ইতালিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জুন ২০২৩
ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিশ-২ শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। দেশটির স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১ জুন) দুপুর ১টায় ভার্চুয়ালি এ কার্যক্রমের শুভ উদ্ভোবন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রান্তে উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ হুমায়ুন আখতার, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন,ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন, সামজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার ড. শফিকুল আলম।
অনলাইনে বাংলাদেশ দূতাবাস রোম থেকে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মো. শামীম আহসান, মো. জসিম উদ্দিন, কাউন্সিলর (রাজনৈতিক), আসিফ আনাম সিদ্দিকী, প্রথম সচিব (শ্রম), আয়েশা আকতার, প্রথম সচিব (রাজনৈতিক) এবং মো. আশফাকুর রহমান, প্রথম সচিব (রাজনৈতিক)।
উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বহিঃবাংলাদেশ (নিশ-২) এসএসসি, এইচএসসি ও বিএ/বিএসএস প্রোগ্রামসমূহের কার্যক্রম অচিরেই ইতালিতে চালু হতে যাচ্ছে। বাংলাদেশ দূতাবাস রোমের তত্ত্বাবধানে এসকল প্রোগ্রামে ইতালিতে বসবাসরত বাংলাদেশি অথবা বাংলাদেশি বংশোদ্ভূত ইতালি প্রবাসীরা অংশগ্রহণ করতে পারবেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে প্রোগ্রামসমূহ পরিচালিত হবে।
এসকল প্রোগ্রামে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির সুযোগ থাকবে। ইতালির সাপ্তাহিক ছুটির দিনে অনলাইনে টিউটোরিয়াল ক্লাস এবং পরীক্ষার ব্যবস্থা করা হবে। এসকল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ইন্টারনেট সংযোগসহ ফোন, ল্যাপটপ ও কম্পিউটার প্রয়োজন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, বাংলাদেশ দূতাবাস রোম পরিচালিত একটি অনলাইন সমীক্ষায় ইতালি প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে ইতোমধ্যে এই প্রোগ্রামের বিষয়ে আশাব্যাঞ্জক সাড়া পাওয়ায় দূতাবাস এই উদ্যোগ গ্রহণ করে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে সৌদি আরব, কাতার, কুয়েত ও দক্ষিণ কোরিয়ার পর বাংলাদেশ দূতাবাস রোমের আগ্রহের কারণে ইউরোপের দেশসমূহের মধ্যে ইতালিতে সর্বপ্রথম এই কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে।
এজন্য বাংলাদেশের রাষ্ট্রদূত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
রাষ্ট্রদূত এ কার্যক্রমকে প্রবাসীদের জন্য একটি পরিষেবা হিসেবে বিবেচনা করে এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'প্রবাসী বান্ধব' নীতি ও ডিজিটাল বাংলাদেশ ভিশনের সঙ্গেও সংগতিপূর্ণ বলে অভিমত দেন। দূতাবাস সম্পর্কে সাধারণ মানুষের প্রচলিত ধারণা পরিবর্তনেও এই সেবাধর্মী উদ্যোগটি ভূমিকা রাখবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, ইতালিতে কর্মরত অনেকেই জীবিকার তাগিদে বা সময়ের অভাবে পড়ালেখা করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রাম তাদেরকে বিদেশের মাটিতে কাজের ফাঁকে ও অবসরে নিজেদেরকে দক্ষ এবং প্রাতিষ্ঠানিকভাবে উচ্চতর যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে সহযোগিতা করবে।
প্রোগ্রামটি যথাযথভাবে পরিচালনা করতে দূতাবাস সার্বিকভাবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগিতা করবে বলে তিনি আশ্বস্ত করেন।
উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার রাষ্ট্রদূতকে ইতালিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রাম প্রবাসী বাংলাদেশিদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি মানসিক স্বাস্থ্য পরিচর্যায় সহায়ক হবে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষা কার্যক্রমের প্রসার প্রয়োজন এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা "স্মার্ট বাংলাদেশ" গঠনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এই কার্যক্রম ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রেজিস্ট্রার ড.শফিকুল আলম বলেন, ইতালি প্রবাসীদর জন্য এটি একটি বিশেষ আনন্দের দিন। দূতাবাসের উদ্যোগে এ ধরনের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের সদিচ্ছার প্রশংসা করেন তিনি।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড.সাবিনা ইয়াসমিন ও সামজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাউবি’র ইন্টারন্যাশনাল অ্যাকাডেমিক প্রোগ্রাম উইং এর যুগ্ম-পরিচালক এমএস সঙ্গীতা মোরশেদ।
উদ্বোধনী কার্যক্রমের সিদ্ধান্ত মোতাবেক- পরবর্তী সপ্তাহে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বহি:বাংলাদেশ (নিশ-২) প্রোগ্রামের ভর্তি ফরমের লিংক দূতাবাসের ভেরিফাইড পেইজে উন্মুক্ত করা হবে এবং কোর্স ফি জমা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্যাদি প্রদান করা হবে।
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
