রেজাল্ট নিয়ে নায়িকা পূজার মিথ্যাচার!
প্রকাশিত: ৭ মে ২০১৯
‘পোড়ামন ২’ খ্যাত নায়িকা পূজা চেরী। চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। সে কথা সবারই জানা। গতকাল ঘোষণা করা হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল। দুপুরে জানা যায়, কৃতিত্বের সঙ্গে বাণিজ্য বিভাগ থেকে ‘এ গ্রেডে’ উত্তীর্ণ হয়েছেন পূজা। তার জিপিএ ৪.৩৩। এমন রেজাল্টের পর তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন।
তবে সন্ধ্যে বেলায় হঠাৎ করেই ফেসবুকে প্রকাশ হয় এসএসসি ফল নিয়ে পূজা চেরী মিথ্যাচারের তথ্য। সে নিয়ে ফেসবুকে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই একটি রেজাল্টশিট ফেসবুকে পোস্ট করছেন। যেখানে দেখা যায় পূজা চেরী জিপিএ ৪.৩৩ নয়, তিনি পেয়েছেন ৩.৩৩। পরে বিষয়টি যাচাই করেও এর সত্যতা পাওয়া গেল। ভাইরাল হওয়া রেজাল্টশিটে থাকা রোল নাম্বার দিয়ে ১৬২২২ নম্বরে বার্তা পাঠালে ফিরতি বার্তায় জানা যায়, এটি পূজারই রোল নাম্বার। এই রোলে পূজা চেরী রায় নামে শিক্ষার্থীর রেজাল্ট দেখাচ্ছে জিপিএ ৩.৩৩।
শুধু তাই নয়, গতকাল এবং বিভিন্ন সময় গণমাধ্যমকে নিজের স্কুল সম্পর্কেও ভুল তথ্য দিয়েছেন পূজা চেরী। তার এসএসসি ফল প্রকাশের বিবরণীতে দেখা গেল তিনি মূলত পড়াশোনা করেন মগবাজার গার্লস স্কুলে। সেখান থেকেই এসএসতি পরীক্ষায় অংশ নিয়েছেন। কিন্তু বারবার তিনি নিজেকে ক্যান্টনমেন্ট এলাকার একটি স্কুলের শিক্ষার্থী হিসেবে দাবি করে আসছেন।
তার এমন মিথ্যাচারে হতবাক সবাই। বিব্রত হয়েছেন শোবিজের মানুষজন যারা পূজাকে ‘এ’ গ্রেড পেয়েছে বলে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন ফেসবুকে। স্কুল ও রেজাল্ট লুকিয়ে কী ফায়দা হতে পারে সেটা কেউ অনুমান করতে পারছেন না।
এদিকে এ বিষয়টি নিয়ে বারবার যোগাযোগ করা হলেও চিত্রনায়িকা পূজা সাড়া দেননি। তবে একদমই চুপ নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। তারা পূজা চেরীর সততা নিয়ে প্রশ্ন তুলছেন। করছেন নানা রকম সমালোচনাও।
তবে অনেকেই পূজার পাশে দাঁড়িয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে। তারা বলছেন, হয়তো এটা মনের অজান্তেই কোনো মিসটেক। রেজাল্ট নিয়ে ভুল তথ্য প্রতিবছরই ছড়ায়। যিনি পূজাকে তার রেজাল্ট জানিয়েছিলেন তিনি হয়তো ভুল বলেছেন। পূজা যেটা জেনেছেন সেটাই সাংবাদিকদের জানিয়েছিলেন। ভুল-শুদ্ধ তখনো যাচাই করার সুযোগ হয়নি।
প্রসঙ্গত, পূজা চেরী ২০ আগস্ট ২০০০ সালে খুলনার গাজিরহাটে জন্মগ্রহণ করেন। মডেলিং ও শিশুশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু হয়। শিশুশিল্পী হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের পর ২০১৮ সালে ‘নূর জাহান’ চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক ঘটে।
একই বছর তিনি ব্যবসাসফল ‘পোড়ামন ২’ ও প্রশংসিত ছবি ‘দহন’-এ অভিনয় করেন। দুটি ছবিতেই তিনি অভিনয় করেছেন সিয়ামের বিপরীতে। দুটি ছবিই জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মাণ করেছেন রায়হান রাফি
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
