বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায় বিএনপি, আমরা সুুযোগ দেব না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৩
সংঘর্ষ বাঁধিয়ে দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায় বিএনপি-এমন অভিযোগ তুলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা সে সুুযোগ দেব না।
বুধবার (১৯ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি যে সাংঘর্ষিক রাজনীতি করে, জ্বালাও-পোড়াও ধ্বংসাত্মক রাজনীতি থেকে সরে আসেনি, সেটি তারা গতকাল প্রমাণ করেছে। আজ আবার তারা পদযাত্রা কর্মসূচি দিয়েছে। আমরা সতর্ক দৃষ্টি রাখছি। একইসাথে আমাদের উন্নয়ন ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। গতকাল বিএনপি সারা দেশে বিভিন্ন জায়গায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে। আমাদের দলের পক্ষ থেকেও শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করা হয়েছে।
বিএনপির এই কর্মসূচির মূল উদ্দেশ্য দেশে একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি করা। যেটি গতকাল আবার স্পষ্ট হয়েছে। বিএনপি দেশের ৯টি জায়গায় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের এক নেতার বাইক জ্বালিয়ে দিয়েছে, জাতীয় পতাকা পুড়িয়েছে। খাগড়াছড়িতে আওয়ামী লীগের বেশ কয়েকজনের ওপর হামলা চালিয়ে তাদের আহত করেছে। তারা পৌরভবনেও হামলা চালিয়েছে। বগুড়ায় সাতমাথা মোড়ে বিএনপির যাওয়ার কোনো অনুমতি ছিল না, পুলিশ বাধা দিলে ইটপাটকেল ছুড়ে। এতে বাধ্য হয়ে পুলিশ টিয়ারগ্যাস ছুড়েছে, বলেন ড. হাছান।
তিনি বলেন, লক্ষ্মীপুরে সামাদ একাডেমির সামনে আওয়ামী লীগের নেতাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে বিএনপির নেতাকর্মীরা। তারা বিভিন্ন জায়গায় সংঘর্ষকে উসকানি দিয়েছে। এভাবে সংঘর্ষ বাঁধিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল এটিই। এভাবে সংঘর্ষ বাঁধিয়ে দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায়। আমরা সেটির সুুযোগ দেব না।
হিরো আলমের ওপর মারধরের ঘটনায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বা অ্যামনেস্টির টুইটকে জাতিসংঘের ও অ্যামনেস্টির বিবৃতি হিসেবে প্রচার করা হয়েছে। এ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আমি খুব আশ্চর্য হয়েছি যে জাতিসংঘের এখানকার আবাসিক প্রতিনিধি কিংবা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টুইটকে জাতিসংঘের ও অ্যামনেস্টির বিবৃতি হিসেবে প্রচার করা হয়েছে। এভাবে যেটি যা না, সেটিকে তার হিসেবে প্রচার কিংবা সংবাদ তৈরি করা, দিস ইজ ম্যাল ইনফরমেশন, অপসাংবাদিকতা।
একটি টুইট জাতিসংঘের আনুষ্ঠানিক বিবৃতি না, তাও এখানকার আবাসিক প্রতিনিধির- হেডকোয়ার্টারের কারও টুইট না। এখানকার আবাসিক প্রতিনিধির একটি টুইটকে জাতিসংঘের বিবৃতি বা বক্তব্য বলে প্রচার করা সমীচীন না। এটা অপসাংবাদিকতা।
তথ্যমন্ত্রী হিসেবে বিনীত অনুরোধ জানাব-এ ধরনের যেটি যা না, সেটি তা বলে প্রচার করা থেকে আপনারা বিরত থাকুন, বলেন তিনি।
তিনি আরও বলেন, আমি যদি একটি টুইট করি বা স্ট্যাটাস দেই, সেটি কি সরকারের বক্তব্য হবে? আমি তো তথ্যমন্ত্রী ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক। কাজেই জাতিসংঘের এখানকার আবাসিক প্রতিনিধি কিংবা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি টুইটকে তাদের বিবৃতি কিংবা উদ্বেগ হিসেবে প্রচার করা সমীচীন না, অপসাংবাদিকতার পরিচয়। অনুরোধ করবো, এগুলো থেকে সবাইকে বিরত থাকতে, সতর্ক থাকতে।
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- যে ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রী নেই
- পবিত্র রমজান শুরু কবে, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ কী ঘোষণা দিল?
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- শপথের পর দিল্লির বার্তা: তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
- দুই দশক পর মসনদে বিএনপি: বিশ্ব গণমাধ্যমের নজরে তারেক রহমানের শপথ
- নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি যাদের......
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- স্মার্টফোনে সরাসরি নজরদারি করতে সক্ষম নতুন স্পাইওয়্যারের সন্ধান
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- ইনস্টাগ্রামে শুরু হয়েছে নতুন ধরণের প্রতারণা, বাঁচবেন যেভাবে
- তারেক রহমানের আস্থার প্রতিদান: মন্ত্রিত্ব পেলেন হাজি ইয়াছিন
- দুবাই যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন
- অর্থ উপদেষ্টার নোটে মূল্যস্ফীতি-খেলাপি ঋণ-রাজস্ব সংকটের ভয়াবহ চিত
- সংসদে বিরোধীদলীয় নেতৃত্বে শফিকুর, উপনেতা তাহের; হুইপ নাহিদ ইসলাম
- রাঙামাটিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ী দীপেন দেওয়ান
- রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা শুরু
- দক্ষিণ প্লাজায় নব সূচনা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- ৬৫ বলে ১১০, রেকর্ড বই ওলট-পালট করে দেওয়া কে এই কানাডার যুবরাজ সিং
- প্রথমবার এমপি হয়েই, মন্ত্রিসভায় যারা
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- ত্রয়োদশ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে আখ্যা দিলেন: মাহফুজ
- বিএনপির ৪৯ সদস্যের মন্ত্রিসভা, ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী
- দায়িত্ব গ্রহণের এক মাসেও কার্যক্রম নেই জকসুর, ক্ষোভ ও হতাশা বাড়ছে
- পারমাণবিক আলোচনার আগে হরমুজ প্রণালীতে ইরানের নৌ মহড়া
- মান্নার ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
- আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
- দেরিতে পৌঁছায় জামায়াত জোট-স্বতন্ত্রদের সঙ্গে ইশরাকের শপথ
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
