রাজনগর থানার ওসির বিরুদ্ধে এবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২
১৩ জানুয়ারি রাজনগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানরা স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
তারা অভিযোগে উল্লেখ করেন, মৌলভীবাজার জেলার রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সময় যথাযথ সম্মান প্রদর্শন না করা এবং সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির পাশাপাশি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজস্বার্থে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন । মামলা গ্রহণ পরবর্তী বাদী ও বিবাদীর নিকট থেকে ঘুষ দাবি করে অর্থ আদায়সহ আওয়ামীলীগ বিদ্বেষী এবং স্বাধীনতা বিরোধীদের মদদপুষ্টতার অভিযোগও রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্বাধীন বাংলাদেশের সুবর্ন জয়ন্তী পালন উপলক্ষে রাজনগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস-২০২১ উদযাপনকালে রাজনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনকালে ইউনিফর্মধারী হিসেবে স্যালুটরত অবস্থায় থাকার বিধান থাকা স্বত্বেও তিনি জাতীয় পতাকাকে যথাযথ সম্মান প্রদর্শন না করে দাড়িয়ে থাকেন । নজরুল ইসলাম রাজনগর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকে ঘুষখোর, নীতিবিবর্জিত, স্বার্থান্বেষী এবং স্বাধীনতা বিরোধীদের মদদপুষ্ট কর্মকর্তা হিসেবে প্রমাণ রয়েছে ।
অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণের পরবর্তীতে শান্তিপ্রিয় রাজনগর উপজেলায় মারাত্মকভাবে অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে তিনি বিভিন্ন মামলা গ্রহন পরবর্তী বাদী ও বিবাদীর নিকট হতে বিভিন্নভাবে ঘুষ দাবী করে অর্থ আদায় করে থাকেন যা সাধারন জনগণ ভয়ে তাঁর বিরুদ্ধে মুখ খুলতে চান না। এলাকার সাধারন জনগণ স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট ওসির বিরুদ্ধে ওসির দুর্নীতি ও অনিয়ম এর বিভিন্ন তথ্য উপস্থাপন করেন এবং অনিয়মের কারনে সাধারন জনগণ ন্যায় বিচার প্রাপ্তির পরিবর্তে হয়রানীর শিকার হন।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করেন ওসির কার্যক্রমে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ আওয়ামীলীগের ভাবমূর্তি অনেকাংশে ক্ষুন্ন হচ্ছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ অনুষ্ঠানের সময় অত্র থানার অফিসার ইনচার্জ নিজস্বার্থে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিলেন। তার প্রত্যক্ষ মদদে গত ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী উপজেলায় স্বাধীনতা বিরোধীরা সক্রীয় কার্যক্রম পরিচালনা করতে সাহস পাচ্ছে। অপরাধ প্রবনতা, বিভিন্নভাবে ঘুষ আদায়ের ফলে রাজনগর থানায় ন্যায় বিচার পাওয়ার পরিবর্তে সাধারন জনগন হয়রানির শিকার হন। এছাড়া তার দ্বারা আওয়ামীলীগের সমর্থক, সদস্য ও নিরীহ নেতাকর্মীরা বিভিন্নভাবে হয়রানীর শিকার হয়েছেন। ফলে তৃনমূলের আওয়ামীলীগের কর্মীরা ভীতসন্ত্রস্থ জীবযাপন করছেন। রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান বলেন, উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস-২০২১ উদযাপনকালে জাতীয় পতাকা উত্তোলনকালে ইউনিফর্মধারী হিসেবে স্যালুটরত অবস্থায় থাকার বিধান থাকা স্বত্বেও তিনি জাতীয় পতাকাকে যথাযথ সম্মান প্রদর্শন করেন নি।
এ বিষয়ে একজনের ডাকযোগে প্রেরিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয় এবং লিখিত অভিযোগ দাখিল করা হয়। উল্লেখ্য যে এর আগে জায়গা দখলের সহযোগিতার অভিযোগে এক ওমান প্রবাসী বৃদ্ধ ওসি নজরুল ইসলামের বিরুদ্ধে ৩১ শে আগষ্ট ২০২১ ইংরেজি তারিখে পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে জানতে চেয়ে রাজনগর থানার ওসি নজরুল ইসলামকে মোবাইল ফোনে কল দিলে তিনি জানান শুনেছি আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আশা করি তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হব।
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- শিক্ষায় ‘মোর মোর জাম্প’ দিতে হবে: এহছানুল হক
- জেফরি এপস্টিনের খামারে নির্যাতনের তদন্তে ২৫ লাখ ডলার বরাদ্দ
- জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
- সচল থাকছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ, নিয়মিত কার্যক্রম বন্ধ
- ১৬ দিনে ১৮০ কোটি ডলার রেমিট্যান্স, বাড়ছে রিজার্ভ
- মডেল অদিতির সঙ্গে ঈশানের প্রেমের গুঞ্জন, দাদাও দিলেন সায়
- রাষ্ট্র পরিচালনায় কৌশলগত তিন দপ্তর সামলাবেন তারেক রহমান
- আল-আকসায় প্রবেশে বাধা, রমজানে মুসল্লি কমাতে মরিয়া ইসরায়েল
- জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
- কক্সবাজার থেকে প্রথম পূর্ণ মন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
- মানুষের পাহাড়সম প্রত্যাশা পূরণই বড় চ্যালেঞ্জ: আইনমন্ত্রী
- প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেবেন আজ
- আমাদের প্রতিশ্রুতি আমারা পরিপূর্ণ করবো
- মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন, কে কোন দায়িত্বে
- ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিল
- রাষ্ট্রপতি নির্বাচন কবে, হবে কীভাবে?
- স্বর্ণের দাম ভরিতে ৩২৬৬ টাকা কমলো, ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা
- অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার তারেক রহমানের মুখ্য সচিব
- জাহেদকে নিরপেক্ষ ভেবেছিলাম, অথচ গুপ্ত বিএনপি দালাল—হিংসা ভিসেরাল
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
