সেশনজট কমাতে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘বিশেষ রোডম্যাপ’
রাজশাহী প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২
এছাড়া চিকিৎসক ও নার্সদের দক্ষতা বৃদ্ধিতে গত মাসে নেদারল্যান্ডসের ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারভিত্তিক প্রকল্পে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানের।ফলে উচ্ছ্বসিত রামেবি অধিভুক্ত ৭৩টি কলেজের প্রায় ১০ হাজার শিক্ষার্থী।
এসব ভূমিকায় প্রশংসায় ভাসছেন রামেবি উপাচার্য প্রফেসর ডা. এজেডএম মোস্তাক হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. আনোয়ার হাবিব।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,রামেবির অধীনে সরকারি ও বেসরকারি মোট ৭৩টি কলেজে এমবিবিএস,বিডিএস,বিএসসি ইন নার্সিং (বেসিক ও পোস্ট বেসিক),মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব ও ফিজিওথেরাপিস্ট) এবং ইউনানি হামদর্দ কোর্স চালু রয়েছে। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে ১৩টি করে ২৬টি।নার্সিং কলেজের সংখ্যা ৪৪।এর মধ্যে ৬টি সরকারি কলেজ। ইউনানি হামদর্দ কলেজ একটি ও আইএইচটি রয়েছে দুটি।২০১৭-১৮ সেশন থেকে এ কোর্সগুলো রামেবির অধিভুক্ত হয়।এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে এ কোর্স করার সুযোগ ছিল।
সূত্র মতে,রামেবির অধীনে এমবিবিএস কোর্সে অধ্যয়নরত রয়েছেন সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী। ২৬টি মেডিকেল কলেজে শুধুমাত্র ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৫৪৫।
তবে,বিএসসি ইন নার্সিং বেসিক ও পোস্ট বেসিক কোর্সের ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ এ তিন সেশনে মোট শিক্ষার্থী রয়েছেন ৩ হাজার ৩১৩ জন।
সূত্র জানায়,নিয়োগের পর শিক্ষার্থীদের পরীক্ষা পদ্ধতি ও গ্রহণের দিকে বিশেষ নজর দেন রামেবি উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রক।সেশনজট কমাতে সংশ্লিষ্ট অনুষদের ডিন ও কলেজসমূহের অধ্যক্ষদের সঙ্গে দফায় দফায় মিটিংয়ের পর তৈরি করেন ‘বিশেষ রোডম্যাপ’।
সেই রোডম্যাপ অনুযায়ী,গত ১৫ ডিসেম্বর থেকে বিএসসি ইন নার্সিং বেসিক ও পোস্ট বেসিক এবং ১৮ ডিসেম্বর থেকে এমবিবিএস পরীক্ষা শুরু করা হয়েছে।গতকাল বুধবার থেকে শুরু হয়েছে বিডিএস কোর্সের পরীক্ষা এবং ইউনানি হামদর্দ কোর্সের পরীক্ষা শুরু হবে আগামী ২২ জানুয়ারি থেকে।কোডিং-ডিকোডিং পদ্ধতিতে তৈরি করা হয় শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল। আগামী ১৩ মার্চ থেকে এমবিবিএস ও মে মাসে নার্সিংয়ের পরবর্তী ফাইনাল পরীক্ষা নেয়া হবে বলে জানা গেছে।
তথ্যমতে,চিকিৎসক ও নার্সদের উন্নতমানের প্রশিক্ষণের জন্য গত ২৩ নভেম্বর নেদারল্যান্ডসের ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল রামেবিতে এসে চুক্তি স্বাক্ষর করে।দুই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও নার্সদের বাস্তবমুখি প্রশিক্ষণ ও গবেষণা, স্নাতকোত্তর কোর্সসমূহের পড়ালেখা ও থাকার সুযোগ সৃষ্টি,টেকনোলজিতে দক্ষ এবং মানবসম্পদ বিনিময় ব্যবস্থা করার মতো এজেন্ডা রয়েছে এ চুক্তিতে।
চুক্তি অনুযায়ী,গত মাসেই সিরাজগঞ্জে ১৬ জন নার্সকে প্রশিক্ষণ দিয়েছে ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল।আগামীতে নেদারল্যান্ডসে স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগও পাবেন এখানকার নার্স ও চিকিৎসকরা।
দ্রুত পরীক্ষা গ্রহণে হিমশিম খেতে হলেও শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মো. আনোয়ার হাবিব বলেন,করোনার প্রভাবে কিছুটা পিছিয়ে যেতে হয়েছে।তবে ইতোমধ্যে রোডম্যাপ তৈরির মাধ্যমে সেশনজট দূরীকরণে কার্যক্রম শুরু করেছি।শিক্ষার্থীদের দিকে খেয়াল রেখেই আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেজন্য একসঙ্গে চলমান রয়েছে ৬৫টি কেন্দ্রে এমবিবিএস ও নার্সিং পরীক্ষা।
এ ব্যাপারে রামেবি উপাচার্য প্রফেসর ডা. এজেডএম মোস্তাক হোসেন বলেন,এমবিবিএস কোর্সে অন্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে অলরেডি ৬ মাস এগিয়ে আছি আমরা।সর্বোচ্চ এক বছরের মধ্যে একাডেমিক সব জটিলতা নিরসন হবে। নেদারল্যান্ডসের ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের চুক্তিও হয়েছে।এতে নার্সিং শিক্ষা ব্যবস্থার বিশেষভাবে ইমপ্রুভ হবে।তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি প্র্যাকটিক্যালি প্রশিক্ষিত হবে এখানকার নার্সরা।স্কলারশিপে তাদের বিদেশ পাঠিয়ে উচ্চশিক্ষা দেয়ার ব্যাপারেও আমাদের পরিকল্পনা রয়েছে।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
