কাপনের কাপড় পড়ে সুষ্ঠু নির্বাচনের দাবি
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩
দেবিদ্বারে সুষ্ঠু নির্বাচনের দাবিতে কাফনের কাপড় পরে দুই স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন। ওসি ও এমপির বিরুদ্ধে অভিযোগ।
কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থি মো. আবুল কাশেম কাফনের কাপড় পরে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও হয়রানীমুক্ত নির্বাচনের দাবি জানিয়েছেন। নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচনী পরিবেশ সুষ্ঠু না করলে এবং নিরপেক্ষ দায়িত্ব পালনের মাধ্যমে ভোটারদের নির্বিঘ্নভাবে ভোটদানের সুযোগ সৃষ্টি না করলে তিনি আত্মহত্যা করবেন। এমন পরিস্থিতির জন্য স্থানীয় এমপি, প্রশাসন ও থানার ওসিকে দায় নিতে হবে। এসময় তিনি থানার ওসির প্রত্যাহারের দাবি জানান। শনিবার বিকালে দেবিদ্বার পৌর এলাকায় সাংবাদিক সম্মেলন করে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন নারিকেল গাছ প্রতীকের এই মেয়র প্রার্থী। তিনি দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। নৌকার বিদ্রোহী প্রার্থি হওয়ায় দল থেকে তাকে বহিস্কার করা হয়। অপরদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে মেয়র পদে ক্যারামবোর্ড প্রতীকের স্বতন্ত্র প্রার্থি এমএ কাইয়ুম ভূঁঞা শঙ্কা প্রকাশ করেছেন। তিনিও দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থি হওয়ায় দল থেকে বহিস্কার হয়েছেন। তিনি পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। প্রতিষ্ঠার ২২ বছর পর প্রথমবারের মতো সোমবার (১৭ জুলাই) এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে স্বতন্ত্র প্রার্থি মো. আবুল কাশেম আরো বলেন, তার জনপ্রিয়তা দেখে নৌকার প্রার্থী ও দলের কিছু নেতা বেপরোয়া হয়ে ওঠেছে। ভোট কিনতে টাকার ছড়াছড়ির অভিযোগও করেন তিনি। এছাড়া তার কর্মী-সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকিসহ পুলিশের মাধ্যমে নানাভাবে হয়রানী করা হচ্ছে। স্থানীয় এমপি নির্বাচনী এলাকায় অবস্থান করে আওয়ামী লীগের প্রার্থির পক্ষে প্রভাব খাটাচ্ছেন এবং নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন বলেও তিনি অভিযোগ করেন। তিনি আরো বলেন, এর আগে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেবিদ্বার থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন প্রভাবশালী এই প্রার্থী।
অপরদিকে মেয়র পদে একই দলের আরেক বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থি ক্যারামবোর্ড প্রতীকের এম এ কাইয়ুম ভূঁঞা পৃথক সাংবাদিক সম্মেলন করে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থির পক্ষে স্থানীয় এমপি, প্রশাসন, পুলিশ ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা একাট্টা হয়ে কাজ করছেন। তার কর্মী-সমর্থকদের নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। প্রচার-প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবি জানান।
উভয় স্বতন্ত্র প্রার্থির অভিযোগ অস্বীকার করে দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি। পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ সঠিক নয়।
স্থানীয় এমপি রাজি মোহাম্মদ ফখরুলের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় বক্তব্য জানা যায় নাই।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
