স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে প্রবাসী স্বামী খুন, আটক ২
শরীয়তপুর প্রতিনিধি,
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৩
স্ত্রীর পরকীয়া প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো কাঁচির আঘাতে খুন হয়েছেন দুবাই প্রবাসী স্বামী আলাউদ্দিন বেপারী (৩৪)। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মজিল হক বেপারী কান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটেছে।
নিহত প্রবাসী আলাউদ্দিন বেপারী ওই গ্রামের মুকবুল হক বেপারীর ছেলে। আটককৃতরা একই গ্রামের ওবায়দুল্লাহ মৃধার দুই ছেলে আব্দুল্লাহ মৃধা (২৫) ও রিফাত মৃধা (২০)।
এছাড়া মারামারি ছাড়াতে গিয়ে আহত হয়েছেন একই গ্রামের সাদেক প্রধানীয়ার ছেলে কিরন প্রধানীয়া (২২)। তিনি বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত আলাউদ্দিন বেপারীর মরদেহও একই হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দিন বেপারী দীর্ঘদিন ধরে দুবাই প্রবাসী ছিলেন। তার স্ত্রী রুমা আক্তার (২৮) দুই ছেলে-মেয়ে নিয়ে বাড়িতে থাকতেন। অভিযুক্ত আব্দুল্লাহ মৃধা আলাউদ্দিন বেপারীর একটি দোকান ভাড়া নিয়ে টেইলার্সের ব্যবসা করতেন। ভাড়া তোলাসহ কাপড় সেলাই করতে গিয়ে রুমার সঙ্গে আব্দুল্লাহর সম্পর্কের উন্নতি হয়। এক মাস আগে আলাউদ্দিন দেশে ফেরার পর আব্দুল্লাহ ও রুমার সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানতে পারেন। তবে স্থানীয় মুরব্বিরা বিষয়টি নিয়ে উভয়পক্ষকে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। তারপর আলাউদ্দিন আব্দুল্লাহ মৃধার সঙ্গে বিষয়টি নিয়ে তর্কে জড়িয়ে পড়লে আব্দুল্লাহ তার হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে আলাউদ্দিনের ঘাড়ে আঘাত করেন। স্থানীয়রা ছাড়াতে গেলে তারাও আহত হোন। এরপর আলাউদ্দিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্ত্রী রুমা আক্তার ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন ধরে আব্দুল্লাহ আমার একটি গোপন ছবি দিয়ে আমাকে জ্বালাতন করত। ভয় দেখিয়ে বলত, ফেসবুকে ছবি ভাইরাল করে দেব। সেই ছবি আজ আমার মোবাইলে দিয়েছে সে। ছবিটি আমি ডিলেট করিনি, আমার স্বামীকে দেখানোর জন্য। সে ছবি দেখতে পেয়ে আব্দুল্লাহর দোকানে গিয়েছিল। তারপর এই ঘটনা ঘটেছে।
মো. তাহের আলী নামে স্থানীয় একজন ঢাকা পোস্টকে বলেন, পরকীয়া প্রেমের কারণে এই জঘন্য ঘটনা ঘটেছে। আব্দুল্লাহ মৃধা আলাউদ্দিন বেপারীর ঘাড়ে কাঁচি ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করেছে। এরকম ঘটনা যেন আর না ঘটে সেজন্য সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচার দাবি করছি।
আলাউদ্দিন বেপারীর ছোট বোন তানজিলা আক্তার ঢাকা পোস্টকে বলেন, আব্দুল্লাহ ও রুমা প্রেম করে। বিষয়টি নিয়ে জানাজানি হওয়ার পর বিচার সালিশ হয়েছে। বিচারে আব্দুল্লাহকে সর্তক করে দেওয়া হয়েছিল। আলাউদ্দিনকে হত্যাকারী আব্দুল্লাহ মৃধা, তার ভাই রিফাত মৃধা ও রুমা আক্তারের উপযুক্ত বিচার দাবি করছি আমি।
বিষয়টি নিয়ে শরীয়তপুরের সহাকারী পুলিশ সুপার (ভেদরগঞ্চ সার্কেল) মুসফিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আলাউদ্দিনকে কাঁচির আঘাতে খুন করা হয়েছে। এই ঘটনায় আব্দুল্লাহ মৃধা ও রিফাত মৃধা নামে দুইজনকে আটক করেছে পুলিশ। আলাউদ্দিনের স্ত্রী রুমা আক্তারের সঙ্গে আব্দুল্লাহর প্রেমের সম্পর্ক ছিল বলে জানতে পেরেছি। তাদের পরকীয়া প্রেমের বিষয়টি নিয়ে এলাকার মুরব্বিরা তাদেরকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছিল। মুরব্বিদের সিদ্ধান্ত ছিল, যে যার মত থাকবে। তারপরও পরকীয়া প্রেম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পরকীয়া প্রেমিকের হাতে খুন হয়েছেন প্রবাসী আলাউদ্দিন বেপারী। এঘটনায় মামলা হওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
