অ্যাভেঞ্জার্স দেখতে দর্শকের উন্মাদনা
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
একটি টিকিটের অপেক্ষায় শত শত মানুষ। গরম উপেক্ষা করে অধীর আগ্রহে লাইনে দাঁড়িয়েছেন কিশোর কিশোরী এমনকি বয়স্করাও। কেউবা এসেছেন সন্তানের জন্য, কেউবা আবার নাতির জন্য। তাই টিকিট নিয়ে ঘরে ফেরার প্রতিজ্ঞায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে।
বলছি রাজধানীর স্টার সিনেপ্লেক্স জো ও অ্যান্থনি রুশো পরিচালিত অ্যাভেঞ্জার্স: এন্ডগেম সিনেমার অগ্রিম টিকিট কিনতে আসা ভক্তদের কথা। সিনেমাটি আগামীকাল শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে।
গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিক থেকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের বাইরে ভক্তরা জড়ো হয়। বৃহস্পতিবার ভোর পাঁচটার মধ্যে টিকিটের জন্য লাইন বসুন্ধরা সিটি শপিং মলের বাইরের রাস্তায় উঠে যায়। এছাড়া ঝিগাতলা স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভারে একই রকম দৃশ্য দেখা যায়। এক সময় টিকিটের জন্য ভক্তদের মধ্যে ছোটাছুটি লেগে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই কয়েকটি দৃশ্য ভাইরাল হয়েছে।
বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে টিকেট কিনতে আসেন রাকিব (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আরটিভি অনলাইনকে তিনি বলেন, জো ও অ্যান্থনির আগের কয়েকটা ছবি দেখেছি। আর মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের এটাই শেষ ছবি তাই মিস করতে চাই না। কষ্ট হলেও একটা টিকিট নিয়ে ফিরতে চাই!
ষাটোর্ধ খালিক চৌধুরী বলেন, আমি ভাতিজার জন্য টিকিট নিতে আসছি। কষ্ট করে অপেক্ষায় আছি। একটা টিকিট হলেই খুশি।
টিকিট কেনার পর উচ্ছ্বাসে কেউ কেউ চিৎকার করছেন। দুষ্প্রাপ্য জিনিস হাতে পেয়ে বাঁধভাঙা খুশিতে ভরে তুলছেন মন। সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিটের ছবি তুলে পোস্ট করছেন। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা ছাড়া অন্যান্য জেলা থেকে এসেছেন অনেকেই। তবে সবখানে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাজ করতে দেখা গেছে।
সবার ভাগ্যে টিকিট হবে না জেনেও দাঁড়িয়ে আছেন অনেকেই। টাকা হাতে নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন। অন্যদিকে, লাইনে দাঁড়ানোর ঝামেলা থেকে মুক্তি পেতে অনেকেই অনলাইনে টিকিট কিনেছেন। কিন্তু এখানেও অনেক চাপ থাকায় মাঝে মাঝে সিনেপ্লেক্সের ওয়েবসাইট ডাউন দেখা যাচ্ছে বলে জানিয়েছেন দর্শকরা। অনলাইনে আবেদনকারিদের টিকিট বৃহস্পতিবার বিকেল থেকে দেয়া হচ্ছে।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ আরটিভি অনলাইনকে বলেন, দর্শকদের ব্যাপক চাপে শুক্রবার ও শনিবারের টিকিট দ্রুত শেষ হয়েছে। দুপুর ১২টার মধ্যে শুক্র ও শনিবারের ৩৪টি শো-র টিকিট বিক্রি শেষ। দুপুর থেকে রোববারের টিকিট দিচ্ছি। এখানেও টিকিট কমে এসেছে। একজনকে পাঁচটির বেশি অগ্রিম টিকিট দিচ্ছি না।
প্রতিদিনের শো নিয়ে তিনি বলেন, ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’র প্রতিদিন ১৭টি করে শো চলবে স্টার সিনেপ্লেক্সে বসুন্ধরায় আর সীমান্ত সম্ভারে চলবে ৯টি করে। খুশির খবর প্রতিটি শো-র আসন সংখ্যা খুব অল্প সময়ে পরিপূর্ণ হচ্ছে। তবে অপেক্ষার পরেও যারা টিকিট পাবেন না, তাদের জন্য বিষয়টি দুঃখের।
‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের শেষ সিনেমা। ২২ এপ্রিল সোমবার রাতে লস অ্যাঞ্জেলসে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। ২৪ এপ্রিল সিনেমাটি মুক্তি পায় চীনে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারতসহ বিভিন্ন দেশে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে পুরোনো সব রেকর্ড ভেঙেছে। চিন ভারতসহ কয়েক দেশে পাইরেসির শিকার হয়েছে। বক্স অফিসে ৩০০ কোটি ডলারের কাছাকাছি আয় করবে বলে ধারণা করছেন সিনেমা সংশ্লিষ্টরা।
রাজধানীর স্টার সিনেপ্লেক্সের দুটি শাখা ছাড়াও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে এই ছবি প্রদর্শিত হবে।
জো ও অ্যান্থনি রুশো এই দুই ভাইয়ের পরিচালনায় ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এতে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, মার্ক রাফেলো, ক্রিস হেমসওর্থ, স্কারলেট জোহানসন, বেনেডিক্ট কাম্বারব্যাচ, টম হল্যান্ড, চ্যাডউইক বোসমান, ডন ছেডলে, পল বেট্টানি, পল রুড, এলিজাবেথ ওলসেন, ব্রি লারসন, অ্যান্থনি ম্যাকিয়ে, সেবাস্টিয়ান স্ট্যান, টম হিডেলস্টোন, জো সালডানা, জশ ব্রোলিন , ক্রিস প্রাট প্রমুখ।
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
