বিজয় দিবসের নাটক
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮
অভিনয়শিল্পী বা পরিচালক নন, এবারের বিজয় দিবসের নাটকে গুরুত্ব পেয়েছে গল্প। গল্পের ওপর ভিত্তি করেই নির্বাচন করা হয়েছে বেশির ভাগ নাটকের অভিনয়শিল্পী। জানা গেছে, মহান বিজয় দিবস ঘিরে টেলিভিশন চ্যানেলের প্রস্তুতি শুরু হয়েছে বেশ আগেভাগেই। প্রস্তুতির অংশ হিসেবে গল্প বাছাই, শুটিং ও সম্পাদনার মতো কাজগুলো গুছিয়ে এনেছে বেশ কিছু চ্যানেল। বিভিন্ন টিভি চ্যানেলের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু নাটক নয়, বিজয় দিবস ঘিরে নানা ধরনের অনুষ্ঠানও প্রচারিত হবে, প্রস্তুতি নিয়েছেন সেসবেরও।
নাটকে গল্পকে প্রাধান্য দেওয়া প্রসঙ্গে আরটিভির অনুষ্ঠানপ্রধান দেওয়ান শামসুর রকিব বলেন, ‘বিজয় দিবস সামনে রেখে একাধিক নির্মাতা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। গল্প দিয়েছেন। সেখান থেকে বাছাই করে আমরা সেরা গল্পটিই নির্বাচন করেছি বলে মনে করছি। যেখানে মহান বিজয় দিবসের পুরো বিষয়টি উঠে এসেছে।’ জানালেন, এবারের ১৬ ডিসেম্বরে আরটিভিতে প্রচারিত হবে ধাঙ্গর নামে একটি নাটক। মেজবাহউদ্দিন সুমনের গল্পে নাটকটি নির্মাণ করবেন সাজ্জাদ সুমন। আফরান নিশো ও জাকিয়া বারী মমকে নিয়ে আগামী মাসের শুরুতে হবে নাটকটির শুটিং।
গল্পের ব্যাপারটি গুরুত্ব দিয়েছে বাংলাভিশনও। চ্যানেলটির প্রোগ্রাম ইনচার্জ তারেক আখন্দ বলেন, ‘একটা যুদ্ধ–সময়ের গল্প বলার চেষ্টা করা হয়েছে বিসর্জন ৭১ নাটকে। যুদ্ধের সময়ও যে জীবন যাপন করতে হতো, সেই জীবনে যুদ্ধ কতটা প্রভাব ফেলেছে, সেটাই ফুটিয়ে তোলা হয়েছে।’
এরই মধ্যে বিসর্জন ৭১ নাটকটির শুটিং শেষ করেছেন নির্মাতা সুমন আনোয়ার। রচনাও তাঁরই। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, মামুনুর রশীদ, আহসান হাবিব নাসিম, মুনিরা মিঠু, শাহনাজ সুমী, সুজাত শিমুল, নাফাসহ অনেকেই।
বিজয় দিবসের নাটকের বেলায় গল্পের গুরুত্ব দিয়েছে এনটিভিও। চ্যানেলটির অনুষ্ঠানপ্রধান মোস্তফা কামাল সৈয়দ এমনটাই জানিয়েছেন। এনটিভির জন্য হাবীব শাকিল নির্মাণ করেছেন আনিসুল হকের গল্পের একটি নাটক। বাবা আসবেন শিরোনামের নাটকটিতে অভিনয় করেছেন মেহ্জাবীন, অরুণা বিশ্বাস, এ টি এম রাসেল প্রমুখ।
এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজীশ আলী খান জানান, গল্পের দিকটি গুরুত্ব দিয়েই নির্মাণ করা হয়েছে এবারের নাটক। শফিকুর রহমান শান্তনুর গল্পে অপেক্ষা নামের নাটকটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, আনিসুর রহমান মিলন ও দীপা খন্দকার।
চ্যানেল আইতে প্রচারিত হবে ফরিদুর রেজা সাগরের গল্পের নাটক। এটি নির্মাণ করেছেন অরুণ চৌধুরী। এই চ্যানেলেও গল্পকে গুরুত্ব দিয়েই নাটক নির্মাণ করা হয়েছে বলে জানালেন চ্যানেল আইয়ের পরিচালক (বিক্রয় ও বিপণন) ইবনে হাসান খান।
নাগরিক টিভিতেও প্রস্তুতি শুরু হয়েছে। চ্যানেলটির অনুষ্ঠানপ্রধান কামরুজ্জামান বাবু জানালেন, নাট্যকার মাসুম রেজার রচনায় সাপলুডু নামের একটি নাটক নির্মাণ করবেন নাজমুল হুদা। এতে জাহিদ হাসান ও উর্মিলা করের অভিনয় করার কথা রয়েছে। অন্যান্য চ্যানেলেও চলছে প্রস্তুতি। বেশির ভাগই জানিয়েছে, এবারের বিজয় দিবসে গল্পপ্রধান নাটক দেখবেন দর্শকেরা।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- শাকিব খানকে জরিমানা
- প্রভার গোসলের ভিডিও ভাইরাল (ভিডিও)
- সানি লিওনের উদ্দাম নাচ (ভিডিও)
- আসছে একুশে বইমেলার আকর্ষণ শাওন-এর প্রেমের উপন্যাস ‘আঁধার পরস্পর’
- আসিফের প্রথম সিনেমা মুক্তি পেলো আজ
- বাংলাদেশকে যে কথা বলতে বলেছিলেন সালমানের বাবা
- চিত্রনায়িকা মৌসুমী এবার রেডিও জকি
- বিয়ে আমি করবো না` কমেডি সিনেমায় নায়ক ইমন, তানহা তাসনিয়া
- মিথিলাকে সিমরন বললেন সৃজিত! কিন্তু কেন?
- ডলার দিয়ে নগ্ন বুক ছবি পোস্ট দিলেন মাইলি
- রাফেজা ইমরোজ`এর তিনটি অনবদ্য কবিতা
- ‘মিস ইন্ডিয়া ২০১৯’ সুমন রাও
- কানে ইতিহাস গড়লেন লিইনা ব্লুম
- একই অনুষ্ঠানে এসেও শাকিবের সাথে দেখা হলো না অপুর!
- রাফেজা ইমরোজের নির্বাচিত কবিতা
