হাঁসফাঁস গরমে রমরমা এসির বিক্রি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩
তীব্র গরমে জনজীবনে নাভিশ্বাস। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া হচ্ছে সতর্কবার্তা। ৩৮-৩৯ ডিগ্রিতে ঘুরপাক খাওয়া এ তাপমাত্রা ৪২ ডিগ্রি পর্যন্ত ছোঁয়ার পূর্বাভাস সংস্থাটির। সঙ্গে আর্দ্রতা কম থাকায় বাইরে বের হওয়াই যেন দায়! দিন-রাত ঘরে-বাইরে হাঁসফাঁস অবস্থায় একটু স্বস্তি পেতে চাহিদা বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এয়ারকন্ডিশনারের (এসি)।
আমদানিকারক, প্রস্তুতকারী প্রতিষ্ঠান ও রাজধানীতে বেশ কিছু বিক্রয়কেন্দ্র ঘুরে জানা যায়, রাজধানীতে গত কয়েকদিনে এসির বিক্রি প্রায় বেড়েছে ৩০ শতাংশ।
এসির প্রধান বাজার স্টেডিয়াম মার্কেট, কারওয়ান বাজার ও মালিবাগে সরেজমিনে দেখা যায়, এসির শোরুমগুলোতে ক্রেতাদের ভিড়। এর মধ্যে ঈদের কারণেও অনেকে এসি কিনছেন। কাউকে কাউকে বুকিং দিয়ে যেতেও দেখা যায়। কেউ আবার বিভিন্ন ব্র্যান্ডের এসির দরদাম শুনছেন কেনার উদ্দেশ্যে। সাধ্যের মধ্যে দাম আর মান সমন্বয় করে কিনছেন পছন্দের এসি। এ সুযোগে ক্রেতা আকর্ষণের জন্য নগদ মূল্য ছাড়ের পাশাপাশি নানান অফার দিচ্ছে বিভিন্ন ব্র্যান্ড। রাখছে কিস্তি সুবিধাও।
আরও পড়ুন>> ৫৩ জেলায় তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৯.৬ ডিগ্রি
দেশের বাজারে এসি বিক্রি করে এমন ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে- ভিশন, ওয়ালটন, স্যামসাং, জেনারেল, গ্রি, ইউনিটেক, তোশিবা, কনিয়ন, কনকা, মিনিস্টার, সিঙ্গার, হিটাচি, ট্রান্সটেক, শার্পসহ বিভিন্ন কোম্পানি। এর মধ্যে ব্র্যান্ড ও মানভেদে এক টন, দেড় টন ও দুই টনের এসি কেনা যাচ্ছে ৩৫ হাজার থেকে ৮০ হাজার টাকার মধ্যে।
মালিবাগে সিঙ্গার শোরুমের ইনচার্জ ফরিদুল রেজা বলেন, প্রতি বছরই গরমে এসির চাহিদা ও বিক্রি বাড়ে। তবে এবার গরমের তীব্রতা বেশি হওয়ায় চাহিদা একটু বেশি। গত কয়েকদিন খুব ক্রেতা আসছে। গত বছরের তুলনায় বিক্রিও বেড়েছে।
আরও কয়েকজন বিক্রেতা জানান, মার্চের প্রথম থেকেই এসি বিক্রি শুরু হয়েছে। এপ্রিলের শেষ দিকে বিক্রি ব্যাপকহারে বেড়েছে। তবে এবছর গত তিনদিনে বিক্রি অনেক বেশি, যা আরও দেড় দুই সপ্তাহ পরে হয়। যেহেতু এপ্রিলে বিক্রি ব্যাপকহারে বেড়েছে, মে মাসে এসি বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা।
আরও পড়ুন>> তীব্র তাপপ্রবাহের শঙ্কা, বৃষ্টি হতে পারে ২০ এপ্রিলের পর
স্টেডিয়াম মার্কেটের ক্রেতা শাহিন আক্তার বলেন, যে গরম পড়েছে তাতে বাচ্চারা খুব অস্বস্তিতে রয়েছে। তাপমাত্রা প্রতিদিনই বাড়ছে। বাসায় আব্বা-আম্মাও অসুস্থ। তারা এ গরমে আরও অসুস্থ হয়ে গেছেন। তাই এসি ছাড়া উপায় দেখছি না।
তিনি বলেন, ঈদের কেনাকাটা কমিয়ে বাধ্য হয়ে এসি কিনতে এসেছি। মান ও দাম যাচাই-বাছাই করছি। কারণ এসি তো আর একদিনের জন্য নয়। পছন্দ আর দাম মিললে কিনবো। কিস্তি সুবিধাও দেখছি। দেখি কী হয়।
আরও পড়ুন>> চুয়াডাঙ্গায় গরমের সঙ্গে বাড়ছে তরমুজ-ডাবের দাম
বিক্রি বিষয়ে ওয়ালটন এয়ার কন্ডিশনের হেড অব সেলস মুহাইমিনউল বারী বলেন, আমাদের বিক্রি গত তিনদিনে বুস্ট করেছে। মার্চের যে কোনো সপ্তাহের চেয়ে সেটা প্রায় ৩০ শতাংশ বেশি। এভাবে বিক্রি হলে চলতি মাসে বিক্রি মার্চের থেকে দ্বিগুণ হবে বলে আশা করছি।
তিনি বলেন, এখন এসি প্রয়োজনীয় পণ্য হয়ে গেছে। বিলাসীপণ্য নয়, এটি জীবনযাপনের অপরিহার্য অংশ। কারণ গরমে স্বস্তি পেতে মধ্যবিত্তরাও এখন এসি কিনছেন।
বাড়তি ক্রেতা টানতে বিশেষ মূল্যছাড় দিয়েছে অনেক কোম্পানি। কোনো কোনো ব্র্যান্ড আবার বিক্রি বাড়াতে ঈদে স্ক্রাচকার্ড ও গিফট দিচ্ছে। এছাড়া ফ্রি ডেলিভারিসহ বিনামূল্যে এসি ইনস্টল করে দেওয়া হচ্ছে।
দেশে বছরে প্রায় পাঁচ লাখ পিস এসির চাহিদা রয়েছে বলে তথ্য দিয়েছে বাংলাদেশের এসি আমদানিকারক কোম্পানিগুলোর সংগঠনের সভাপতি ও সুপ্রিম এয়ারকন্ডিশনিং কোম্পানির সিইও এম লুৎফর রহমান। তিনি বলেন, দেশে এ চাহিদার প্রায় ৬০ শতাংশ আমদানি ও ৪০ শতাংশ দেশি কোম্পানিগুলোর মাধ্যমে পূরণ হচ্ছে। তবে দিন দিন আমদানি কমে দেশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিত্ব বাড়ছে।
এম লুৎফর রহমান আরও বলেন, এখন গরমের কারণে বাজারে ৩০ শতাংশের মতো বিক্রি বেড়েছে। আর দেশে যে এসির চাহিদা রয়েছে তার প্রায় ৬০ শতাংশ এপ্রিল থেকে জুনে বিক্রি হচ্ছে। বাকিটা হচ্ছে বছরের অন্য সময়ে।
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
