ উপজেলায় ঘর বিতরণ অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোছা. নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মোঃ গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাসিন উদ্দীন, মোঃ আল মামুন, ফেরদৌস ওয়াহেদ, এসএম ইমাম রাজী টুলু, উপজেলা চেয়ারম্যানগন সহ প্রশাসনের পদ্স্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, উপকারভোগী প্রান্তিক জনগোষ্ঠির নারী পুুরুষ উপস্থিত ছিলেন।
এ নিয়ে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের মোট ৪ হাজার ৫২টি ঘর বিতরণ করা হলো ।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাজমুন নাহার বলেন, জেলায় মোট গৃহহীন ও ভূমিহীন পরিবারের সংখ্যা তালিকাভূক্ত করা হয়েছে ৪ হাজার ২৫২। এরমধ্যে ৪টি পর্যায়ে ৪ হাজার ১৭২টি ঘর বরাদ্দ পাওয়া গেছে। এ পর্যন্ত ৪ হাজার ৫২টি ঘর নির্মিত হয়েছে। এসব ঘর বিতরণ আজ বুধবার সম্পন্ন হয়েছে। ১২০টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে ।
ওই কর্মকর্তা আরো বলেন, এখন জেলায় তালিকা ভূক্ত গৃহহীন ও ভূমিহীন পরিবারের সংখ্যা মাত্র ৮০। আশ্রয়ণ প্রকল্পের মেয়াদ সরকার ২০২৫ সাল পর্যন্ত বৃদ্ধি করেছে। প্রাকৃতিক দুর্যোগ বা অন্যকোন কারণে ভূমিহীন ও গৃহহীন শ্রেণিতে নতুন কোন পরিবার অন্তর্ভুক্ত হলে পরবর্তীতে তাদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত ( তালিকাভূক্ত) করে পুনর্বাসন করা হবে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, গোপালগঞ্জ সদর উপজেলায় ১৩০ টি, মুকসুদপুরে ৪০টি, টুঙ্গিপাড়ায় ৩৭টি ও কোটালীপাড়ায় ৪০টিসহ মোট ২৪৭টি ঘর আজ বুধবার গোপালগঞ্জ জেলায় বিতরণ করা হয়েছে। এরমধ্য দিয়ে আমরা এ পর্যন্ত জেলার ৫ উপজেলায় ৪ হাজার ৫২ টি ঘর বিতরণ করেছি।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম আরো বলেন, ভূমিহীন ও গৃহহীন প্রতি পরিবারকে দ্বি-কক্ষ বিশ্ষ্টি ১টি সেমি পাকা ঘর, ( বাথরুম, বারান্দা, কিচেন যুক্ত) সাথে কবুলিয়ত, নামজারী খতিয়ান, সনদপত্র, নামজারী ডিসিআর প্রদান করা হয়েছে । এছাড়া প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। ব্যবস্থা করা হয়েছে সুপেয় পানির ।
ঘর পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে গোপালগঞ্জ সদর উপজেলার মানিকদহ গ্রামের নজিরন বেগম (৪০) বলেন, মা-বাবা আমাদের জন্য যা করতে পারেন নি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা আমাদের জন্য করে দিয়েছেন।তিনি ঘর ও দুই শতাংশ জমি দিয়েছেন। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতঞ্জতা প্রকাশ করছি। আল্লাহর কাছে তাঁর জন্য সব সময় দোয়া-মোনাজাত করব।
মানিকদহ গ্রামে ঘর পেয়ে খুশি জাহিদ মিয়া (৪৫) বলেন, নিজের ঘর ছিল না। তাই অন্যের জায়গায় থাকতাম। ভাড়া দিতে কষ্ট হত। স্ত্রী, সন্তাান নিয়ে স্বল্প আয়ে চলতে পারতাম না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘর দিয়েছেন। এখন মাথাগোঁজার জায়গা হয়েছে। ছেলে-মেয়ে নিয়ে পাকা ঘরে থাকতে পারছি। এটি আমার জন্য পরম পাওয়া। এটি কখনো কল্পনাও করতে পারিনি, যে আমার ঘর হবে। এজন্য আল্লাহ যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো বারবার প্রধানমন্ত্রী করেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এ শুভ কামনা ।
গৃহহীন ও ভূমিহীন জালাল মিয়া বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম আমাকে ভূমিহীন ও গৃহহীন হিসেবে তালিকাভূক্ত করেছেন। অবশেষে আমাকে একটি ঘর দিয়ে বড় উপকার করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এ প্রকল্প গ্রহণ করেছেন। তাই ঘর পেয়েছি। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি চির কৃতঞ্জতা প্রকাশ করছি।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
