এক অ্যাপেই মিলবে বাংলাদেশের তিন লাখ গান
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮
বাংলা গানের শ্রোতাদের জন্য বিশাল সুযোগ করে দিল বাংলালিংক। প্রতিষ্ঠানটি গানের বিশাল সংগ্রহ নিয়ে ‘বাংলালিংক ভাইব’ নামে একটি অ্যাপ চালু করেছে। এতে থাকছে বাংলাদেশি শিল্পীদের গাওয়া তিন লাখ বাংলা গান। প্রথম আলোকে এমনটাই জানিয়েছেন বাংলালিংকের হেড অব ই-প্রোডাক্টস অনিক ধর। তিনি আরও জানান, এই অ্যাপে দেশের বাইরের শিল্পীদের গানও থাকবে। চলচ্চিত্র, আধুনিক গান, ব্যান্ড, লোকগান, পঞ্চকবির গানসহ সব ধরনের গানই থাকবে। দেশের বাইরের শিল্পীদের গানও থাকছে। সব মিলিয়ে এই অ্যাপে মোট গানের সংখ্যা হবে ১০ লাখ।
বাংলা গানের স্ট্রিমিং অ্যাপ ‘বাংলালিংক ভাইব’ শুরুটা হলো ৫০টি নতুন অ্যালবাম নিয়ে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যাপটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান, এ প্রজন্মের গানের শিল্পীদের পাশাপাশি ছিলেন বাংলালিংকের প্রধান বিপণন কর্মকর্তা রিতেশ কুমার সিং, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স তাইমুর রহমান, ডিজিটাল বিজনেস অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ পরিচালক গৌরব কাক্কর, ডিজিটাল সার্ভিসেস পরিচালক আবদুল মুকিত আহমেদসহ প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা। এ ছাড়াও উপস্থিত ছিলেন গ্যাক মিডিয়া বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাবিরুল হক। গ্যাক মিডিয়া বিডি লিমিটেড ও বাংলালিংকের যৌথ উদ্যোগে অ্যাপটি চালু করা হয়েছে।
অনিক ধর বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশের শিল্পীদের গাওয়া সাড়ে তিন লাখ গান রয়েছে। চলচ্চিত্র, আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, শাস্ত্রীয় গান, লোক গান, বাউল গান, ইসলামি গানসহ সব ধরনের গানই থাকবে এই অ্যাপে। এসব গান শ্রোতারা উপভোগ করতে পারবেন অনায়াসে। বাংলাদেশের সংগীতের বরেণ্য শিল্পীদের পাশাপাশি থাকছে এ সময়ের জনপ্রিয় শিল্পীদের গানও।’
জানা গেছে, নতুনভাবে প্রকাশিত ৫০টি অ্যালবামের কোনোটিতে ১২টি, কোনোটিতে ৫টি আবার কোনোটিতে রয়েছে ৩টি করে গান। এই অ্যাপে নতুনভাবে যুক্ত হওয়া নতুন অ্যালবামের গানের শিল্পীরা হলেন শাফিন আহমেদ, মমতাজ, বাপ্পা মজুমদার, আসিফ আকবর, হাবিব, বালাম, তাহসান, মেহরিন, তপু, হৃদয় খান, ন্যান্সি, কনা, কোনাল, মিনার, ইমরান, এলিটা, বেলাল খান, প্রীতম হাসান, শাহরিয়ার রাফাত, মাহতিম শাকিব প্রমুখ।
বাংলালিংক ভাইব থেকে জানানো হয়েছে, অ্যাপ চালু উপলক্ষে গানপ্রেমী শ্রোতাদের জন্য প্রথম মাসে কোনো সাবস্ক্রিপশন ফি থাকবে না। তবে এরপর মাসিক ৩০ টাকা করে গ্রাহককে দিতে হবে। কেউ চাইলে এক দিনের জন্য দুই টাকা দিয়ে এই অ্যাপ ব্যবহার করে পছন্দের গানগুলো শুনতে পারবেন। আবার যাঁরা একেবারে বিনা মূল্যে গান শুনতে চান, তাঁদের জন্যও রয়েছে সুযোগ। তবে সেখানে থাকবে সীমিত সংখ্যক গান। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে বাংলালিংক ভাইব অ্যাপটি ডাউনলোড করা যাবে। এ ছাড়া www.blvibe.com ভিজিট করে বাংলালিংক ভাইবের একটি অনলাইন ভার্সন ব্যবহার করতে পারবেন গ্রাহকেরা।
বাংলালিংকের প্রধান বিপণন কর্মকর্তা রিতেশ কুমার সিং বলেন, ‘বাংলালিংক ভাইবে দেশের জনপ্রিয় শিল্পীদের ৫০টি নতুন অ্যালবাম প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। বিভিন্ন ধরনের গানের এক বিশাল সংগ্রহ নিয়ে এই অ্যাপ জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে শ্রোতাদের মনে জায়গা করে নেবে।’
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
