রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে বিশ্ব নেতাদের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৩
নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানের
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণের জন্য মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানাচ্ছেন বিশ্ব নেতারা।
এরইমধ্যে জাপানের সম্রাট নারুহিতো, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা, ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি, মালয়েশিয়ার রাজা সুলতান হাজি আহমেদ শাহ আল মুস্তাইন বিল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব পৃথক বার্তায় তাকে অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে নেতারা সম্পর্ক আরও জোরদার করার ওপর জোর দেন।
জাপানের সম্রাট নারুহিতো তার বার্তায় বলেছেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আপনার সাফল্য ও সুখ এবং আপনার দেশের জনগণের সমৃদ্ধির জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি।
ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে গুরুদায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন। তিনি বলেন, আপনার দেশের স্বাধীনতা লাভের পর থেকে ঢাকা ও রোম বন্ধুত্বের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ। ইতালির বৃহৎ বাংলাদেশি সম্প্রদায়ের অবদানে এই বন্ধন সময়ের সঙ্গে সঙ্গে সুসংহত হয়েছে।
তিনি আরও বলেন, আপনার কার্যকালের সময় আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ থাকবে।
ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি তার বার্তায় বলেছেন, ইরান ও বাংলাদেশের জনগণের সাংস্কৃতিক, ঐতিহাসিক ও ধর্মীয় বন্ধন এবং অভিন্ন মূল্যবোধের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে সহযোগিতার একটি ভালো ধারাবাহিকতা রয়েছে এবং ইসলামী বিশ্বে তা গুরুত্বপূর্ণ ও প্রভাব রাখছে।
তিনি বলেন, আমরা সবক্ষেত্রে এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে আমাদের সম্পর্কের আরও অগ্রগতি আশা করছি। আমি মহান আল্লাহর কাছে আপনার মঙ্গল ও সাফল্যের পাশাপাশি বাংলাদেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি।
মালয়েশিয়ার রাজা আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ ইবনি আলমারহুম সুলতান হাজী আহমদ শাহ আল-মুস্তা' ইন বিল্লাহ এক বার্তায় সাহাবুদ্দিনকে তার উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, আমরা মালয়েশিয়া এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অনেক মূল্যায়ন করি এবং এটি আমার আন্তরিক আশা যে, এটি আমাদেরকে অভিন্ন স্বার্থের বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।
জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও তার অভিনন্দন বার্তায় বলেন, জাপানের সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনার দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাতে চাই।
তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেন যে, আগামী দিনে এই রাষ্ট্রপতির অধীনে বাংলাদেশ আরও উন্নয়ন সাধন করবে। তিনি বলেন, আমাদের বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক, যা গত বছর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকীর মাধ্যমে শক্তিশালী হয়েছে, একটি মুক্ত ইন্দো-প্যাসিফিক এর বাস্তবায়নের লক্ষ্যে আরও জোরদার হবে।
সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সিঙ্গাপুরবাসীর পক্ষ থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
বার্তায় বলা হয়, সিঙ্গাপুর এবং বাংলাদেশ চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করে যা জন-মানুষের দৃঢ় সম্পর্ক, অভিন্ন মূল্যবোধ এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার দ্বারা প্রতিষ্ঠিত। গত বছর, আমরা আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করেছি।
উভয় দেশ এখন অবকাঠামো, লজিস্টিকস, বিদ্যুৎ এবং আইসিটির মতো সম্ভাবনার নতুন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের জন্য কাজ করছে উল্লেখ করে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার জন্য উন্মুখ।
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
