ই-পাসপোর্টের আবেদনে ভুল সংশোধন করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মে ২০২৩
পাসপোর্ট করতে আগের মতো নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে না মানুষজনকে। অনলাইন আবেদন শুরু হওয়ার পর ঘরে বসে আবেদন ও ফি জমা দেওয়া যাচ্ছে। তবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে অনেকেই নানা কারণে কিছু ভুল করে ফেলেন। বিশেষত যারা নতুন আবেদন করছেন তাদের ক্ষেত্রে ভুল হয়ে থাকে বেশি। তবে এসব ভুলে খুব সহজেই সংশোধন করা সম্ভব।
ই-পাসপোর্ট আবেদন সাবমিট করার আগে বার বার চোখ বোলান
ই-পাসপোর্ট আবেদনের জন্য আবেদনকারীকে প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইট গিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই অ্যাকাউন্টে আবেদনকারীর সব তথ্য সংরক্ষিত থাকে। চূড়ান্তভাবে অনলাইন আবেদনটি সাবমিট করার আগ পর্যন্ত আবেদনকারী কোনো ভুল থাকলে সেটা যতবার ইচ্ছা পরিবর্তন করতে পারবেন। তবে আবেদনটি একবার সাবমিট হয়ে গেলে কোনো ভুল ধরা পড়লেও তা আগের মতো পরিবর্তন করা সম্ভব হয় না। সেক্ষেত্রে সংশোধনের জন্য আবেদনকারীকে সশরীরে তার আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপস্থিত হতে হবে।
যেভাবে ভুল সংশোধন করতে পারবেন
অনলাইনে আবেদন করার পর সেটি ডাউনলোড করে যদি দেখেন কোনো ভুল আছে, তাহলে দুটি পদ্ধতি গ্রহণ করতে পারেন।
প্রথমটি হচ্ছে, যদি ডাউনলোড পরে দেখেন আপনার ই-পাসপোর্টের আবেদনপত্রে ছোট দুএকটি ভুল আছে তাহলে আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে সেখানকার কম্পিউটার অপারেটরকে অনুরোধ করলে সংশোধন করে দেবে। ছোটখাটো ভুলের জন্য তারা তেমন সমস্যা করে না। যদি বড় ভুল হয়ে থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রে আবেদন জমা নেয় না পাসপোর্ট অফিস। সেক্ষেত্রে দ্বিতীয় পদ্ধতি গ্রহণ করতে হবে।
দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী, পাসপোর্ট অফিসের কর্মকর্তাকে অনুরোধ করে দেখা যেতে পারে। যদি তিনি সংশোধন করে দেন তাহলে ভালো। আর তা না হলে শেষ উপায় হচ্ছে আবেদনপত্র বাতিল করা। আবার নতুন করে আবেদন ফরম পূরণ করা।
আরও পড়ুন : আফতাবনগর পাসপোর্ট অফিসের কার্যক্রম শুরু
অনলাইনে জমা হওয়া আবেদন যেভাবে বাতিল করবেন
কোনো আবেদনকারী যদি তার ই-পাসপোর্টের অনলাইন আবেদনটি বাতিল করতে চান তাহলে তাকে প্রথমে পাসপোর্ট অফিসের সহকারী উপ-পরিচালক বরাবর দরখাস্ত দিতে হবে। এই দরখাস্তে প্রথমে নিজের নাম ও মা-বাবার নামের পর আবেদনের তারিখ উল্লেখ করতে হবে। তারপর দিতে হবে অনলাইনে নিবন্ধিত আবেদনের আইডি নম্বর। এটি পাওয়া যাবে আবেদনের পর অ্যাপ্লিকেশন সামারিতে, যার শুরু হয়েছে OID দিয়ে।
এরপর দরখাস্তে অনলাইন আবেদনের যে অংশ ভুল হয়েছে সেটি উল্লেখ করতে হবে। সর্বশেষ দরখাস্তের সঙ্গে অনলাইন আবেদনের অ্যাপ্লিকেশন সামারির প্রিন্ট করা কপিটি সংযুক্ত করে দিতে হবে। তারপর এই দরখাস্ত আঞ্চলিক পাসপোর্ট অফিস গিয়ে জমা দিয়ে আসতে হবে।
ই-পাসপোর্ট আবেদন অনলাইনে যেভাবে বাতিল করা যাবে
আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের আবেদন বাতিল করতে দরখাস্ত জমা দেওয়ার পর আবেদনকারীর মোবাইল নম্বরে এ সংক্রান্ত একটি এসএমএস চলে আসবে। এসএমএস আসার পর আবেদনকারী সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজের অ্যাকাউন্টে লগইন করবেন। তখন অ্যাকাউন্টে আবেদনের অংশে লাল অক্ষরে স্ট্যাটাস ক্যানসেল দেখাবে। এরপর থাকবে ডিলিট অপশন। ডিলিট অপশনে ক্লিক করার পর আবেদনটি বাতিল হয়ে যাবে। এরপর সঠিক তথ্য দিয়ে নতুন করে আবার ই-পাসপোর্টের জন্য অনলাইন আবেদন করা যাবে।
তবে আবেদনটি বাতিল হতে ২৪ ঘণ্টারও বেশি সময় লাগতে পারে। আবেদনটি বাতিল হওয়া না পর্যন্ত নতুন আবেদন করা যাবে না। তাই সংশ্লিষ্ট ওয়েবসাইটের চেক স্ট্যাটাস মেন্যুতে গিয়ে বার বার চেক করতে হবে আবেদন বাতিল হয়েছে কি না। এই প্রক্রিয়া সম্পন্ন হতে অনেক সময় ৩-৭ দিনও সময় লেগে যায়।
আরও পড়ুন : আফতাবনগরে পাসপোর্ট অফিস, প্রতিদিন সেবা পাবেন ৫ শতাধিক মানুষ
ফি পরিশোধের আগে আবেদনে ভুল ধরা পড়লে যা করবেন
ই-পাসপোর্টের অনলাইন আবেদনের ক্ষেত্রে ছয় মাসের মধ্যে আবেদন ফি বা টাকা জমা দিতে হবে। এই ৬ মাসের মধ্যে আবেদন ফি ও আঙুলের ছাপ এবং ছবি তোলা না হলে আবেদনটি এমনিতেই বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে ৬ মাস পর আবার নতুন করে আবেদন করা যাবে। আবেদনে ভুল ধরা পড়লে এবং দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট প্রয়োজন না হলে টাকা জমা দেওয়া থেকে বিরত থাকতে হবে। ছয় মাস পর এমনিতেই আবেদনটি বাতিল হয়ে যাবে টাকা জমা না দেওয়া কারণে। জরুরি প্রয়োজনের ক্ষেত্রে একমাত্র উপায় হলো তাৎক্ষণিক পাসপোর্ট অফিসের সহকারী উপ-পরিচালকের কাছে আবেদনটি বাতিল করার জন্য দরখাস্ত করা। দরখাস্ত গ্রহণের পর থেকে একদিনের মধ্যেই আবেদনটি সার্ভার থেকে বাতিল হয়ে যায়। কারিগরি জটিলতা থাকলে সর্বোচ্চ ৭ দিন লাগতে পারে। এসব নিয়মে ই-পাসপোর্ট আবেদনটি ডিলিট করে দেওয়া যায়।
ফি পরিশোধের পর আবেদনে ভুল ধরা পড়লে যা করবেন
ই-পাসপোর্টের জন্য আবেদন ও টাকা জমা দেওয়ার পর ভুল ধরা পড়লে আগের নিয়মে দরখাস্ত করে আবেদন বাতিল করতে হবে। তবে দরখাস্তের সঙ্গে আবেদন ফি বাতিল হয়ে যাবে না। নতুন আবেদনের সঙ্গে আগের জমা দেওয়া টাকার ব্যাংক রশিদ কিংবা চালান জমা দিতে পারবেন।
তবে এক্ষেত্রে অবশ্যই বেশ কয়েকটি বিষয় মনে রাখতে হবে। বাতিল হওয়া আবেদনে ই-পাসপোর্টের যে মেয়াদ, পৃষ্ঠা ও সরবরাহের ধরন উল্লেখ করা হয়েছিল তা নতুন আবেদনে একই রাখতে হবে। আবেদন বাতিলের পর যদি কেউ নতুন আবেদন না করেন তাহলে ব্যাংক থেকে টাকা ফেরত পাওয়া যাবে না। এছাড়া অবশ্যই আবেদনকারীকে ফি জমা দেওয়ার ৬ মাসের মধ্যে নতুন আবেদন করতে হবে। আর কেউ যদি ৬ মাসের মধ্যে নতুন আবেদন না করেন বা পরে করেন, তাহলে নতুন করে ফি জমা দিতে হবে।
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
