আম রপ্তানি বৃদ্ধিতে উন্নত জাতের উৎপাদন বাড়াতে হবে-কৃষিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩
গত বৃহস্পতিবার (১৩ জুলাই ২০২৩) বিকাল ৪ টায় উদ্যানতত্ত গবেষণা কেন্দ্র, বিএআরআই এর উদ্যোগে আঞ্চলিক উদ্যানতত্ত গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জে ”আম উৎপাদন, বিপণন ও সংরক্ষণ” বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। মন্ত্রী বলেন কৃষি বিজ্ঞানীদের উদ্ভাবিত উন্নত জাত ও প্রযুক্তির সহায়তায় দেশ আজ খাদ্যে স¦য়ংসম্পূর্ণ। আমাদের বিজ্ঞানীরা গবেষণা করে উন্নত জাতের আম উদ্ভাবন করছে। আঞ্চলিক উদ্যানতত্ত¡ গবেষণা কেন্দ্র, চাঁপাইনবাবগঞ্জের উদ্ভাবিত বারি আম-৪ ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেছে। বারি ১১ ও বারি আম-১২ নিয়েও কৃষকদের আগ্রহ সৃষ্টি হয়েছে। আম ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে উদ্যোক্তাদের পাশে আছে সরকার। স্বল্প সুদে আম চাষীদের ঋণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আম রপ্তানি বৃদ্ধিতে উন্নত জাতের উৎপাদন বাড়াতে হবে। মন্ত্রী আরো বলেন, উন্নয়নের কারণে জনগণ আওয়ামী লীগের সাথে আছে। আন্দোলন করে বিএনপি সফল হবেনা। ২০১৪ সালে বিএনপি অবরোধ করে ট্রেন লাইন তুলে ফেলেছে। ২০১৫ সালে তিন শতাধিক মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। ক্ষমতায় থাকা কালে বিএনপি চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুতের দাবীতে রাস্তায় নামা মানুষের উপর গুলি চালিয়ে ২০টি জনকে হত্যা করেছে। তাই বাংলার মানুষ আর বিএনপিকে চায় না। কৃষি সচিব বলেন, চাঁপাইনবাবগঞ্জ আমের আদিস্থান। এখানে অনেক ভালো ভালো কৃষক আছেন। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকারের কৃষি বিভাগ সবসময়ই কৃষকদের পাশে রয়েছে। কৃষি বিজ্ঞানী ও সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে আলোচনা করে কৃষকরা লাভবান হোক- সেটিই সরকারের লক্ষ্য। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক, ড. দেবাশীষ সরকার বলেন, উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন ও ছড়িয়ে দিতে বিএআরআই কাজ করে চলেছে। বারি উদ্ভাবিত সুমিষ্ট নাবী জাত বারি আম-৪, বারি আম-১২ ইতোমধ্যেই কৃষক পর্যায়ে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। এছাড়া অমৌসুমী ও বছরে ৩ বার ফলদানকারী বারি আম-১১ সম্প্রসারিত হয়ে চলেছে। বারি উদ্ভাবিত ফ্রুট ব্যাগিং প্রযুক্তি ব্যবহার করে কৃষকরা নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদন করতে পারছে। কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোখলেসুর রহমান স্বাগত বক্তব্যে বলেন, এই কেন্দ্রের উদ্যোগে এতদাঞ্চলে দীর্ঘকালের অভিযোজিত ৪টি জাত জিআই পণ্য ঘোষিত হয়েছে। জিআই স্বীকৃতির সুবিধা নিয়ে বিপণন ও রপ্তানির প্রসার ঘটাতে হলে নিরাপদ উৎপাদন, প্রক্রিয়াকরণ ও ব্র্যান্ডিং প্রয়োজন। অতিঘনসহ আধুনিক পদ্ধতিতে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ আম উৎপাদনে অত্র কেন্দ্র প্রশিক্ষণ দিয়ে থাকে। জাত উদ্ভাবন, উৎপাদন ব্যবস্থাপনার উন্নয়ন ও বালাই দমন বিষয়ক গবেষণা চলমান। কৃষি সচিব জনাব ওয়াহিদা আক্তার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ বিশ্বাস, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বিএআরআই মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, ব্রি মহাপরিচালক ড. মোঃ শাহাজাহান কবীর, ডিএই মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও স্থানীয় আ্ধসঢ়;ওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ কৃষি মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী নাচোল উপজেলার কেন্দুয়ায় বিভিন্ন আমের বাগান পরিদর্শন করেন এবং বারি উদ্ভাবিত বারি আম-৪, বারি আম-১১, বারি আম-১২, বারি আম-১৩ জাতের বাগান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সেখানে সমাবেশে বক্তব্য প্রদান করেন। এরপর শিবগঞ্জের সোনামসজিদে ব্যক্তিগত উদ্যোগে আম সংরক্ষণের কোল্ড স্টোরেজ এবং একই উপজেলার ছত্রাজিতপুর সবজি উৎপাদনের পলিনেট হাউস পরিদর্শন করেন এবং বারি আয়োজিত পলিনেট হাউসে বারি জাতের সবজি উৎপাদন বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন। ২০০৮ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার সময় দেশে সবজির উৎপাদন ৩০ লক্ষ টন আজ বৃদ্ধি পেয়ে ২ কোটি ২০ লক্ষ টন হয়েছে উল্লেখ করে মন্ত্রী উচ্ছাস প্রকাশ করেন।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
