উত্তর ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি অনিক রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২ অক্টোবর ২০২২
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার বলেছেন ❝ জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আবু কাউছার অনিকের বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক ষড়যন্ত্রমুলক মামলায় আসামী করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আবু কাউছার অনিক করোনাকালিন সময়ে নিজের জীবন বিপন্ন করে করোনায় মৃতদের সৎকার দাফন সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে নানা সেবামূলক কাজে বিশেষ অবদান রেখেছে। অনিক সম্মুখসাড়ির একজন করোনাযোদ্ধা। তার সাথে যা হচ্ছে তা মোটেই ভালো হচ্ছে না।
জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটার পর একটা মিথ্যা মামলায় তাকে জড়িয়ে যারা রাজনৈতিক ফয়দা হাসিল করতে চাইছে দুঃখজনক হলেও সত্যি, তারা নিজ দলের মাঝে ঘাপটি মেরে থাকা খন্দকার মোস্তাকের অনুসারী। উত্তর জেলা ও দেবিদ্বার আওয়ামী লীগ ও অংগ সংগঠনকে ধ্বংস করতে চাইছে তারা । নেত্রীর বিশ্বস্ত ও ত্যাগী নেতাকর্মীদের কোনঠাসা করে হাইব্রিড নেতারা নানা চক্রান্তে মেতে উঠেছে। কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে হুশিয়ারি দিয়ে বলতে চাই এই জঘন্য খেলা বন্ধ করুন।
অনিকের দ্রুত মুক্তির দাবি এবং ত্যাগী নেতাকর্মীদেরকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে জেলা ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। আমরা এইসব ষড়যন্ত্রের প্রতিবাদে অচিরেই সভা সমাবেশ সহ প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নিচ্ছি❞। উত্তর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি খমিনি, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম রুবেল হোসেন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ সমর্থক নেতাকর্মীরা একই দাবী জানিয়ে ষড়যন্ত্রমুলক ভাবে তাকে মামলায় ফাঁসানোর দাবি করে অনিক এর দ্রুত মুক্তির দাবি জানান। অন্যথায় দলীয় নেতাকর্মীদের নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আন্দোলন ও অনিকের মুক্তির দাবীতে রাজপথে নামবেন বলে জানান।
উল্লেখ্য কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি আবু কাউছার অনিক কুমিল্লার সদর থানায় দায়ের করা এক ধর্ষণ মামলায় সহযোগিতার অভিযোগে আটক সংশ্লিষ্ট থানায় সাপ্তাহিক হাজিরার শর্তে জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে আদালতে চলমান ২টি মামলার মধ্যে একটি মামলার জামিন পেলেন তিনি।
শুরু থেকেই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভাবে রাজনৈতিক ভাবে হেয় করতে এই মামলায় তাকে আসামী করা হয়েছে বলে দাবি করে করে আসছিলো আবু কাউছার অনিক ও দলীয় নেতাকর্মীসহ পরিবারের সদস্যরা। একটি মামলায় জামিন পেলেও নূরপুর তার নিজ গ্রামের আলোচিত শান্ত হত্যাকান্ড মামলায় পিবিআই'র শোন এরেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করে আদালত। আর এ কারণে ছাত্রলীগ নেতা অনিক সহসাই কারামুক্ত হতে পারছেন না বলে জানিয়েছে তার আইনজীবিরা।
রবিবার (২ অক্টোবর) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর এ আবেদন মঞ্জুর করেন। এর আগে একই দিন সকালে আরেকটি ধর্ষণ মামলায় প্রতি সপ্তাহে থানায় হাজির থাকার শর্তে জামিন দেন কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক কাজী আব্বাস উদ্দিন।।
আদালতে ছাত্রলীগ নেতা আবু কাউছার অনিকের আইনজীবি এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল ও বাদী পক্ষের আইনজীবি মো. আক্তার হামিদ খান কবির জানান, গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন শাখায় আসামি আবু কাউছার অনিককে গ্রেফতার দেখানোর জন্য আবেদন জমা দেন। দেবীদ্বারের নূরপুর গ্রামে আলোচিত শান্ত হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পরিদর্শক মো. তৌহিদুল ইসলাম।
এর আগে কুমিল্লা সদর থানায় দায়ের হওয়া মামলায় ভ্যান চালক আরব আলী নামে এক ব্যক্তিকে ধর্ষণে সহযোগিতা অভিযোগে আসামি আবু কাউছার অনিককে গত ২৪ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় কক্সবাজারের কলাতলি এলাকার সোনারবাংলা হোটেলের সামনে থেকে র্যাব ১৫এর সদস্যরা তাকে গ্রেপ্তার করে। পরদিন ২৫ সেপ্টেম্বর রোববার দুপুরে কুমিল্লা সদর থানা পুলিশ মামলায় অনিককে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। অতঃপর দেবীদ্বার থানায় দায়েরকৃত শান্ত হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পিবিআই।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
