বুধবার   ১৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৫ ১৪৩২   ০১ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৪

বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রাও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩  

গত কয়েকদিন ধরে দেশের বেশিরভাগ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহ বৃদ্ধির এ ধারা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। এ অবস্থায় মঙ্গলবারের তুলনায় বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজারহাটে।
বুধবার (১২ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। যা অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৪০ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে।   

এই বিভাগের আরো খবর