রাজশাহীতে এক বছরে ২৪৫ জন নারী ও শিশু নির্যাতনের শিকার
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২
উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস) অত্র জেলায় দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে। মানবাধিকার সংগঠন হিসেবে লফস সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে।লফস মনে করে অত্র অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছে। একের পর এক কৌশলে নারী ও শিশু নির্যাতিত হচ্ছে।যৌতুক ও পরকীয়ার যেন নির্যাতনের এক ভয়ংকর রুপ।এক্ষেত্রে কিছু বিদেশি টিভি সিরিয়াল পরকিয়াকে উৎসাহিত করছে।এছাড়া পারিবারিক কলহ ও প্রেম ঘটিত কারনে হত্যা-আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে।বিষয়গুলো কারও জন্য সুখকর নয়।
জানুয়ারী’২২ থেকে ডিসেম্বর’২২ সালে অমানবিক কিছূ ঘটে যাওয়া ঘটনার চিত্র তুলে ধরা হলো-নারী হত্যা ২০ জন ও শিশু হত্যা করা হয়েছে ৬ জন,হত্যা চেষ্টা করা হয়েছে ৪ নারী ও ২ জন শিশুকে,আত্মহত্যা করেন নারি ২৮ জন ও শিশু ১৮ জন,আত্মহত্যা চেষ্টা করেন ৩ জন নারী ও ১ শিশু,ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১ শিশুকে,ধর্ষনের শিকার হয়েছেন ২৪ জন শিশু ও ২১ জন নারী,গণধর্ষণের শিকার হয়েছেন শিশু সহ ২ জন,ধর্ষণের শিকার হয়েছেন শিশু ১৪ জন ও নারী ১১ জন,ধর্ষন চেষ্টা করা হয় শিশু ৪ জনসহ ৮ জন নারীকে,যৌন নির্যাতনের শিকার হয় নারী ও শিশু সহ ২১ জন,নির্যাতনের শিকার শিশু ২৮ জন ও নারী ৪৯ জন,ভিকটিম অফ পর্নোগ্রাফি ২ জন নারী ও ১ জন শিশু,নারী ও শিশু সহ নিখোঁজ ৮ জন,অপহরণ হয়েছে নারী ও শিশু সহ ১০ জন।শ্রীলতাহানির চেষ্টা করা হয়েছে ১ নারীকে।এছাড়াও পাচারের চেষ্টা করা হয় ৪ শিশুকে।গত এক বছরে নারী ও শিশুরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন সর্বমোট ২৪৫ জন।
এর মধ্যে নগরীর একটি কলেজে শিক্ষকদের অপমান সইতে না পেরে রাফিউল ইসলাম রাফি (১৮) কীটনাশক পানে আত্মহত্যা,দুর্গাপুর উপজেলায় যৌতুকের দাবিতে শ্বাসরোধ করে হাতুরী দিয়ে পিটিয়ে মেহেরুন (১৭) কে হত্যা, পুঠিয়া উপজেলার মধুখালী গ্রামে ক্যান্সার আক্রান্ত রাহেনা বেগম (৫১) অভাব সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা,নগরীর রাজপাড়া থানার বুলুনপুর ঘোষপাড়া এলাকায় স্কুল শিক্ষক ফাতেমা খাতুন (৩৭) কে তাঁর স্বামী শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা,নগরীতে পুলিশের ট্রাফিক বিভাগের সাজেন্টের বাড়ীতে কাজ করতে না চাওয়ায় ওই সার্জেন্ট গৃহকর্মী নারীকে তুলে আনতে প্রশাসন দ্বারা হুমকি,রামেক হাসপাতালের এক্সরে কক্ষে চিকিৎসাধীন কিশোরী রোগীকে যৌন হয়রানি, তানোরের স্কুল ছাত্রীর নগ্ন ভিডিও ধারণ,নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন রায়পাড়া বালুরঘাট সংলগ্ন এলাকায় প্রেমিক সহ ৩জন মিলে প্রেমিকা (২২) কে ধর্ষণের চেষ্টা, বাগমারা উপজেলার সংরক্ষিত নারী আসনের এক প্রার্থী গণধর্ষণের শিকার এর ঘটনাগুলো সকলের জন্য উদ্বেগজনক।
লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন,অত্র অঞ্চলে নারী ও শিশু নির্যাতন পরিস্থিতি বিভিন্ন মাত্রায় অবনতি ঘটছে।যৌতুক ও পরকীয়ার কারনে অধিকাংশ নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটছে।অনেক ক্ষেত্রে বিদেশি কিছু টিভি সিরিয়াল পরকিয়াকে উৎসাহিত করছে।এছাড়া পারিবারিক কলহ ও প্রেম ঘটিত কারনে হত্যা-আত্মহত্যা ও অমানবিক নির্যাতনের মতো ঘটনা ঘটছে।সংবাদপত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না বা কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায় ২০২২ সাল গত ২ বছরের করোনা মহামারির মধ্যে সব কিছু স্থবিরতা কাটিয়েছে কিন্তু ঘৃনিত অপরাধ নারী ও শিশু নির্যাতনের কৌশল পরিবর্তন হয়েছে।ধর্ষন বাড়ছে।সোস্যাল মিডিয়ায় অর্ন্তরঙ্গ মুহুর্তগুলো ছড়িয়ে দেওয়ার প্রবনতা বাড়ছে।একদিকে বাড়ছে বাল্য বিবাহ- অপর দিকে সংসার ভাঙ্গার তালিকা হচ্ছে লম্বা।প্রতিনিয়ত তুচ্ছ ঘটোনাতেও আত্বহত্যার প্রবনতা বাড়ছে।
তিনি আরও বলেন,আমরা নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্যতে হতাশ কারন বাস্তবে এই পরিসংখ্যান আরও বেশি হবে। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতন সহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত ও দায়ীদের দিষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।পাশাপাশি অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে।
লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানায় এবং নারী-শিশু নির্যাতন বন্ধে রাজনৈতিকভাবে একমত পোষন করে নারী-শিশু নির্যাতনকারীকে সামাজিক ভাবে বয়কট করার আহবান জানান তিনি।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
