‘সমঝোতা বড় কথা নয়, যারা আসবে তাদের নিয়ে নির্বাচন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩
নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, রাজনৈতিক সমঝোতা বড় কথা নয়। যে দলগুলো আসবে আমরা তাদের নিয়ে নির্বাচন করব।
রোববার (০৮ অক্টোবর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।
রাশেদা সুলতানা বলেন, সংলাপের কোনো উদ্যোগ হয়নি। কখন কীভাবে সংলাপ করব তখন দেখা যাবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব। রাজনীতিতে সমঝোতা আমাদের কাজ না। সংবিধান অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। রাজনৈতিক সমঝোতা বড় কথা নয়। যে দলগুলো আসবে আমরা তাদের নিয়ে নির্বাচন করব। আমাদের উদ্যোগ, আস্থার জায়গায় আমরা কাজ করছি। নিরপেক্ষতা... আমরা এই বিষয়ে পিছপা হব না। ওনাদের (রাজনৈতিক দলগুলোর) আস্থা ও মানসিকতার উন্নয়ন করতে হবে।
তিনি বলেন, মাঠ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন করে কিছু নেই। ভোট কীভাবে সুষ্ঠু করা যায়, এই বিষয়ে আলোচনা হয়েছে। তারা চ্যালেঞ্জের বিষয়ে কিছু বলেননি। আমরা নির্বাচন করতে পারব না, এই চ্যালেঞ্জ নিয়ে তারা কিছু বলেননি। আমাদের দুর্গম অঞ্চলে কীভাবে নির্বাচনী সরঞ্জাম পাঠাবো, তাদের কিছু দাবি দাওয়া ছিল। মিক্সড (ডিসিদের সঙ্গে তারাও) করে রিটার্নিং কর্মকর্তা হতে চায়। এটা সত্যি কথা রিটার্নিং কর্মকর্তা অ্যাডমিন ক্যাডার থেকে দেওয়া হয়। ওদের দাবি চাইলে সব। দেওয়ার মতো অ্যাবিলিটি নেই, তবে বাছাই করে কিছু দেওয়া যায়, ওরা ওইরকম কিছু চাচ্ছে। আমাদের কিছু দিলে সম্মানিত বোধ করি।
রাশেদা সুলতানা আরও বলেন, সব দল অংশ নেওয়া না নেওয়া প্রশ্ন নয়; প্রশ্ন হলো ভোটের সময় ২০১৪ সালে কিছু জায়গায় আক্রমণ হয়েছিল, এই উদাহরণ দিয়ে বলেছিল, যদি সব দল না আসে তবে যেন সেফটি মেজারমেন্ট রাখা হয়। সিকিউরিটি মানে অফিসের সিকিউরিটি, তবে ২০১৪ সালে কী হয়েছিল আমি জানি না। যদি আগুন দিয়ে দিল, লুটপাট করে ফেলল। এই অফিস যেন নিরাপদ থাকে। তাদের দাবি দাওয়া নিয়ে বসব। তবে এখনও কংক্রিট সিদ্ধান্ত হয়নি।
এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয়হীনতার কথা বলেনি। তাদের প্রমোশন নিয়ে আলোচনা হয়েছে। অনেক অফিসে জনবল নেই। সুনির্দিষ্ট ফোর্স বলেনি। ইউরোপীয় ইউনিয়নের একটি দল আসবে। তবে আমাদের সঙ্গে বসবে, এই বিষয়ে এখনও কিছু হয়নি। ওনারা বাজেট সমস্যার কথা বলেছেন। ওনারা বেশি করে পাঠালে পাঠাক। ওনারা আসুক আরও বসব। তবে ওনাদের বাজেটের কিছু সমস্যা আছে। ওনারা বেশি করে পাঠান, এটা আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এতে আমাদের কোনো আপত্তি নেই। যেদিন বসব সেই দিন জানাব, তবে অগ্রিম কিছু বলতে চাচ্ছি না।
সাবেক এই জেলা জজ বলেন, আমাদের একটা অবস্থান আছে আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন করব। এটা আমাদের অঙ্গীকার, একটা প্রত্যয়, যেহেতু আমরা শপথ নিয়েছি ভালো নির্বাচনই করব। আমরা অত্যন্ত নিষ্ঠাবান যে, একটা ভালো নির্বাচন করব। এটা বিশ্বাস করা না করা তাদের ব্যাপার। এখানে আমাদের কিছু করার নেই। এ পর্যন্ত আমরা যতগুলো নির্বাচন করেছি কোথাও কোনো ব্যত্যয় করেছি, কোনো আইন ভঙ্গ করছি? আমরা ভালো নির্বাচন করার চেষ্টায় আছি। আমরা চাই একটা ভালো নির্বাচন হোক, সেই নিরন্তর চেষ্টা করে যাচ্ছি। আমাদের আন্তরিকতার কোনো কমতি নেই।
অন্য এক প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, সুষ্ঠু নির্বাচনে সরকারের সহায়তা নিতেই হবে। তারা সহায়তা না দিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সরকারও চায় একটা ভালো নির্বাচন হোক, এটা আমরা বিশ্বাস রাখি। আমরা আশাবাদী সরকারও চায় একটা সুষ্ঠু নির্বাচন হোক। তবে পাব কি পাব না, এটা এখন বলা যাবে না। যখন পাব না, তখন ঘটে গেলে বলা যাবে। ভবিষ্যৎ কী হবে, এটা বলা যাবে না। আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি একটা সুষ্ঠু নির্বাচনের। আমাদের চাওয়া ও লক্ষ্য একটাই সুষ্ঠু ও সুন্দর নির্বাচন। ভোটার আসবে ভোট দেবে এটাই চাওয়া। কী ঘটে যাবে, কী ঘটবে না এটা বলা কঠিন।
পর্যবেক্ষক না এলে নির্বাচনের গ্রণযোগ্যতা হারাবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পর্যবেক্ষক আসলেও গুরুত্বপূর্ণ না আসলেও গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষক যদি কেউ না পাঠান তাহলে আমাদের দেশে কী পর্যবেক্ষক নেই? আমাদের কি জনগণ নেই, আমাদের বড় পর্যবেক্ষক আমাদের জনগণ। আমাদের মিডিয়া আছে, মিডিয়াও গুরুত্বপূর্ণ। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন।
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
