তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব সংবাদদাতা, তিতুমীর কলেজ
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি তিতুমীর কলেজে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬। কলেজের ২২টি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে কলেজ মাঠে সমাপনী ইভেন্ট ও পুরস্কার বিতরণের মাধ্যমে এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।
গত ২২ জানুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জন্য পৃথকভাবে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। শিক্ষার্থী বিভাগে ছেলেদের ও মেয়েদের জন্য ১০০ মিটার, ২০০ মিটার ও ৪০০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, চাকতি নিক্ষেপ ও গোলক নিক্ষেপসহ একাধিক ইভেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণেও নির্ধারিত ইভেন্ট সমূহ আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে কলেজ মাঠে বর্ণাঢ্য প্যারেড মার্চ অনুষ্ঠিত হয়। এতে তিতুমীর কলেজ বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট ইউনিটসহ কলেজের ২২টি বিভাগের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক আলিয়া আক্তার এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এম এম আতিকুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আলেয়া আক্তার বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তক ও ইলেকট্রনিক ডিভাইসের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখলে চলবে না। সুস্থ শরীর, দৃঢ় মনোবল ও সহনশীল মানসিকতা গড়ে তুলতে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা অত্যন্ত জরুরি। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যতে আত্মবিশ্বাসী ও সক্ষম নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। আমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানাই।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব গুণ ভবিষ্যতে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
তিনি বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। আমি এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
- জামায়াত: নির্বাচন শান্তিপূর্ণ, ফল মেনে নেওয়ার সিদ্ধান্ত পরে
- জামায়াত আমির: জনগণের সরকার কায়েম হবে, দল-ব্যক্তি-পরিবারের নয়
- টাঙ্গাইলের মির্জাপুরে ভোটের সময় টাকা বিতরণে জামায়াত নেতা আটক
- মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পরিবহণ ব্যবস্থা গড়ার আহ্বান এরদোগান
- নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা উপদেষ্টার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- অর্থনৈতিক মন্দার আশঙ্কায় স্বর্ণ ও রুপার দাম ঊর্ধ্বমুখী
- ট্রাম্প নিয়ে তর্কে বাবার গুলিতে ব্রিটিশ তরুণীর মৃত্যু
- বাংলাদেশের নির্বাচন: বিশ্বমিডিয়ায় উৎসবমুখর পরীক্ষা
- শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন, সহিংসতার কোনো শঙ্কা নেই: ডিএমপি
- ভোট চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় সরাইলে পোলিং অফিসারের মৃত্যু
- খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রের বাইরে বিএনপি নেতার মৃত্যু
- নির্বাচনের ফলাফল কীভাবে গণনা ও ঘোষণা হয়
- আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- রমজানে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- জবি ভিসির সিদ্ধান্তে বিপাকে শিক্ষার্থীরা
- জবির বাসে করে ঈদে বাড়ি ফিরবে শিক্ষার্থীরাঃ উপাচার্য
- ঢাবি ক ও চ ইউনিট পাস ১৩.০৫ ও ২.৫০ শতাংশ
- এবারও আতিথিয়তায় ভাসবে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা
- বাহিরের খাতা কিনে পরীক্ষা দিচ্ছে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা
- কবি নজরুল সরকারি কলেজে বিআরটিসি বাস উদ্বোধন
- নিয়োগে বাধা নেই ভিকারুননিসার নতুন অধ্যক্ষ ফওজিয়ার
- বিনামূল্যে কোর্স করার সুযোগ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
- যেভাবে মার্কশীটসহ এইচএসসি`র ফল জানবেন
- জবিতে র্যাগিং বিড়ম্বনায় ইতিহাস বিভাগের পাঠদান স্থগিত
- সামাজিক মাধ্যমে সক্রিয় ৬৫ শতাংশ মাদ্রাসা শিক্ষার্থী
- প্রাথমিক বিদ্যালয়ে দেহ ব্যবসা!
- জবিতে স্বশরীরে ক্লাস নিতে অনিচ্ছুক শিক্ষকেরা
- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লুঙ্গি মিছিল
- বিশ্বসেরা ২১ জন গবেষকের তালিকায় জবি শিক্ষক
