ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬
নতুন মডেলের আইফোন নিয়ে প্রযুক্তিবিশ্বে জল্পনাকল্পনা চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে যখন নতুন সরকার গঠনের প্রস্তুতি চলছে, তখন আন্তর্জাতিক প্রযুক্তি জগতে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে অ্যাপলের সম্ভাব্য আইফোন ১৭ই। আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক সাময়িকী ম্যাকওয়ার্ল্ডের জার্মান সংস্করণ ম্যাকভেল্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি মাসেই—সম্ভবত ১৯ ফেব্রুয়ারি—এই নতুন মডেল উন্মোচিত হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর একই দিনে (১৯ ফেব্রুয়ারি) অ্যাপল আইফোন ১৬ই উন্মোচন করেছিল। সেই সময়সূচির ধারাবাহিকতায় এবারও ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন সংস্করণ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ম্যাকভেল্টের তথ্যের সূত্র হলো মুঠোফোন কেস ও আনুষঙ্গিক পণ্য প্রস্তুতকারকদের একটি সূত্র। ওই সূত্রের দাবি, ১৯ ফেব্রুয়ারি আইফোন ১৭ই উন্মোচিত হতে পারে।
তবে ম্যাকভেল্ট নিজেরাই এই তারিখ নিয়ে সংশয় প্রকাশ করেছে। কারণ অ্যাপল সাধারণত বৃহস্পতিবার নতুন হার্ডওয়্যার উন্মোচন করে না। বড় পণ্যের ঘোষণা প্রতিষ্ঠানটি বেশিরভাগ সময় সপ্তাহের শুরুতে—সোমবার, মঙ্গলবার বা বুধবার—দিয়ে থাকে। এছাড়া নির্দিষ্ট উন্মোচনের তারিখ অ্যাপল সাধারণত আনুষঙ্গিক পণ্য নির্মাতাদের সঙ্গে আগে থেকে শেয়ার করে না। ফলে ১৯ ফেব্রুয়ারির তারিখটি এখনো নিশ্চিত নয়।
তবে গত বছরের সময়রেখা বিবেচনায় ফেব্রুয়ারির মধ্যেই নতুন আইফোনের ঘোষণা আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সম্ভাব্য সুবিধা ও হার্ডওয়্যার প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম দ্য ইনফরমেশনের আগের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৭ইতে ম্যাগসেফ ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা যুক্ত হতে পারে। ম্যাগসেফ সমর্থনের অভাব আইফোন ১৬ই–এর অন্যতম সীমাবদ্ধতা হিসেবে বিবেচিত হয়েছিল। ফলে নতুন সংস্করণে এ সুবিধা যুক্ত হলে তা ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হবে।
জাপানের প্রযুক্তি সাইট ম্যাকওটাকারা পৃথক এক প্রতিবেদনে সম্ভাব্য হার্ডওয়্যার পরিবর্তনের কথা জানিয়েছে। তাদের তথ্যমতে, আইফোন ১৭ইতে থাকতে পারে অ্যাপলের নতুন এ১৯ চিপ। পাশাপাশি যুক্ত হতে পারে সর্বশেষ সি১এক্স মডেম, যা আইফোন ১৬ই–এ ব্যবহৃত সি১ মডেমের তুলনায় প্রায় দ্বিগুণ গতির সংযোগ দিতে সক্ষম। ওয়াই-ফাই, ব্লুটুথ ও থ্রেড সংযোগের জন্য অ্যাপলের নিজস্ব এন১ নেটওয়ার্ক চিপ ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে।
নকশায় বড় পরিবর্তন নয় নতুন মডেলের নকশায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। ফলে আগের মডেলের মতোই এতে পর্দার ওপরের অংশে নচ থাকতে পারে। ডায়নামিক আইল্যান্ড যুক্ত হওয়ার সম্ভাবনাও কম। পাশাপাশি পেছনে একটি ক্যামেরা থাকার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে বাহ্যিক নকশায় বড় পরিবর্তন না এনে অভ্যন্তরীণ চিপ, মডেম ও সংযোগ প্রযুক্তিতে উন্নয়ন ঘটিয়েই আইফোন ১৭ইকে আরও সক্ষম করে তোলার কৌশল নিতে পারে অ্যাপল।
দাম নিয়ে ধারণা আইফোন ১৭ই মডেলের দাম কত হতে পারে, তা নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য জানা যায়নি। তবে আগের সংস্করণ অর্থাৎ আইফোন ১৬ই–এর ১২৮ গিগাবাইট সংস্করণের দাম ৫৯৯ ডলার হওয়ায় নতুন মডেলটির দামও কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এসব তথ্যকে গুঞ্জন হিসেবেই দেখছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- নিরাপত্তা শঙ্কায় মোনামি: ফাঁস করলেন একাধিক স্ক্রিনশট
- পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভরসা জাগানোর মতো নয়: শ্রীকান্ত
- ধানমন্ডি বত্রিশে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাবি অধ্যাপকসহ আটক ৫
- ফেব্রুয়ারিতেই আসবে আইফোন ১৭, সত্যি না গুজব
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- বসন্তের দিনে বিষাদের সুর: ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- দায়িত্ব শেষে সামাজিক কাজে ব্যস্ত থাকবেন প্রধান উপদেষ্টা
- মোদির পরিবর্তে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা
- ভোট কারচুপির অভিযোগে শপথ স্থগিতের আবেদন করেছেন পাটোয়ারী
- জনগণের রায়কে প্রশ্নবিদ্ধের চেষ্টা হলে, জনগণই জবাব দেবে: নাহিদ
- নির্বাচন উত্তর সহিংসতায় হামলার শিকার চট্টগ্রামের বিএনপি নেতা
- চরফ্যাশনে খাসি খাওয়া নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে হত্যা
- আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি কমিশনার
- সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রিসভা বিকেল ৪টায়
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- নারীকে দ্রুত উত্তেজিত করার সহজ কিছু টিপস
- পৃথিবীর কয়েকটি আজব স্থান
- সব ধরনের রেনিটিডিন ওষুধ বিক্রি স্থগিত
- ট্রাক-কাভার্ডভ্যান চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
- গাঁজা থেকে তৈরি দুটি ওষুধ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য
- কম্বলের যত্ন নিলে বেশি দিন আরামদায়ক থাকে
- বাদাম বিক্রি করা মেয়েটি যাচ্ছে নাসায়
- নাসার সহায়তায় এবার জনসংখ্যা গণনা হবে
- আজ আন্তর্জাতিক ক্যাপস লক ডে
- তাহলে কি ভাঙছে মেননের ওয়াকার্স পার্টি ?
- বাহরাইনে নানা আয়োজনে তরুণ কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- জমানো টাকা ফেরতের দাবিতে আজও থানার সামনে ভুক্তভোগীরা
- দেশে এখন কোটিপতি সংখ্যা এক লাখ ৭৬ হাজার ৭৫৬ জন
- মুখের কথা শুনে অপরাধীর ছবি আঁকবেন ৪০ আর্টিস্ট
- ভিভোর দুই স্মার্টফোন
