কঙ্কানি রীতিতে বিয়ে করলেন দীপবীর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৮
‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’ ছবি মুক্তির পাঁচ বছর পূর্তিতে বিয়ে করলেন বলিউডের দুই তারকা রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।
বুধবার (১৪ নভেম্বর) আল্পস পর্বতমালার পাদদেশে ইতালির লোম্বার্ডি শহরের নয়নাভিরাম লেক কোমোতে কঙ্কানি রীতিতে তাদের চার হাত এক করে দিয়েছে দুই পরিবার। তখন পাঠ করা হয় পবিত্র মন্ত্র। ছবির মতো দেখতে ৮০০ বছরের পুরনো ত্রয়োদশ শতকের প্রাসাদ ভিলা দেল বালবিয়ানেলোতে বিয়ের আয়োজনে অতিথি ছিলেন ৩০-৪০ জন।
বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মণ্ডপ সাজানো হয় সাদা ফুলে। ভেন্যু সাজানোর জন্য ইতালির ফ্লোরেন্স থেকে এসেছেন ১২ জন। চিরকাল একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করার পর বর-কনে অতিথিদের নিয়ে অংশ নেন মধ্যাহ্নভোজে। মেন্যুতে ছিল দক্ষিণ ভারতীয় খাবার। যেমন ভাত ও দোসা। সুইজারল্যান্ড থেকে আনা শেফ রান্না করেছেন বিয়ের কেক ও সুস্বাদু মিষ্টান্ন খাবার।
অনুপ্রবেশকারী ও পাপারাজ্জিদের ঠেকাতে ভিলা দেল বালবিয়ানেলোতে ছিল কড়া নিরাপত্তা। অতিথিরা কোনও ছবি তুলতে পারেননি। ইঞ্জিনচালিত নৌকায় চড়ে নিরাপত্তা কর্মীরা টহল দিয়েছেন চারপাশে।
বিয়ের সবকিছুতে গোপনীয়তা বজায় রেখেছেন দীপবীর। তাই মেহেদি, সংগীত ও মণ্ডপের কোনও ছবি অনলাইনে প্রকাশ হয়নি।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন আরেকবার বিয়ে করবেন। এবারের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে সিন্ধি রীতিতে।
এর আগে গত ১২ নভেম্বর তাদের বাগদান অনুষ্ঠান হয়। এরপর সংগীত ও মেহেদির আয়োজন ছিল দুটি ভিন্ন ভেন্যুতে। রণবীর ছিলেন জাঁকজমকপূর্ণ কাস্তা ডিভা রিসোর্টে। আর দীপিকা খোশমেজাজে ছিলেন লেক কোমো থেকে পাঁচ কিলোমিটার দূরে মুগ্ধকর ভিলা দেস্তেতে। এ দুটি অনুষ্ঠানে গান গেয়েছেন গায়িকা শুভা মুদগাল ও হর্ষদ্বীপ কৌর। সংগীতানুষ্ঠানে তোলা ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছিলেন হর্ষদ্বীপ। পরে অবশ্য তা সরিয়ে নেন তিনি।
বিশ্বনেতাদের বৈঠকে যেমন নিরাপত্তা ব্যবস্থা থাকে, দীপবীরের বিয়ের দুটি ভেন্যুতেও তা রাখা হয়েছে। কাস্তা ডিভা রিসোর্টে সব অতিথি ও দর্শনার্থীর কবজিতে বিশেষ ব্যান্ড দেখাতে হয়েছে। নিরাপত্তাকর্মীরা মোবাইল ফোনের ক্যামেরা যেন না চালানো হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখেন। ইলেক্ট্রনিক নিমন্ত্রণপত্রে একটি কিউআর কোড যুক্ত রয়েছে। ভেন্যুতে সেটি স্ক্যান করা হয়।
জানা গেছে, ইতালি থেকে ভারতে ফিরে আগামী ২১ নভেম্বর বেঙ্গালুরুতে আত্মীয়স্বজন ও বন্ধুদের জন্য পার্টি দেবেন ৩৩ বছর বয়সী রণবীর ও ৩২ বছরের দীপিকা। এরপর ২৮ নভেম্বর মুম্বাইয়ে হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
এর আগে ২ নভেম্বর ভারতের বেঙ্গালুরুতে দীপিকার বাড়িতে ঐতিহ্যবাহী নন্দী পূজার আয়োজন করা হয়। হবু বর-কনের জন্য দীপিকার মা উজ্জ্বলা পাড়ুকোন নিজেদের ঐতিহ্য মেনে এই পূজা দেন।
গত ২১ অক্টোবর বিয়ের তারিখ ঘোষণা করেন দীপবীর। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি কার্ডে তারা লিখেছেন, ‘পরিবারের আশীর্বাদ নিয়ে খুব আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি, ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বছরের পর বছর আমাদের ভালোবাসা বিলিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই সবাইকে। একইসঙ্গে সবার আশীর্বাদ চাই। আমরা ভালোবাসা, বিশ্বস্ততা, বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে চিরকাল একসঙ্গে থাকার জন্য নতুন অধ্যায় শুরু করছি।’
সঞ্জয়লীলা বানসালির ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’র পর ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’ ছবিতে অভিনয় করেন এই নবদম্পতি। এছাড়া দীপিকার ‘ফাইন্ডিং ফ্যানি’ ছবিতে অতিথি চরিত্রে ছিলেন রণবীর।
গত বছরের ডিসেম্বরে অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি ইতালির ফ্লোরেন্সে বিয়ে করেন। ইউরোপের এই রোমান্টিক দেশে এবার গাঁটছড়া বাঁধলেন রণবীর ও দীপিকা। ২০১৮ সালে বলিউডের আরেক আলোচিত বিয়ে হবে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
