সৈয়দপুর রেল স্টেশনে সিসি ক্যামেরা নেই, বেড়েছে চুরি-ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩
নীলফামারীর সৈয়দপুরে যাত্রী নিরাপত্তায় স্থাপিত সিসি টিভি ক্যামেরা রেলওয়ে স্টেশনে সংস্কার কাজের জন্য ২০২২ সালে খুলে রাখা হয়। সংস্কার কাজ শেষ হওয়ার প্রায় এক বছর অতিবাহিত হলেও সেই সিসি ক্যামেরাগুলো আর স্থাপন করা হয়নি।
এতে করে বেড়েছে চুরির ঘটনা।
যাত্রীদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে এভাবে দীর্ঘদিন থেকে অরক্ষিত এ স্টেশনে নিরাপত্তাহীনভাবে চলাচল করতে হচ্ছে।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, স্টেশনটি রেলওয়ে পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনের প্ল্যাটফর্ম সিসি টিভি ক্যামেরার আওতায় আনা হয় ২০১৬ সালে। তবে গত বছর ৩ কোটি টাকা ব্যয়ে রেলওয়ের এ স্টেশনে আধুনিকায়নের কাজ করা হয়। সেই সময় প্ল্যাটফর্ম শেড নির্মাণের জন্য সব সিসি টিভি ক্যামেরা খুলে রাখা হয়। কিন্তু সংস্কার শেষ হওয়ার প্রায় এক বছর অতিবাহিত হলেও সিসি টিভি ক্যামেরাগুলো পুনঃস্থাপন করা হয়নি। এতে করে অপরাধমূলক কার্যক্রম বেড়েছে, যা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।
সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার বাসিন্দা আলতাফ হোসেন (৪৫) নামে এক যাত্রী জানান, ট্রেনে করে নিয়মিত এই রুটে তাকে চলাচল করতে হয়। সম্প্রতি ব্যবসার কাজে ট্রেনে করে সৈয়দপুর রেলস্টেশন থেকে ঢাকা যাচ্ছিলেন তিনি। কাগজে মোড়ানো দেড় লাখ টাকা ছিল তার পকেটে। ট্রেনে উঠতে গিয়ে কেউ তার পকেট থেকে টাকাটা বের করে নেন। ট্রেনে ওঠার পর বিষয়টি বুঝতে পেরে ট্রেন থেকে নেমে পড়েন তিনি।
পরে স্টেশনের রেলওয়ে থানায় গিয়ে অভিযোগ করেন। টাকাটা কে নিয়েছে তা সিসি ক্যামেরা অনুসন্ধানের পুলিশকে অনুরোধ করেন তিনি। কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয় স্টেশনে সিসি ক্যামেরা নেই। ফলে নিরাশ হয়ে ফিরতে হয় তাকে। আলতাফ হোসেন শুধু একাই নন তার মতো এ রুটে নিয়মিত চলাচলকারী অনেকেই অভিযোগ করেন সিসি টিভি ক্যামেরা না থাকায় তাদের প্রায় এ ধরনের ঘটনার শিকার হতে হচ্ছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, গুরুত্বপূর্ণ এ রেলওয়ে স্টেশন অপরাধমুক্ত রাখতে সিসি টিভি ক্যামেরাগুলো জরুরি ভিত্তিতে পুনঃস্থাপন করা দরকার। তা না হলে অপরাধ নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে। অপরাধীরা অপরাধ করে সহজেই পার পেয়ে যাচ্ছে। তাদের শনাক্ত করা যাচ্ছে না।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার ওবাইদুল ইসলাম রতন বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ স্টেশনের গুরুত্বপূর্ণ স্থানে ১০টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এসব সিসি টিভি ক্যামেরা নিয়ন্ত্রণ করত স্টেশন মাস্টারের অফিসকক্ষ। কিন্তু স্টেশন সংস্কারের সময় সেগুলো খুলে রাখা হলেও সেগুলো পুনঃস্থাপন করা হয়নি। ক্যামেরাগুলো পুনঃস্থাপনের দায়িত্ব ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী পার্বতীপুর কার্যালয়ের। বিষয়টি তাদের জানানো হয়েছে।
পার্বতীপুর কার্যালয়ের রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (টেলিকম) আব্দুল মালেক বলেন, জনবল সংকটের কারণে সিসি টিভি ক্যামেরাগুলো পুনঃস্থাপন করা সম্ভব হচ্ছে না। যেভাবেই হোক না কেন খুব শিগগিরই ক্যামেরাগুলো পুনঃস্থাপন করা হবে।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
