২০নং ওয়ার্ডে পুরুষশূন্য প্রবাসীদের কিশোর গ্যাংয়ের হামলা আহত ৬জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২
গত ১২সেপ্টেম্বর সোমবার বিকেল থেকে ১৬সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা নগরীর সদর দক্ষিণ ২০নং ওয়ার্ডের কাজীপাড়া ফরাজী বাড়ি এলাকায় চাঁদার দাবীতে প্রবাসী পরিবারে ওপর দফায় দফায় হামলা, মারধর, লুটপাট, ভাংচুর ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী প্রবাসী পরিবারের ২জন লন্ডনে ও ২জন ইতালী থাকায় পুরুষ সদস্য বলতে পরিবারে কেবল ১ভাই ও ৯৫ বছর বয়সী বৃদ্ধ পিতা মাতা পত্রবধু ও নাতি নাতনিদের নিয়ে বাড়িটিতে বসবাস করেন।
সরেজমিনে ঘুরে, ভুক্তভোগী পরিবার, স্থানীয় প্রতিবেশী, স্বজন ও পুলিশের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মহল প্রবাসী পরিবারটির কাছে নানা ছুতোয়ায় চাঁদা দাবি করে আসছিলো। এর প্রেক্ষিতে গত সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কতিপয় ক'জন সাহেব সর্দারের ইন্দন ও প্রকাশ্য মদদে অর্ধ শতাধিক কিশোর সন্ত্রাসীরা বৃদ্ধ হাসমত ফরাজির বাড়িঘরে এলোপাতাড়ি হামলা চালায়। এসময় বাঁধা দিতে গিয়ে প্রতিবেশী ২নারী ও প্রবাসীর স্ত্রীসহ ৪নারী এবং হাসমত ফরাজীর ছেলে মোফাজ্জল হোসেন সহ গুরুতর আহত হয় ৬জন। আহতদের উদ্ধার করে কুমিল্লা সদর ও কুমেক সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মাঝে তিনজন এখনো চিকিৎসাধীন রয়েছে। গুরুতর আহত মোফাজ্জল এর স্ত্রী জানায় তার স্বামীর হাতের অপারেশন করানো হবে রবিবার। হামলার এখানেই শেষ নয়, এরপর আরো কয়েক দফায় হামলা চালানো ও হুমকি ধমকি অব্যাহত রয়েছে বলে অভিযোগ প্রবাসীদের পরিবারের সদস্যদের ।
ভুক্তভোগীদের অভিযোগ চাঁদা না দিলে এলাকায় বসবাস করতে দেয়া হবে না বলেও প্রকাশ্য হুমকি দেয়া হয় বারবার। সন্ত্রাসীদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছে না প্রবাসী পরিবারের সদস্যরা। এমন কি প্রবাসীদের কন্যারা স্কুলে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে উত্ত্যক্ত করার পাশাপাশি বিভিন্ন ধরনের হুমকিও দিচ্ছে বখাটেরা । ভয়ে বাজার করতেও যেতে পারছেন না পরিবারের কেউ। এ ঘটনায় প্রবাসীর পরিবার থানায় মামলা দায়ের করলে। গতকাল শুক্রবার বিকেলে ফের হামলা চালায় কিশোর গ্যাং এর নেতৃত্ব দেয়া এবাদুল, শাহপরান, মিজান, হারুন, সালাম, ফারুক, মমতাজ, হান্নান, তবারক ও জিহাদ সহ অর্ধশতাধিক সন্ত্রাসী হামলা চালায় প্রবাসী পরিবারটির ওপর ।
এসময় দেশীয় অস্ত্র ও ইট পাটকেল নিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয়। আহত ও ভুক্তভোগী প্রবাসী পত্নী হাজেরা আক্তার জানান, ৯৫বছর বয়সী বৃদ্ধ শশুর ছাড়া বাড়ির একমাত্র পুরুষ সদস্য মোফাজ্জলকে পিটিয়ে হাত ও বর্নকলার ভেঙ্গে দেওয়াসহ ৬জনকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করা হয়। এরপর শুক্রবার বিকেলে আবারো ব্যাপক ভাংচুর ও লুটপাট করে একই কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। অর্ধশতাধিক হামলাকারীদের মাঝে অপরিচিত বহিরাগত আনুমানিক ২০/২৫ জন হুড়মুড়িয়ে বাড়ির গেইট খুলে ঘরের ভেতরে ঢুকে পরে। এসময় ঘরের শিশু ও বৃদ্ধ হাসমত ফরাজীর গলায় ছুড়ি ধরে হত্যার ভয় দেখিয়ে নারীদের কাছ থেকে আলমীরা ও ড্রয়ারের চাবি ছিনিয়ে নিয়ে স্বর্ণালংকার, নেকলেস, চেইন, কানের, জিনিস সহ নগদ ৫লক্ষাধিক টাকা লুটে নেয় সন্ত্রাসীরা। বাড়িতে ধ্বংসাত্মক হামলা চালিয়ে বাড়ির প্রতিটি থাই গ্লাস সহ ঘরের আসবাবপত্র ভাংচুর ও ঘরে লুটপাট চালানো হয়। তিনি আরো জানান, হামলার শিকার পরিবারের সদস্যদের সাথে ভাংচুরকারীদের সাথে কোন পূর্ব শত্রুতার ঘটনা আছে বলেও তারা জানেন না, এমনকি বেশির ভাগ লোককেই চেনেন না। হামলা ও লুটপাটের সময় একজন কৌশলে ৯৯৯এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই ঘটনাস্থল থেকে সটকে পড়ে হামলাকারী কিশোরদের সন্ত্রাসী বাহিনী। একের পর এক নৃশংস ঘটনা ও হামলার পর থেকে প্রাণের ভয়ে বাড়িতে অবস্থান করছেন বলে জানান। আহতদের দেখতে কিংবা বাজার পর্যন্ত করতে বেরুতে পারছেন না। ইতালি ও লন্ডন থেকে ৪ প্রবাসীরা প্রতিবেদকের সাথে যোগাযোগ করে পরিবারের জান মালের নিরাপত্তা চেয়ে জেলা পুলিশ সুপার, সংশ্লিষ্ট মহল ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন।
এসব অভিযোগের বিষয়ে জানতে, অভিযুক্তদের কয়েকজনের বাড়িতে খোঁজ করে তাদের কাউকেই পাওয়া যায়নি। তবে অভিযুক্ত হারুনের বাড়ি গিয়ে তাকে না পাওয়া গেলেও পাওয়া যায় তার স্ত্রীকে। এসময় তিনি অভিযোগ অস্বীকার করে বলেন তার স্বামী বা সন্তাদের কেউ এ হামলার সাথে জড়িত নয়। প্রতিবেশি মিজান মিয়ার ছেলে শাহপরান বহিরাগত লোকজন এনে হামলা চালিয়েছে বলে স্বীকার করেন তিনি। ভুক্তোভোগীদের সহায়তা না করায় মিথ্যা মামলায় তার স্বামী সন্তানদের আসামী করা হয়েছে বলেও জানান হারুনুর রশিদের স্ত্রী।
এবিষয়ে নগরীর ২০নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন জানান, বিষয়টি মুলত একটি সম্পত্তিকে কেন্দ্র করে। এর আগে কয়েক বার সমস্যা সমাধানের চেষ্টাও করা হয়। পরে স্থানীয় ভাবে সমাধান সম্ভব না হওয়ায় এলাকায় দুটো পক্ষ হয়। মনে হচ্ছে সেই বিরোধকে কেন্দ্র করেই নতুন ভাবে এ ঘটনার সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। বিষয়টি সমাধানের চেষ্টা করছি। এখানে পক্ষ বিপক্ষে যেই হোক সকলেই আমার এলাকার লোক। যারা মারধর হামলা ও ভাংচুর করেছে তারা যেই হোক তাদের কঠোর বিচার করা হবে। এমন আর কোন ঘটনা যেন না ঘটে সে বিষয়ে এলাকার সকলকে সাবধান করা হয়েছে। এমন কোন বিশৃঙ্খলা আবার কেউ করলে প্রশাসনের মাধ্যমে আইনানুগ যে ব্যবস্থা নেয়া দরকার তা নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে সকলকে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের মোফাজ্জল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার বিকেলেও ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে আহতদের খোঁজ খবর নেয়া হয়েছে। গতরাতে অভিযান চালিয়ে ২আসামীকে কে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঐ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক পুলিশী নজরদারি অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সদর দক্ষিণ থানা পুলিশ।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
